দীপক হুডার উদ্দেশ্যে বিশেষ পরামর্শ দিলেন প্রাক্তন ক্রিকেটার মহম্মদ কাইফ

Deepak Hooda
Deepak Hooda. ( Photo Source: Sony Sports )

নিউ জিল্যান্ডের বিরুদ্ধে শেষ ম্যাচ বৃষ্টিতে ভেস্তে গিয়েছে। সিরিজ পকেটে পুড়েছে ভারতীয় দল। দ্বিতীয় ম্যাচে কিউইদের বিরুদ্ধে অসাধারণ পারফরম্যান্স দেখিয়েছে ভারতীয় দল। সেখানেই ম্যাচের অন্যতম নায়ক চিলেন দীপক হুডা। কিন্তু তাঁর একটা মন্কব্যকে নিয়েই খানিকটা হতাশ প্রাক্তন ক্রিকেটার মহম্মদ কাইফ। আর সেই কথা মাথায় রেখেই দীপক হুডার জন্য বিশেষ পরামর্শ প্রাক্তন ভারতীয় তারকা ক্রিকেটার মহম্মদ কাইফের। তিন মম্বরে ব্যাটিং নিয়ে দীপক হুডার মন্তব্য না করাই উচিত্ ছিল বলে মনে করেন তিনিি।

দ্বিতীয় ম্যাচে নিউ জিল্যান্ডের বিরুদ্ধে দুর্ধর্ষ পারফরম্যান্স দেখিয়েছিলেন ভারতীয় দলের ক্রিকেটাররা। সেখানে ব্যাট হাতে যেমন সূর্যককুমাপ যাদব নিজের স্বমহিমায় ছিলেন, তেমনই বল হাতে একাই নিু দিল্যান্ডের ব্যাটারদের শেষ করে দিয়েছিলেন দীপক হু়ডা। মাত্র ২.৫ োবার বোিং করে ১০ রান দিয়েছিলেন তিনি। সেইসঙ্গে একাই তুলে নিেয়েছিলেন ৪টি উইকেট। দীপক হুডার বোলিংয়ের সামনে  নিউ জিল্যান্ডের ব্যাটাররা সেদিন মাথা তুলে দাঁড়াতেই পারেননি। বোলিংয়ের পাশাপাশি ব্যাটিংয়েও কিন্তু দক্ষ এই তরুণ ক্রিকেটার।

দ্বিতীয় ম্যাচে নিউ জিল্যান্ডের বিরুদ্ধে একাই ৪ উইকেট নিয়েছিলেন দীপক হুডা

ম্যাচ শেষে প্রেসেন্টেশন সেরিমনির সময়ই যত বিপত্তি ঘটে। সেই সময় দীপক হুডার কাছে একটি প্রশ্ন করা হয়েছিল। যে তিনি তিন নম্বরে ব্যাটিং করকতে চান কিনা। আর তাতেই যেন বেশ খানিকটা ঘাবরে গিয়েছিলেন এই তরুণ ক্রিকেটার। উত্তরকে জানিয়েছিলেন যে তিন নমে্বরে ব্যাটিং করেন একজন কিংবদন্তী ক্রিকেটার। তিনি নাকি পাঁচ নম্বরেই একেবারে ঠিতঠাক রয়েছেন। একজন ক্রিকেচারের এমন মন্তব্যকেই মেনে নিতে পারেন না মহম্মদ কাইফ।

এই প্র সঙ্গে নিয়েই আলোনা করেছেন তিনি। কার্।ত দীরক হুডার  মন্তব্যকে যে কাইফ একেবারেই সমর্থন করতে পারছেন না সেই কথাই জানিেেয়েছেন। মহম্মদ কাইফের মতে, “সেই জায়গায় দাঁড়িয়ে তাঁর একেবারেই ইতস্তত হওয়াটা উচিত্ হয়নি। তাঁরক সেখানে বলাটা উচিত্ ছিল য়ে আমি আরও ওপরকের দিকে ব্যাটিং করতে চাই। ভারতের হয়ে আরও ভাল পারফরম্যান্স দেখাতে চাই। আমি লোকেশ রাহুলের জায়গায় খেলতে চাই। বিরাট কোহলির পরিবর্ত ক্রিকেটার হতে চাই। কোনওরকম ভয় না পেয়েই তাঁর এমন কথাগুলো বলা উচিত্ ছিল”।

নিউ জিল্যান্ডের বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজে বল হাতে অসাধারম পারফরম্যান্স দেখিয়েছিলেন দীপক হুডা। যদিও ব্যাট হাতে নামার সেভাবে সুযোগ পাননি তিনি। সরামনে এখনও অনেক সুযোগ রয়েছে, সেখানেই নিজেকে দীপকর হুডা প্রমাণ করতে পারে কিনা সেটাই দেখার।

close whatsapp