সূর্যকুমার যাদবকে টি টোয়েন্টি ফর্ম্যাটের সেরা ক্রিকেটার বলছেন মোঈন আলি

Suryakumar Yadav
Suryakumar Yadav. (Photo Source: BCCI)

টি টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে এবার দুর্ধর্ষ ফর্মে রয়েছেন সূর্যকুমার যাদব। ইতিমধ্যেই টি টোয়েন্টি বিশ্বকাপে তিনটি অর্ধশতরান করা হয়ে গিয়েছে তাঁর। টি টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে সূরযকুনার যাদবরে এমনপারফরম্যান্স দেখে আপ্লুত ইংল্যান্ডের ক্রিকেটার মোঈন আলি।  বৃহস্পতিবার সেমিফাইনালে মুখোমুখি ইংল্যান্ড ও ভারত। সেই ম্যাচে নামার আগেই সূর্যকুমারের প্রশংসায় পঞ্চমুখ ব্রিটিশ ক্রিকেটার মোঈন আলি।তাঁর মতে এবারের টি টোয়েন্টি বিশ্বকাপে সূর্যকুমার যাদবই নাকি সেরা ক্রিকেটার।

টি টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে শুরুটা হয়ত ভাল করতে পারেননি সূর্যকুমার যাদব। কিন্তু সময় যত এগিয়েছে ততই নিজেকে এই বিশ্বকাপের মঞ্চে মেলে ধরেছেন তিনি। নেদারল্যান্ডসের বিরুদ্ধে ম্যাচ খেকেই সূর্যকুমার যাদবের ব্যাটে রানের ঝড় দেখা যেতে শুরু করে। আর তাতেই শেষ হয়ে গিয়েছিলেন তারকা বোলাররা। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতীয় দলের ব্যাটাররা ব্যর্থ েহলেও, এই সূর্যকুমারের হাত ধরেই বড় রানে পৌঁছেছিল টিম ইন্ডিয়া। এই মুহূর্তে রেকর্ডের শীর্ষে বসে রয়েছেন সূর্যকুমার যাদব।

এবারের টি টোয়েন্টি বিশ্বকাপে তৃতী সর্বোচ্চ রানের মালিক এখন সূর্যকুমার যাদব

সূর্যকুমার যাদবকে নিয়েএবার প্রশংসার সুর শোনা গেল ইংল্যান্ড ক্রিকেটার মোঈন আলির গলায়। তাঁর মতে সূর্যকুমার যাদবের হাত ধরে নাকি টি টোয়েন্টির সঙ্গাটাই এখন বদলে গিয়েছে। সেভাবেই নিজের পারফরম্যান্সও দেখিয়ে চলেছেন এই তারকা ক্রিকেটার। এউই মুহূর্তে টি টোয়েনেটি বিশ্বকাপের মঞ্চে ভারতের জার্সিতে দ্বিতীয় সর্বোচ্চ পরানের মালিকের নামও সূর্যকুমার যাদব। ইংল্যান্ডের বিরুদ্ধেও য়ে েই তারকার দিকেই ভারতীয় দল তাকিয়ে রয়েছে তা বলার অপেক্ষা রাখে না।

টি টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে নামার আগে সূর্যকুমার যাদব প্রসঙ্গে মোঈন আলি জানিেয়েছেন, “সূর্যকুমার যাদব টি টোয়েন্টি ক্রিকেটকে এওক অন্য মাত্রায় নিয়ে গিয়েছেন। এই মুহূর্তে আমার মতে টি টোয়েন্টি ক্রিকেটের সেরা ক্রিকেটার তিনি”।

এবারের টি টোয়েন্টি বিশ্বকাপে ইতিমধ্যেই তিনটি অর্ধশতরান করা েহয়ে গিয়েছে সূর্যকুমার যাদবের। পরপর তিন ম্যাচেই অর্ধশতরান পেয়েছেন এই তারকা ক্রিকেটার। বিশেষ করে শেষ ম্যাচে জিম্বাবোয়ের বিরুদ্ধে যে পারফরম্যান্স তিনি দেখিয়েছিলেন, সেটাই সকলকে চমকে দিয়েছিল। তাঁর ব্যাট থেকে সেই ম্যাচে ছিল শুধুই চার ও ছয়ের বন্যা। এই মুহূর্তে টি টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে তৃতীয় সর্বোচ্চ রানের মালিকও এই সূর্যকুমার যাদব।

গত ম্যাচেই কেরিয়ারের ১০০০ রানের মালিক হয়েছেন তিনি। এবার ইংল্যান্ডের বিরুদ্ধে নামার অপেক্ষা। এই ইংল্যান্ডের বিরুদ্ধেই কেরিয়ারের প্রথম প্রথম টি টোেয়েন্টি সেঞ্চুরী রয়েছেন সূর্যকুমার যাদবের। এবারও ইংল্যান্ডের বিরুদ্ধে তিনি জ্বলেউঠতে পারেন কিনা সেটাই দেখার।

close whatsapp