নিউ জিল্যান্ড সিরিজ দিয়েই ২০২৪ টি২০ বিশ্বকাপের প্রস্তুতি শুরু, জানালেন হার্দিক পান্ডিয়া

Hardik Pandya
Hardik Pandya. (Photo Source: Instagram)

টি টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছলেও শেষরক্ষা করতে পারেনি ভারতীয় দল। ইংল্যান্ডের কাছে বিশ্রীভাবে হেরেই এবারের টি োয়েন্টি বিশ্বকাপ থেকে ছিটকে দিয়েছে টিম ইন্ডিয়া। তাদের নিয়ে সমাোচনাও চলছে জোরদার। যদিও এই মুহূর্তে আর অতীতকে নিয়ে ভাবতে চাইছে না টিম ইন্ডিয়া িম ম্যানেজমেন্ট। সামনেই রয়েছে নিউ জিল্যান্ডের বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজ। সেদিকেই এখন নজর রয়েছে ভারতীয় শিবিরের। ২০২৪ টি টোয়েন্টি বিশ্বকাপের রোডম্যাপেই চলা শুরু হয়ে গিয়েছে ভারতীয় দলের।

টি টোয়েন্টি বিশ্বকাপে হারের পর থেকেই বারতীয় দল নিয়ে নানান কাটাছেড়া শুরু হয়ে গিয়েছে। এই পরিস্থিতিতেইই এবার ভারতীয় দলের ভবিষ্যত্ নিয়ে মুখ খুলেছেন ভারতীয় দলের তারকা ক্রিকেটার হার্দিক পান্ডিয়া। টি টোয়েন্টি বিশ্বকাপে ভারতীয় দলের হারের পর থেকেই নেতৃত্বের বিষয় নেিয়ে শুরু হয়ে গিয়েছে নানান গুঞ্জন। শোনাযাচ্ছে আগামী ২০২৪ টি টোয়েন্টি বিশ্বকাপে ভারতীয় দলের নেতৃ্ব পেতে পারেন হার্দিক পান্ডিয়া। এবার টিম ইন্ডিয়ার লক্ষ্য নেিয়েই মুখ খুললেন তিনি।

আগামী ১৮ নভেম্বর নিউ জিল্যান্ডের বিরুদ্ধে নামছে ভারতীয় দল

এবারের টি টোয়েন্টি বিশ্বকাপে চূড়ান্ত ব্যর্থ েেহলেও, সেই পারফরম্যান্স এখন অতীত। আগামী ২০২৪ টি টোয়েনেটি বিশব্কাপ নিয়েই েখন থেকে ভাবতে শুরু করে দিয়েছে ভারতীয় দলের ক্রিকেটাররা। অন্তত হার্দিক পান্ডিয়ার বার্তার ইঙ্গিত তো তেমনই। আগামী ১৮ নভেম্বর নিউ জিল্যান্ডের বিরুদ্ধে তাদের ঘরের মাঠে টি টোয়েন্টি সিরিজে নামবে ভারতীয় দল। আগাম ২০২৪ টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য যে এই সিরিজ থেকেই প্রস্তুতি শুরু  হয়ে যাচ্ছে ভারতীয় দলের তা বলার অপেক্ষা রাখে না।

এই প্রসঙ্গে হার্দিক পান্ডিয়া জানিয়েছেন, আগামী টি টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে এখনও দুই বছর বাকি রয়েছে। আমি  যদি খুব একটা ভুল না করি তবে আমাদের হাতে অনেকটাই সময় রয়েছে। সেই সময় পর্যন্ত অনেক ক্রিকেটই খেলা হবে। অনেক ক্রিকেটারই খেলার সুযোগ পাবে। সেই রোডম্যাপ অনুযায়ী চলা এখথন থেকেই শুরু হয়ে গিয়েছে আমাদের।

নিউ জিল্যান্ডের বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজ থেকেই শুরু হয়ে যাবে সেই প্রস্তুতি। ২০২৪ সালে মার্কিন যুক্তরাষ্ট্রের মাটিতে আয়োজিত হতে চলেছে আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপ। ভারতীয় েদলের হাতে যে অনেক সময় রয়েছে তা বলতে কোনও দ্বিধা নেই হার্দিক পান্ডিয়ার। একইসঙ্গে টি টোয়েন্টি বিশ্বকাপের এই প্রস্তুতিতে যে অনেক তরুণ ক্রিকেটারও সুযোগ পাবেন সেটাও বলতে দ্বিধা করেননি হার্দিক পান্ডিয়া।

close whatsapp