স্ট্রাইক রেট নিয়ে সমালোচনা হলেও উদ্বিগ্ন নন কেন উইলিয়ামসন

সুপার ১২ পর্বে তাদের শেষ ম্যাচে আয়ারল্যান্ডের মুখোমুখি হবে নিউ জিল্যান্ড

Kane Williamson
Kane Williamson. (Photo by Chris Hyde-ICC/ICC via Getty Images)

নিউ জিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন বৃহস্পতিবার বলেছেন যে তিনি ব্যাট হাতে দলের জন্য যে কোনও উপায়ে অবদান রাখতে চাইছেন এবং জানিয়েছেন ব্ল্যাকক্যাপসের হয়ে তাঁর ভূমিকা ও তাঁর স্ট্রাইক রেট সম্পর্কে যে সমালোচনা চলছে সে সম্পর্কে সচেতন তিনি। টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২২-এ এখনও অবধি ছন্দ পাননি উইলিয়ামসন, মাত্র ৯৩.৪২ স্ট্রাইক রেটে ৩ ইনিংস ৭১ রান করতে সক্ষম হয়েছেন।

১লা নভেম্বর ব্রিসবেনে নিউ জিল্যান্ডের গুরুত্বপূর্ণ সুপার ১২ ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে ১৮০ রান তাড়া করতে নেমে কিউয়িরা ব্যর্থ হওয়ার পরে উইলিয়ামসনের ৪০ বলে ৪০ রানের ইনিংস সমালোচিত হয়েছিল। গ্লেন ফিলিপ্সের সঙ্গে গুরুত্বপূর্ণ ৯১ রানের জুটিতে জড়িত ছিলেন উইলিয়ামসন। ফিলিপ্স ৩৬ বলে ৬২ রানের আগ্রাসী ইনিংস খেললেও উইলিয়ামসনের মন্থর ব্যাটিংয়ের কারণে অনেকটাই পিছিয়ে পড়ে নিউ জিল্যান্ড।

উইলিয়ামসন বেশ কিছুদিন ধরেই টি-টোয়েন্টি ক্রিকেটে ফর্মে নেই। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ২০২২-এ সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে তাঁর পারফর্ম্যান্সও চিত্তাকর্ষক ছিল না।

আয়ারল্যান্ডের বিপক্ষে দলের চূড়ান্ত সুপার ১২ ম্যাচের প্রাক্কালে প্রেসের সঙ্গে কথা বলার সময় কেন উইলিয়ামসন বলেছেন যে তিনি সর্বদা উচ্চ গিয়ারে ব্যাট করার চেষ্টা করছেন এবং যখন তিনি ভালো ছন্দে থাকবেন তখন ব্যাটিং সহজ হয়ে আসবে।

সেই দিকগুলো নিয়েও কাজ করতে চাই যেখানে উন্নতির প্রয়োজন: কেন উইলিয়ামসন

“আমি বলতে চাইছি, সবাইকে বিভিন্ন বিষয়ে বলার অনুমতি দেওয়া হয়েছে, এবং তাই তারা যা বলছে তা নিয়ে আমার অসুবিধা নেই (স্ট্রাইক রেট প্রসঙ্গে)। আমি শুধুমাত্র দলের জন্য অবদান রাখার চেষ্টা করছি এবং দেখছি আমি কীভাবে দলকে এগিয়ে নিয়ে যেতে পারি,” উইলিয়ামসন বলেছেন।

“ব্যাট হাতে বেশ কিছু পর্যায় বা গিয়ারের মধ্যে দিয়ে যেতে হয়। আমি সব সময় তৃতীয় বা চতুর্থ গিয়ারে যাওয়া পছন্দ করি, ভালো ছন্দে থাকলে সেটা স্বাভাবিকভাবেই আসে। এবং সেটা না হলে দলের জন্য এমন অবদান রাখার চেষ্টা করতে হবে যাতে দল উপকৃত হয়,” নিউ জিল্যান্ডের অধিনায়ক আরও বলেছেন।

“সুতরাং কিছু ভালো দিক আছে, তবে আমি অবশ্যই সেই দিকগুলো নিয়েও কাজ করতে চাই যেখানে উন্নতির প্রয়োজন,” শেষে বলেছেন উইলিয়ামসন।

close whatsapp