নিজের পারফরম্যান্স নিয়ে এখনই কোনওরকম তুলনায় যেতে নারাজ ঋষভ পন্থ

Rishabh Pant
Rishabh Pant. (Photo Source: Twitter)

একের পর এক ম্যাচে চূড়ান্ত ব্যর্থ হচ্ছেন ঋষভ পন্থ। আর যত দিন এগোচ্ছে ততই যেন তাঁকে নিয়ে সমালোচনার সুরটা ক্রমশই চড়া হচ্ছে। আর চাপ যে ঋষভ পন্থের ওপরও ক্রমশ বাড়ছে তা বলার অপেক্ষা রাখে না। নিউ জিল্যান্ডের বিরুদ্ধে সিরিজেও ব্যাট হাতে একেবারেই সফল হননি ঋষভ পন্থ। এরপর থেকেই সকলে তাঁর পরিবর্তে সঞ্জু স্যামসনকে খেলানোর পরামর্শ দেওয়া শুরু করেছেন। এমন পরিস্থিতিতেই ঋষভ পন্থের ওডিআই, টি টোয়েন্টির সঙ্গে টেস্টের তুলনা শুরু হয়েছে। আর তাতেই এবার মেজাজ হারালেন ভারতীয় দলের েই উইকেটকিপার ব্যাটার।

নিউ জিলযান্ডের বিরুদ্ধে টি টোয়েন্টি থেকে একদিনের সিরিজ। চূ়ড়ান্ত ব্যর্থ হতে দেখা গিয়েছে ঋষভ পন্থকে। তাঁর পারফরম্যান্স দেখার পর ক্রমশই সমালোচনার সুর চড়া হচ্ছে সকলের। এমন পরিস্থিতিতেই তাঁর টেস্ট পারফরম্যান্সের সঙ্গে শুরু হয়েছে শর্টফর্ম্যাটের পারফরম্যান্সের তুলনা। সেই কথাই এদিন নিউ জিল্যান্ডের বিরুদ্ধে নামার আগে ঋষভ পন্থের সামনে তুলে ধরেছিলেন হর্ষ ভোগলে। আর সেই কথা শোনার পরই নিজেরক মেজাজ যেন ঠিক রাখতে পারছেন না ঋষভ পন্থ। এখনই কোবনওরকম তুলনায় যে তিনি যেতে চাননা তাও এদিন স্পষ্ট করে দিয়েছেন এ্ই তরুণ ক্রিকেটার।

নিউ জিল্যান্ডের বিরুদ্ধে শেষ ম্যাচেও ১০ রানেই সাজঘরে ফিরেছেন ঋষভ পন্থ

নিউ জিল্যান্ডের বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচে মাত্র ৪ রানে সাজঘরে ফিরে গিয়েছিলেন তিনি। দ্বিতীয় ম্যাচে অবশ্য ব্যাটিং করতে হয়নি তাঁকে। তৃতীয় একদিনের ম্যাচেও তাঁর ওপরই ভরসা রেখেছিল ভারতীয় টিম ম্যানেজমেন্ট। কিন্তু ঋঋষভ পন্থের ব্যাটে বড় রানের ঝলক দেখা যায়নি। এদিনও মাত্র ১০ রানেই সাজঘরে ফিরতে হয়েছে এই তারকা ক্রিকেটারকে। ঋষভ পন্থের এমন পারফরম্যান্স যে ক্রমশই তাঁর ওপর চাপ বাড়াচ্ছে তা বলার অপেক্ষা রাখে না।

এই প্রসঙ্গেই ম্যাচ সুরু হওয়ার আগে ঋষভ পন্থ জানিয়েছেন, “রেকর্ড একটা সংখ্যা মাত্র। আমার সাদা বলের ক্রিকেটের পারফরম্যান্স খুব একটা খারাপ নয়। এই মুহূর্তেই তুলনা করার কোনওরকম মানেই হয় না।  এখন আমার বয়স মাত্র ২৪ থেকে ২৫ বছর। যদি আমার সঙ্গে তুলনা করতেই হয় তবে সেটা যখন আমি ৩০ থেকে ৩২ বছর বয়সে পৌঁছব, সেই সময় করা উচিত্। তার আগে এই বিষয় নিয়ে কোনওরকম তুলনা করাই উচিত্ নয়”।

এদিন নিউ জিল্যান্ডের বিরুদ্ধে প্রথমে ব্যাটিং পেয়েছিল ভারতীয় দল। কিন্তু সেই সুযোগ কাজে লাগাতে পারেনি তারা। এই ম্যাচেও ব্যাট হাতে চূড়ান্ত ব্যর্থ হয়েছিলেন ঋষভ পন্থ। মাত্র ১০ রানেই সাজঘরে ফিরেছিলেন তিনি।

close whatsapp