বিশ্বকাপে নিজের ফোকাস ধরে রাখতে সোশ্যাল মিডিয়া থেকে দূরে ভুবনেশ্বর কুমার
আপডেট করা - Oct 28, 2022 5:27 pm

জসপ্রীত বুমরার অনুপস্থিতিতে ভারতীয় দলের বোলিংয়ের ব্যাটন রয়েছে তাঁর হাতে। এশিয়া কাপে নিজের পারফরম্যান্স নিয়ে একটুও খুশি নন ভুনেশ্বর কুমার। টি টোয়েন্টি বিশ্বকাপে যাতে সেই ঘটনার পূণরাবৃত্তি না হয় সেদিকেই নজর রয়েছে ভারতীয় টি টোয়েন্টি দলের এই তারকা বোলারের। আর সেজন্যই বিশ্বকাপের সময় এক কঠিন সিদ্ধান্ত নিয়েছেন তিনি। যতদিন বিশ্বকাপের মঞ্চে তিনি থাকবেন সোশ্যাল মিডিয়া থেকে দূরেই থাকবেন ভুবনেশ্বর কুমার। নিজের ফোকাস ধরে রাখতেই এই সিদ্ধান্ত নিয়েছেন ভুবনেশ্বর কুমার।
টি টোয়েন্টি বিশ্বকাপে শুরুটা খুব একটা খারাপভাবে করেননি ভুবনেশ্বর কুমার। বিশেষকরে পাকিস্তানের বিরুদ্ধে তাঁর বোলিং পারফরম্যান্স নিয়ে প্রশংসাই শোনা গিয়েছে সকলের মুখে। পাকিস্তানের বিরুদ্ধে দুটো উইকেট তুলে নেেিয়েছিেন ভুবনেশ্বর কুমার। নেদারল্যান্ডসের বিরুদ্ধেও ভুবনেশ্বর কুমারের ঝুলিতে এসেছে একটি উইকেট। গোটা বিশ্বকাপে নিজের ধারা অব্যহত রাখতে এখন মরিয়া হয়েেরয়েছেন ভারতীয় দলের এই তারকা বোলার। আর সেজন্যই সোশ্যাল মিডিয়াকে এই কদিনের জন্য বিদায় জানিেয়েছেন ভুবনেশ্বর কুমার।
এখনও পর্যন্ত বিশ্বকাপে ৭ ওভারে ৩ উইকেটপেয়েছেন ভুবনেশ্বর কুমার
এশিয়া কাপে এবার নিজেকে একেবারেই মেলে ধরতে পারেননি ভুবনেশ্বর কুমার। বিশেষ করে সুপার ফোরের মঞ্চে পাকিস্তান এবং শ্রীলঙ্কার বিরুদ্ধে ভুবনেশ্বর কুমারের ঝুলি ছিল একেবারে ফাঁকা। শেষ ম্যাচে আফগানিস্তানের বিরুদেধে ৫ উইকেট নিলেও, সেই দুই ম্যাচের পারফরম্যান্স একেবারেই সন্তুষ্ট করতে পারেনি ভুবনেশ্বর কুমারকে। সেজন্যঅন্য কোনওদিকেই নিজের ফোকাস নষ্ট করতে চাননা তিনি। সেইসঙ্গে সোশ্যাল মিডিয়াতে তাঁকে নিয়ে কথা চলছে সেসব দিকেও যাতে তাঁর নজর না যায়, সেজন্যই সোশ্যাল মিডিয়া থেকে নিজেকে আপাতত সরিয়ে রেখেছেন ভুবনেশ্বর কুমার।
েই প্রসহ্গেই ভুবনেশ্বর কুমার জানিয়েছেন, “টি টোয়েন্টি বিশ্বকাপ চলাকালীন আমি সোশ্যাল মিডিয়া থেকে সম্পূর্ণ নিজেরে সরিয়ে রেখেছি। আমার সম্বন্ধে সেইখানে কী কথাবার্তা চলছে কিংবা কী লেখাহচ্ছে ত নিয়ে কোনওরকম ধারণা নেই আমার। কারণ সোশ্।াল মিডিয়াই এন জায়গায় যেখান তেকে এই ধরণেরপ নানান কথাবার্তা নিদের সম্বন্ধে তুমি জানতে পারবে”।
এবারের টি টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে ভারতীয় েদলের ডেথ ওভার বোলিং তেমন ভাল হচ্ছে না। তা নিয়েও নিদের মুখ খুলেছেন তিনি। ভুবনেশ্বর কুমারের মতে যেকোনও প্রতিযোগিতাতেই ওঠা পড়া থাকবেই। বিশেষ করে টি টোয়েন্টি প্রতিযোগিতাতেযদি পিচ খুব কঠিন হয় তবে সেখানে চ্যালেঞ্জটাও যথেষ্ট কঠিন হয়ে যায়। তা যেমন ব্যাটারদের কাছে চ্যালেঞ্জিং, তেমনই বোলারদের কাছেও চ্যালেঞ্জিং হয়ে যায়।