হাঁটুর চোটের জন্য টি টোয়েন্টি বিশ্বকাপে অনিশ্চিত ফাখর জামন

Fakhar Zaman and Sarfraz Ahmed
Fakhar Zaman and Sarfraz Ahmed. (Photo by MARTY MELVILLE/AFP via Getty Images)

টি টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের সময়টা একেবারেই ভাল যাচ্ছে না। প্রথম ম্যাচেই ভারতের কাছে হার। এরপর জিম্বাবোয়ের কাছেও হারতে েহয়েছিল তাদের। শেষপর্যন্ত নেদারল্যান্ডসের বিরুদ্ধেই জয়ে ফিরেছে পাকিস্তান। বৃহস্পতিবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে নামবে পাকিস্তান। সেই ম্যাচে নামার আগেই বড়সড় চিন্তার সম্মুখীন পাকিস্তান ক্রিকেটটিম ম্যানেজমেন্ট। হাঁটুতে চোট  ফাখর জামনের। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে নামতে পারবেন না তিনি। শোনাযাচ্ছে সবকিছু ঠিকঠাক চললে এবারের বিশ্বকাপ থেকেই নাকি ছিটকে যেতে চলেছেন ফাখর জামন।

এবারের টি টোয়েন্টি বিশ্বকাপে সেভাবে পারফরম্যান্স দেখাতে পারেনি পাকিস্তান। প্রথম দুই ম্যাচ হেরে এখন বাবর আজমদের টি টোয়েন্টি বিশ্বকাের সেমিফাইনালে পৌঁছনোটাই প্রশ্নের মুখে রয়েছে।সেখানেই এবার াফক জামনও নামতে পারবেন না। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে নামার আগে যে ফাখর জামনের অনুপস্থিতি পাকিস্তান শিবিরকে বেশ চিন্তায় ফেলেছে তা বলার অপেক্ষা রাখেনা। একইসঙ্গে ফাখর জামনের না থাকায় পাকিস্তানের মিডল অর্ডারও এবার খানিকটা দুর্বল হয়ে পড়েছে।

নেদারল্যান্ডসের বিরুদ্ধেই হাঁটুতে চোট পেয়েছিলেন ফাখর জামন

এবারের টি টোয়েন্টি বিশ্বকাপের আগেই চোট সারিয়ে পাকিস্তান শিবিরে ফিরেছিলেন ফাখর জামন। এশিয়া কাপ চলাকালীনই চোট পেয়েছিলেন তিনি।এশিয়া কাপে খেলতে পারেননি ফাখর জামন। সেই থেকেই পাকিস্তানের জার্সিতে আর দেখা যায়নি তাঁকে। যদিওটি টোয়েন্টি বিশ্বকাপ সুরু হওয়ার আগেই পাকিস্তান শিবিরে ফিরেছেন এই তারকা ক্রিকেটার ফাখর জামন। যদিও প্রথম দুই ম্যাচে অবশ্য খেলেননি ফাখর জামন। নেদারল্যান্ডসের বিরুদ্ধেই পাকিস্তান শিবিরে ফিরেছিলেন এই তারকা পাক ক্রিকেটার। কিন্তু সেই ম্যাচেই হাঁটুতে চোট পেয়েছেন তিনি।

এই প্রসঙ্গেই পাকিস্তানের শিবিরের চিকিত্সক জানিয়েছেন, এটা একেবারেই ঠিক যেকোনও ক্রিকেটারের হাঁটুতে চোটহলে তা ১০০ শতাংশ সারতে বেশ কিছুটা সময় নেয়। ফাখর এবং দুজনেই এই বিশ্বকাপে ঝুঁকির সম্বন্ধে ওয়াকিবহাল। আমরা সকলেই দেখেছি যে গত ম্যাচে  তিনি কতটা ভাল পারফরম্যান্স দেখিয়েছেন। কিন্তু দূর্ভাগ্যবশত শেষ ম্যাচে তাঁর চোট থাকা হাঁটিুতেই ফের চোট লেগেছে।

এবারের টি টোয়েন্টি বিশ্বকাপের ১৫ জনের স্কোয়াডে প্রথমে অবশ্য ছিলেন না ফাখর জামন। কিন্তু টি টোয়েন্টি বিশ্বকাপ শুরু হওয়ার আগেই উমরান কাজির চোট পেয়ে ছিটকে যান। সেখানেই স্ট্যান্ডবাই ক্রিকেটার হিসাবে ছিলেন ফাখর জামন। তাঁকে দলে নিতে খুব একটা বেশী দেরী করেনি পাকিস্তান টিম ম্যানেজমেন্ট। কিন্তু সেই ফাখর জামনও এবার গোটা টি টোয়েন্টি প্রতিযোগিতায় ঘোর অনিশ্চয়তার মুখে।

শোনাযাচ্ছে এবার নাকি টি টোয়েন্টি বিশ্বকাপ থেকেই চিটকে যেতে চলেছেন ফাখর জামন। তাঁর জায়গায় পাকিস্তান শিবিরে আসিফ আলি কিংবা মহম্মদ হ্যারিসের মধ্যে যেকোনও একজন ফিরতে পারেন।

close whatsapp