পরের টি-২০ বিশ্বকাপে রোহিতকে ভারতীয় দলে দেখছেন না প্রাক্তন ওপেনার

টি-২০ বিশ্বকাপ ২০২২-এ একেবারেই ফর্মে ছিলেন না রোহিত

Rohit Sharma
Rohit Sharma. (Photo by SAEED KHAN/AFP via Getty Images)

টি-২০ বিশ্বকাপ সেমি-ফাইনালে জস বাটলার ও অ্যালেক্স হেলসের বিধ্বংসী ব্যাটিংয়ের সৌজন্যে ইংল্যান্ডের কাছে লজ্জাজনক পরাজয়ের পরে ভারতের অভিযান শেষ হয়ে যাওয়ার পাশাপাশি আইসিসি টুর্নামেন্টে ভারতের ট্রফির খরা দীর্ঘায়িত হয়েছে। এই পরাজয়ের ফলে টি-টোয়েন্টি স্কোয়াডে রোহিত শর্মাসহ বেশ কিছু সিনিয়র ভারতীয় খেলোয়াড়ের নির্বাচন নিয়ে প্রশ্ন উঠেছে। প্রাক্তন ভারতীয় ওপেনার ওয়াসিম জাফর মনে করেন ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে মেন ইন ব্লুর বর্তমান অধিনায়ক সুযোগ পাবেন না।

অস্ট্রেলিয়ায় রোহিত শর্মার ব্যর্থ টুর্নামেন্ট কেবল তাঁর নেতৃত্বের গুণাবলী নিয়েই প্রশ্ন চিহ্ন তোলেনি বরং দলে তাঁর জায়গা পাওয়াও ঝুঁকির মধ্যে ফেলে দিয়েছে। ওপেনার টুর্নামেন্টে মাত্র একটি হাফ সেঞ্চুরি করতে পেরেছিলেন, যেটি এসেছিল নেদারল্যান্ডসের বিরুদ্ধে এবং পুরো অভিযানেই তাঁকে ছন্দে দেখায়নি।

অনেক বেশী খেলোয়াড় থাকলে অনেক সময় ভ্রান্তি তৈরী হতে পারে: ওয়াসিম জাফর 

কেএল রাহুলের সঙ্গে তাঁর উদ্বোধনী জুটি ভারতীয় দলের জন্য লাভের চেয়ে ক্ষতি বেশী করেছে। সুপার ১২-এ খেলা বারোটি দলের মধ্যে ভারতীয় ওপেনিং জুটির রান রেট সবচেয়ে খারাপ ছিল। পাওয়ারপ্লের সুযোগ নিয়ে যেখানে ইনিংসের শীর্ষে অবাধ গতিতে রান করার কথা, সেখানে দুই ব্যাটারের ব্যর্থতার কারণে চাপ সৃষ্টি হয়েছিল মিডল অর্ডার ব্যাটারদের উপর।

টি-২০ বিশ্বকাপের পরবর্তী সংস্করণের জন্য নির্দিষ্ট কিছু সিনিয়র খেলোয়াড়দের বাদ দেওয়ার বিষয়ে জিজ্ঞাসা করা হলে, প্রাক্তন ভারতীয় ক্রিকেটার ওয়াসিম জাফর মনে করেন যে সাম্প্রতিক কালে রোহিত শর্মার হতাশাজনক প্রদর্শনের পরে ২০২২ সংস্করণে ভারতের স্কোয়াডে তাঁর থাকার সম্ভাবনা কম।

“আমি মনে করি রোহিত শর্মা সেই ব্যক্তি। আমি তাকে পরের বিশ্বকাপ, বিশেষ করে টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে দেখছি না। অনেক বেশী খেলোয়াড় থাকলে অনেক সময় ভ্রান্তি তৈরী হতে পারে এবং ভারতের ক্ষেত্রেও তাই হয়েছে,” CricTracker-এ ‘BatBricks7 নিবেদিত রান কি রণনীতি’ শোতে জাফর বলেছেন।

টি-২০ বিশ্বকাপের পরবর্তী সংস্করণ আরও দুই বছর পরে আসতে চলেছে। ভারতকে কিছু নতুন মুখের দিকে তাকাতে হবে কারণ বর্তমানে তাদের স্কোয়াডের বেশ কিছু খেলোয়াড় মধ্য ত্রিশে পৌঁছেছেন এবং পরের বিশ্বকাপের সময় স্কোয়াডে থাকার সম্ভাবনা কম। ২০২৩ সালে আসন্ন ৫০ ওভারের বিশ্বকাপে ফোকাস করার জন্যও বেশ কিছু খেলোয়াড় সংক্ষিপ্ততম ফর্ম্যাটকে বিদায় জানাতে পারেন।

close whatsapp