নিউ জিল্যান্ড বনাম ভারত: দ্বিতীয় ওডিআই, ম্যাচ প্রিভিউ, পিচ রিপোর্ট এবং সম্ভাব্য একাদশ

ভারতীয় দলে বেশ কিছু পরিবর্তন দেখা যেতে পারে

Team New Zealand
Team New Zealand. (Photo by Hannah Peters/Getty Images)

কেন উইলিয়ামসনের নিউ জিল্যান্ড অকল্যান্ডে প্রথম ওয়ানডেতে একটি দুর্বল ভারতীয় দলকে একপেশেভাবে হারিয়ে তিন ম্যাচের সিরিজে এগিয়ে গেছে। ভারতীয় ওপেনার শুবমান গিল ও শিখর ধাওয়ানের মধ্যে দৃঢ় ওপেনিং পার্টনারশিপের পরে সফরকারীরা স্কোরবোর্ডে ৩০০ রানের বেশী দাঁড় করাতে পেরেছিল। শ্রেয়াস আইয়ার মাঝের ওভারে দায়িত্ব নিয়েছিলেন, এবং ৪০ ওভারের ফর্ম্যাটে তাঁর দুর্দান্ত ফর্ম অব্যাহত রেখেছেন।

ভারতীয় বোলিং ইউনিট নিয়ে বিশেষ কিছুই বলার নেই। শুরুতে শার্দূল ঠাকুর ভালো সুইং পেলেও খেলা যত এগোই, ততই বোলিংয়ের ধার কমতে থাকে। ওয়াশিংটন সুন্দর বাদে অন্য কোন বোলার রানের গতি নিয়ন্ত্রণে রাখতে পারেননি। কেন উইলিয়ামসন ও টম ল্যাথামের চতুর্থ উইকেটের জন্য রেকর্ড পার্টনারশিপ ভারতকে ম্যাচ থেকে ছিটকে দেয়। 

সিরিজ হার এড়াতে মেন ইন ব্লুকে আরও আক্রমণাত্মক হতে হবে এবং ক্যাচ মিসের সংখ্যা কমাতে হবে। কিউইরা তাদের পারফর্ম্যান্স নিয়ে সন্তুষ্ট থাকবে। আগামী বছর আসন্ন ওডিআই বিশ্বকাপের কথা মাথায় রেখে উভয় দলই কিছু পরীক্ষা-নিরীক্ষা করে দেখতে পারে।

পিচ কন্ডিশন

হ্যামিল্টনের সেডন পার্কের বাউন্ডারি অকল্যান্ডের মত ছোট নয়। ফলে আগের ম্যাচের মতো অনায়াসে চার-ছক্কা মারা সম্ভব হবে না। বোলাররা ইনিংসের শুরুতে প্রভাবশালী হবেন। প্রথমে ব্যাটিং করা দল ৩০০-র কাছাকাছি স্কোর তোলার কথা ভাববে।

উভয় দলের কম্বিনেশন

নিউ জিল্যান্ড

টি-২০ দলে না থাকলেও নিউ জিল্যান্ডের ওডিআই দলের মিডল অর্ডারে অভিজ্ঞ ব্যাটার টম ল্যাথামের অন্তর্ভুক্তি প্রথম ম্যাচেই ফলপ্রসূ হয়েছে এবনহ তিনি একটি সেঞ্চুরি করে ম্যাচের সেরা হয়েছেন। আগের ম্যাচে চার পেসার খেলালেও হ্যামিল্টনের বাউন্ডারি তুলনামূলকভাবে বড় হওয়ায় অতিরিক্ত স্পিনার খেলানো হতে পারে।

সম্ভাব্য একাদশ: ফিন অ্যালেন, ডেভন কনওয়ে, কেন উইলিয়ামসন (অধিনায়ক), গ্লেন ফিলিপ্স, টম ল্যাথাম (উইকেটকিপার), ড্যারিল মিচেল, মাইকেল ব্রেসওয়েল, মিচেল স্যান্টনার, টিম সাউদি, ম্যাট হেনরি, লকি ফার্গুসন।

ভারত

ভারতের ওপেনিং জুটি ভালো পারফর্ম করলেও মিডল অর্ডারে ধস নেমেছিল। ফলে ব্যাটিংক্রমে কিছু পরিবর্তন দেখা যেতে পারে। সঞ্জু স্যামসন ব্যাট হাতে ভালো পারফর্ম করায় তাঁকে উইকেটকিপিংয়ের দায়িত্ব তুলে দিয়ে বসানো হতে পারে অফ ফর্মের ঋষভ পান্তকে। এ ছাড়া ব্যর্থ লেগ স্পিনার যুজবেন্দ্র চাহালের জায়গায় আসতে পারেন কুলদীপ যাদব।

সম্ভাব্য একাদশ: শিখর ধাওয়ান (অধিনায়ক), শুবমান গিল, সূর্যকুমার যাদব, শ্রেয়াস আইয়ার, সঞ্জু স্যামসন (উইকেটকিপার), ওয়াশিংটন সুন্দর, শাহবাজ আহমেদ, শার্দূল ঠাকুর, দীপক চাহার, উমরান মালিক, কুলদীপ যাদব।

ভারত বনাম নিউ জিল্যান্ড হেড-টু-হেড

ম্যাচ – ১১১ | নিউ জিল্যান্ড – ৫০ | ভারত – ৫৫ | অমীমাংসিত – ৫ | টাই – ১

সম্প্রচারের বিবরণ

ম্যাচের সময় – ২৭শে নভেম্বর, ভারতীয় সময় সকাল ৭:০০

লাইভ স্ট্রিমিং – অ্যামাজন প্রাইম

close whatsapp