তৃতীয় ম্যাচের জন্য ভারতের একাদশে খুব বেশী পরিবর্তন দেখছেন না জাফর

সেক্ষেত্রে সঞ্জু স্যামসনের সুযোগ পাওয়ার সম্ভাবনাও ক্ষীণ

Wasim Jaffer
Wasim Jaffer. (Photo Source: Twitter)

নিউ জিল্যান্ডের বিরুদ্ধে সিরিজের প্রথম ওডিআইতে ভারত বিপর্যস্ত পাওয়ার পরে দ্বিতীয় ওডিআইতে সঞ্জু স্যামসনের জায়গায় দীপক হুডাকে আনা হয়েছিল। প্রথম একাদশে অতিরিক্ত বোলিং বিকল্প যোগ করার উদ্দেশ্য নিয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তবে বৃষ্টির কারণে ম্যাচ বাতিল হওয়ায় নিজেকে প্রমাণ করার সুযোগ পাননি হুডা।

বুধবার (৩০শে নভেম্বর) ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচের আগে, প্রাক্তন ভারতীয় আন্তর্জাতিক ওয়াসিম জাফর জানিয়েছেন যে মেন ইন ব্লু তৃতীয় ওয়ানডেতেও হুডাকে খেলাবে বলে আশা করেন তিনি। পারফর্ম করার সুযোগ ছাড়াই যদি তাঁকে বাদ যেতে হয় তা অন্যায্য হবে বলে মত দিয়েছেন জাফর। 

বাদ পড়া সঞ্জু স্যামসনকে খেলানো যেতে পারে যদি উইকেটকিপার-ব্যাটার ঋষভ পান্তকে দল থেকে বাদ দেওয়া হয়। পান্ত বর্তমানে খারাপ ফর্মের মধ্য দিয়ে যাচ্ছেন এবং সাইমন ডুল, আকাশ চোপড়াসহ বেশ কিছু প্রাক্তন ক্রিকেটার সাদা বলের ক্রিকেটে পান্তের ভবিষ্যত নিয়ে সন্দেহ পোষণ করেছেন। বিশেষ করে যেখানে স্যামসনকে ডাগ আউটে বসে থাকতে হচ্ছে, সেই জায়গায় পান্তের ধারাবাহিক ব্যর্থতা দিল্লির ক্রিকেটারের উপর চাপ বাড়াবে। 

ক্রিকেট অনুরাগীদের একটি বড় অংশ বিশ্বাস করে যে কেরালার উইকেটকিপার-ব্যাটারের আরও বেশী সুযোগ প্রাপ্য এবং চলমান ফিফা বিশ্বকাপে তাঁর কয়েকজন ভক্তকে এই বিষয়ে প্রতিবাদ করতেও দেখা গেছে। তবে জাফর বলেছেন যে পরবর্তী ম্যাচের জন্য দলে কোন পরিবর্তন হওয়ার সম্ভাবনা নেই।

“আমি মনে করি তারা দ্বিতীয় ওয়ানডেতে যে একাদশে খেলিয়েছে সেই একই একাদশকে তারা সমর্থন করবে। না হলে দীপক হুডার প্রতি খুব অন্যায় হবে কারণ সে কিছু করার সুযোগ পায়নি এবং তাকে ছেড়ে দি আবার সম্ভবত সঞ্জু (স্যামসন)কে আনা হতে পারে। আমি খুব বেশি নিশ্চিত নই তবে আমি মনে করি ভারত সম্ভবত একই একাদশের সঙ্গে যাবে এবং একই কম্বিনেশন রাখবে,” জাফর ইএসপিএনক্রিকইনফো-র সঙ্গে কথা বলার সময় বলেছেন।

ভারত সাম্প্রতিক অতীতে অনেক দুর্গ লঙ্ঘন করেছে: ওয়াসিম জাফর

সময়ের সাথে সাথে, নিউ জিল্যান্ড টিম সাদা বলের ক্রিকেটে হ্যাগলি ওভালকে তাদের দুর্গে পরিণত করেছে। ইএসপিএনক্রিকইনফো-র সঙ্গে আলোচনার সময় কিউয়িদের প্রাক্তন পেসার মিচেল ম্যাকক্লেনাঘানও সেই কথার উল্লেখ করেছেন। জাফর ম্যাকক্লেনাঘনকে মনে করিয়ে দিয়েছিলেন যে মেন ইন ব্লু সাম্প্রতিক অতীতে অনেকগুলি দুর্গ ভঙ্গ করেছে।

“ভারত সাম্প্রতিক অতীতে অনেক দুর্গ লঙ্ঘন করেছে। তাই, তারা আবার সেটা করবে বলে আশা করছি। আশা করা যায় টস জিতবে এবং তারা যত রান করার করুক এবং তারপর সেটাকে তাড়া করুক। প্রথম কথা হল টস জেতা এবং বোলিং নেওয়া। তারপর রান তাড়া করা,” জাফর একই শোতে বলেছেন।

close whatsapp