পেস বোলিং লাইনআপই পাকিস্তানের প্রধান শক্তি, মনে করছেন গৌতম গম্ভীর

Gautam Gambhir
Gautam Gambhir. (Photo Instagram)

রাত পোহালেই অস্ট্রেলিয়ার মাটিতে মহারণ। টি টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে দুই চির প্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান মুখোমুখি। ম্যাচ ঘিরে উত্তেজনার পারদ এখন তুঙ্গে রয়েছে। সেই ম্যাচ শুরু হওয়ার আগেই পাকিসতান ক্রিকেট দলের শক্তি নিয়ে মুখ খুললেন গৌতম গম্ভীর। আর সেখানেই পাকিস্তানের অন্যতম শক্তি কী তাই জানিয়েছেন ভারতের এই প্রাক্তন ক্রিকেটার। তাঁর মতে এবারের বিশ্বকাপে পাকিস্তানের বোলিং যেমন অন্যতম সেরা, যেকোনও দলের বিরুদ্ধে পাকিস্তানের পেসাররা যে কঠিন চ্যালেঞ্জ ছুঁড়ে দিতে সক্ষম তা মানতে কোনওরকম দ্বিধা নেই গৌতম গম্ভীরের।

এবারের এশিয়া কাপেই নিজেদের বোলিং শক্তির পরিচয় দিয়েছে পাকিস্তানষ শাহিন আফ্রিদি না থাকলেও, নাসিম শাহ-দের পারফরম্যান্স সকলকে চমকে দিয়েছিল। এবারের টি টোয়েন্টি বিশ্বকাপ শুরু হওয়ার আগেই সেই দলে ফির এসেছেন শাহিন আফ্রিদি। সব মিলিয়ে পাকিস্তানের বোলিং আক্রমণ যে যেকোনো দলকে কঠিন পকীক্ষার মুখে ফেলতে চলেছে, তা মেনে নিচ্ছেন  ভারতের প্রাক্তন ক্রিকেটার।

ভারতের বিরুদ্ধে নামার আগে পাকস্তানের শক্তি নিয়ে আলোচনা করলেন গৌতম গম্ভীর

তাঁর মতে এবারের বিশ্বকাপে পাকিস্তানই নাকি একমাত্র দল, যাদের দলে এমন তিনজন বোলার রয়েছেন যারা ১৪০ গতির ওপর ধারাবাহিকভাবে বোলিং করে যেতে পারেন। চোট সারিয়ে যেমন দলে ফিরেছেন শাহিন আফ্রিদি। তেমনই পাকিস্তান শিবিরে রয়েছেন নাসিম শাহ এবং হারিস রওফের মতো বিধ্বংসী পেসাররা। প্রথম ম্যাচেই ভারতীয় দলের বিরুদ্ধে নামছে পাকিস্তান। এই তিন পেসারকে যে পাকিস্তান পুরোপুরি কাজে লাগাতে চাইবে তা নিয়ে কোনও দ্বন্দ্ব নেই।

এই প্রসঙ্গেই গৌতম গম্ভীর জানিয়েছেন, এই মুহূর্তে পাকিস্তানের কাছেই রয়েছে সেরা বোলিং আক্রমণ, বিশেষ করে যখন পেস বোলিংয়ের প্রসঙ্গ আসে। এবারের বিশ্বকাপে পাকিস্তানই একমাত্র দল যাদের দলে তিনজন বোলার রয়েছেনযারা সকলেই ১৪০ কিমি বেগে বোলিং করতে পারেন। হারিস রওফ, নাসিম শাহ এবং শাহিদ আফ্রিদি, এরা সকলেই সেই পেসে বোলিং করতে সক্ষম রয়েছেন। এই মুহূর্তে পাকিস্তানের পেস বোলিংই তাদের সবচেয়ে বড় শক্তি।

গতবারের বিশ্বকাপে ভারতীয় দলকে পাকিস্তানের পেস আলাইনআপই শেষ করে দিয়েছিল। রোহিত শর্মা এবং লোকেশ রাহুলকে শুরুতেই সাজঘরের রাস্তা দেখিয়ে দিয়েছিলেন শাহিন আফ্রিদি। হারিস রওফও পাকিস্তানের হয়ে এবার দুরন্ত ফর্মে রয়েছেন। সেইসঙ্গে পাকিস্তান শিবিরে এসেছেন নাসিম শাহ। এবারের এশিয়া কাপে তাঁর বোলিংয়ের ঝলক সকলেই দেখেছেন। টি টোয়েন্টি বিশ্বকাপে প্রথম ন্মযাচই ভারতের বিরুদ্ধে নামছে তারা। সেখানেও যে এই অস্ত্রই পাকিস্তান ব্যবহার করবে তা নিয়ে কোনও সন্দেহ নেই।

close whatsapp