“অফেন্স ইস দ্য বেস্ট ডিফেন্স”, সিরিজ জয়ের পর উচ্ছ্বাসের সুর হার্দিক পান্ডিয়ার গলায়
আপডেট করা - Nov 22, 2022 6:50 pm

শেষ ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত। দ্বিতীয় ম্যাচে জেতার ফলে এগিয়ে থেকেই তৃতীয় ম্যাচে নিউ জিল্যান্ডের বিরুদ্ধে নেমেছিল ভারতীয় দল। তৃতীয় ম্যাচ জিতলেই নিউ জিল্যান্ডকে হোয়াইটওয়াশ করার সুযোগ ছিল টিম ইন্ডিয়ার সামনে। ঘরের মাঠে নিউ জিল্যান্ডও ছিল হার এড়াতে মরিয়া। এমন পরিস্থিতিতেই শেষপর্যন্ত নিউ জিল্যান্ডের বিরুদ্ধে সিরিজ জয় ভারতেরই হয়েছে। হার্দিক পান্ডিয়ার নেতৃত্বে ভারতীয় দলের এটাই দ্বিতীয় টি টোয়েন্টি সিরিজ জয়। সেই সিরিজ জয়ের পরই হার্দিক পান্ডিয়ার পরিক্লপনা ফাঁস।
ফুটবলে একটা কথা অনেকের মুখেই বারবার শোনাযায়। অফেন্স ইজ দ্য বেস্ট ডিফেন্স। নিউ জিল্যান্ডের বিরুদ্ধে সেই পরিকল্পনা নিয়েই যে মাঠে নেমেছিলেন হার্দিক পান্ডিয়া তাবলতে এবার আর কোনও দ্িবিধা করেননি তিনি। ন্যাপিয়ারের পিচ দেখার পর থেকেই নিদের পরিকল্পনা কার্যত সাজি ফেলেছিলেন হার্দিক পান্ডিয়া। সুরু থেকেই নিউ জলযান্ডের বিরুদ্ধে আক্রমণাত্মক ক্রিকেট খেলার পরিকল্পনা করেছিলেন তিনি। সেই খেলাই কিন্তু এদিন দেখাও গিয়েছে হার্দিক পান্ডিয়ার ব্যাটিং থেকে।
এদিন ১৮ বলে ৩০ রান এসেছে হার্দিক পান্ডিয়ার ব্যাটে
এদিন অবশ্য নিউ জিল্যান্ডে প্রথমে ব্যাটিংয়ের সুযোগ পেয়েছিল। যদিও ভারতের বিরুদ্ধে যে বিরাট রান গডে তুলতে পেরেছে তারা এমনটা নয়। ১৬০ রানেই এদিন শেষ হয়ে গিয়েছিল নিউ জিল্যান্ড বাহিনী। যদিও ভারতের বিরুদ্ধে নিউ জিলযান্ডের বোলাররা এদিন বাল ছন্দে ছিলেন। শুরুতেই ফের ঋষভ পন্থ ব্যর্থ। সেই জায়গা থেকেই ভারতীয় দলকে টেনে তোলার কাজটা শুরু করেন হার্দিরক পান্ডিয়া। এদিন নিউ জিল্যান্ডের বিরুদ্ধে একটা অসাধারণ পারফরম্যান্স দেখিয়েছিলেন তিনি।
শুরু থেকেই তাঁর ব্যাটে ছিল রানের ঝড়। ১৮ বলে ৩০ রানের একটা ঝোড়ো ইনিংস খেলেছিলেন তিনি। যদিও শেষপর্যন্ত বৃ্ষ্টিতেই ম্যাচ ভেস্তে গিয়েছিল। ম্যাচ শেষে হার্দিক পান্ডিয়া জানিয়েছেন, “এই ম্যাচটা জেতাই এগদিন আমাদের কাছে প্রধান লক্ষ্য ছিল। কিন্তু যা হওয়ার তাই হয়েছে। ট্রফি এবং জয় নিয়ে ফেরাটাই মূখ্য উদ্দেশ্য। এই পিচে অফেন্সই হল সেরা ডিফেন্স। তাদের বোলিং আক্রমণ এদিন অসাধরণ ছিল। সেই কারণেই উইকেচ খো.য়ালেও পাওয়ার প্লে তে আমাদের আক্রমণাত্মক ক্রিকেটই ছিল”।
আয়ারল্যান্ডের বিরুদ্ধে প্রথমবার ভারতীয় টি টোয়েন্টি দলকে নেতৃ্ব দিয়েছিলেন হার্দিক পান্ডিয়া। এবার সেই হার্দিক পান্ডিয়া নিউ জিলযান্ডের বিরুদ্ধেও ভারতীয় দলের অধিনা.ক ছিলেন। শেষপর্যন্ত সিরিজ জিতেই মাঠ ছেড়েছে ভারত। শোনাযা্ছে আগামী ২০২৪ টি টোয়েন্টি বিশ্বকাপে নাকি এই হার্দিক পান্ডিয়ার ওপরই ভরসা রাখতে চলেছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট।