“আমরা অলরাউন্ডারদের ভালোভাবে পরিচালনা করি না” – বোলিং বিকল্পের অভাব নিয়ে মুখ খুললেন ওয়াসিম জাফর

দ্বিতীয় ওডিআইতে স্যামসনকে বাদ দিয়ে অরিতিক্ত বোলিং বিকল্পের জন্য হুডাকে একাদশে নিয়েছিল ভারত

Wasim Jaffer
Wasim Jaffer. (Photo by Aniruddha Chowdhury/Mint via Getty Images)

ভারতীয় দল নিউ জিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় ওডিআইয়ের জন্য মিডল-অর্ডার থেকে সঞ্জু স্যামসনকে বাদ দেওয়ায় ক্রিকেট অনুরাগী এবং বিশেষজ্ঞরা বিস্মিত হয়েছেন। অকল্যান্ডে সিরিজের প্রথম ম্যাচে স্যামসন ভালো খেললেও স্যামসনকে বাদ দেওয়ার পিছনে টিম ম্যানেজমেন্টের চিন্তাভাবনা ব্যাখ্যা করেছেন প্রাক্তন ভারতীয় ওপেনার ওয়াসিম জাফর।

কেন উইলিয়ামসন এবং টম ল্যাথাম স্বাগতিকদের একটি আরামদায়ক জয়ের পথ দেখান যখন শিখর ধাওয়ানের নেতৃত্বাধীন দল প্রথম ম্যাচে মাত্র পাঁচটি বোলিং বিকল্প নিয়ে নামার সিদ্ধান্ত নিয়েছিল। দলে আরও নমনীয়তা যোগ করার জন্য এবং হাতে অতিরিক্ত বোলিং বিকল্প রাখতে ভারত প্রথম একাদশে দীপক হুডাকে অন্তর্ভুক্ত করেছিল। প্রাক্তন ভারতীয় ক্রিকেটার ওয়াসিম জাফর মনে করেছেন যে সঞ্জু স্যামসনকে বাদ দেওয়া সত্যিই হতাশাজনক ছিল কিন্তু যেহেতু ভারতীয় দলে পর্যাপ্ত অলরাউন্ডার নেই, তাই হডার জন্য তাঁকে জায়গা ছেড়ে দিতে হয়েছিল।

টুইটারে জাফর লিখেছেন, “ভালো খেলেও সঞ্জুকে বাদ দেওয়া হয়েছিল কারণ আমাদের কাছে পর্যাপ্ত অলরাউন্ডার এবং পার্ট-টাইম বিকল্প নেই। কেন অলরাউন্ডার এবং পার্ট-টাইমারের অভাব রয়েছে তা নিয়ে আমার কিছু মতামত।”

অলরাউন্ডারদের বিকাশের সময় ধৈর্য দেখাতে হবে: ওয়াসিম জাফর

প্রাক্তন ক্রিকেটার অলরাউন্ডার বিভাগে ভারতীয় দলের ঘাটতি নিয়ে নিজস্ব ব্যাখ্যা দিয়েছেন। তাঁর মনে হয়েছে অলরাউন্ডারদের পরিচালনায় ভারতীয় দল বিচক্ষণটা দেখায়নি। এমনিতেই ভারতে অলরাউন্ডারের সংখ্যা বিরল, তার উপর অল্প কিছু সুযোগে তাঁরা পারফর্ম করতে ব্যর্থ হলেই দল থেকে তাঁদের বাদ দিয়ে দেওয়ার দৃষ্টান্ত দেখা যায়।

“অলরাউন্ডারের অভাব: আমরা অলরাউন্ডারদের ভালোভাবে পরিচালনা করি না। যেহেতু খুব বেশী অলরাউন্ডার নেই, তাই তাদের সর্বোচ্চ স্তরে আমরা আগেই খেলিয়ে দিই, কিন্তু তারপর কিছু খারাপ পারফর্ম্যান্সের পরে, তারা বাদ পড়ে যায়। বিজয় শঙ্কর, ভেঙ্কি আইয়ার, শিবম দুবে এবং ক্রূণাল পান্ডিয়া কয়েকটি উদাহরণ। তাদের বিকাশের সময় ধৈর্য দেখাতে হবে,” জাফর তাঁর টুইটে জানিয়েছেন।

প্রাক্তন ওপেনার আরও মনে করেন যে বোলিং মেশিন এবং থ্রোডাউন বিশেষজ্ঞরা দলের সঙ্গে থাকায় পার্ট-টাইম বোলিং বিকল্প কমছে। নেট প্র্যাক্টিসের সময় তাঁরা থাকায় ব্যাটারদের বোলিং করার প্রবণতা কমছে। “পার্ট-টাইম বোলিং বিকল্পের অভাব: বোলিং মেশিন এবং থ্রোডাউন বিশেষজ্ঞ থাকায় নেটে ব্যাটাররা বোলিং বন্ধ করে দিয়েছে,” তিনি যোগ করেছেন।

close whatsapp