ইংল্যান্ডের বিরুদ্ধে নামার আগে ঋষভ পন্থ এবং দীনেশ কার্তিককে নিয়ে বার্তা রোহিত শর্মার
আপডেট করা - Nov 9, 2022 3:38 pm

টি টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে এবার ইংল্যান্ডের বিরুদ্ধে নামছে ভারতীয় দল। সেখানেই শেষপর্যন্ত ভারতীয় দলের প্রথম একাদশ কী হবে তা নেিেয়ে এখন জোর জল্পনা চলছে। শেষ ম্যাচে ঋষভ পন্থকে খেলানোর সিদ্ধান্ত নিয়েছিল টিম ম্যানেজমেন্ট। তবে কী ইংল্যান্ডের বিরুদ্ধেওএ ঋষভ পন্থকে নিেয়েই মাঠে নামার সিদ্ধান্ত বহাল রাখবে ভারতীয় দল। নাকি দীনেশ কার্তিকই ফিরবেন ভারতীয় দল। আর সেখানেই রোহিত শর্মার উত্তর সকলকে আরও খানিকটা ধোঁয়াশার মধ্যে ফেলে দিয়েছে। দুই ক্রিকেটারই নাকি প্রথখম একাদশের দৌড়ে রয়েছেন।
এবারের টি টোয়েন্টি বিশ্বকাপে প্রথম দিক থেকে ঋষভ পন্থ নয়, দীনেশ কার্তিকের ওপর ভরসা রেখেছিল ভারতীয় টিম ম্যানেজমেন্ট। ফিনিসার হিসাবেই তাঁকে খেলানো হচ্ছিল। যদিও যেকটা ম্যাচ দীনেশ কার্তিক খেলেছেন, নিজের পারফরম্যান্স দেখাতে ব্যর্থই হয়েছেন। এখনও পর্যন্ত ঋষভ পন্থ এই বিশ্বকাপের মঞ্চে সব ম্যাচ মিলিয়ে মাত্র দুটো ম্যাচই খেলতে পেরেছিলেন। শেষ ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে ঋষভ পন্থকেই খেলানো েহয়েছিল। ইংল্যান্ডের বিরুদ্ধে কী করা হবে তা নিেয়েই চলছে নানান জল্পনা।
সমস্ত ক্রিকেটারদেরই তৈরি থাকার বার্তা দিয়েছেন রোহিত শর্মা
এমন পরিস্থিতিতেই এই দুই ক্রিকেটারকে খেলানো নিয়ে মুখ খুলেছেন খোদ রোহিত শর্মা। তাঁর মতে ঋষভ পন্থ এবং দীনেশ কার্তিক দুজনই নাকি ইংল্যান্ডের বিরুদ্ধে খেলতে পারেন। সেভাবেই প্রস্তুত হচ্ছে ভারতীয় দল। ম্যাচের দিন সকালে পরিস্থিতি দেখেই নাকি চূড়ান্ত সিদ্ধান্ত নেবে ভারতীয় টিম ম্যানেজমেন্ট। আর এতেই কৌতুহল যে ক্রমশ বাড়চে তা বলার অপেক্ষা রাখে না।
এই প্রসঙ্গেই রোহিত শর্মা জানিেয়েছেন, “শেষ ম্যাচের আগেই আমি জানেিয়েছিলাম যে সকলের প্রত্যাশা করলেও ঋষভ পন্থ কিন্তু ভারতীয় দলের হয়ে এই প্রতিযোগিতার একেবারে শুরু থেকে খেলনি। পার্থের দুটো ম্যাচ বাদ দিয়ে। যারমধ্যে একটি ছিল আনইফিসিয়াল ম্যাচ। তিনিই এবার দলের এমন একজন ক্রিকেটার ছিলেন যিনি বেশী ম্যাচ খেলতে পারেননি। সেজন্যই তাঁকে খানিকটা বেশী সময় দিতে চেয়েছিলাম। সেজন্যই বলতে পারি যে আমরা যদি সেমিফাইনাল কিংবা ফাইনালে পৌঁছলে যদি পরিবর্তনের প্রয়োজন েহলে সেটা অবশ্যই করতে পারি”।
শেষ ম্যাচে জিম্বাবোয়ের বিরুদ্ধেই ভারতীয় দলেসুযোগ পেয়েছিলেন ঋষভ পন্থ। কিন্তু ব্যাট হাতে ঋষভ পন্থও চূড়ান্ত ব্যর্থ হয়েছিলেন। এই মুহূর্তে ভারতীয় দলের ব্যাটিং লাইনআপে বাঁহাতি ব্যাটার হিসাবে রয়েছেন তিনি। সঙ্গে অবশ্য েরেয়েছেন অক্ষর পটেলও। তবে ইংস্যান্ডের বোলিং লাইনআপ দেখেই শেষ সিদ্ধান্ত নিতে চলেছে ভারতীয় দল। সেই জায়গায় দুই উইকেটকিপারের দিকেই নজর েরয়েছে ভারতীয় দলের।