অস্ট্রেলিয়ায় ভাল পারফরম্যান্স করার লক্ষ্যে আত্মবিশ্বাসী যুজবেন্দ্র চাহাল
আপডেট করা - Oct 9, 2022 3:08 pm

অস্ট্রেলিয়ার মাটিতে টি টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে বাকি রয়েছে আর মাত্র কয়েকটা দিন। সেখানেই এবারও বিশ্বকাপের প্রতম ম্যাচেই ভারতের প্রতিপক্ষ পাকিস্তান। যে ম্যাচ গিরে এখন থেকেই চড়তে শুরু করেছে উত্তেজনার পারদ। অন্যদিকে এবারই প্রথমবার টি টোয়েন্টি বিশ্বকাপে নামতে চলেছেন যুজবেন্দ্র চাহাল। অস্ট্রেলিয়ার পরিবেশ এবং পুচ সম্বন্ধে অবগত রয়েছেন তিনি। সেইভাবেই নিজেকে তৈরিও করছেন যুজবেন্দ্র চাহাল। বিশ্বকাপের নামার লক্ষ্য আত্মবিশ্বাস এখন তুঙ্গে রয়েছেন যুজবেন্দ্র চাহালের।
২০২১ সালের টি টোয়েন্টি বিশ্বকাপে ভারতীয় দলে সুযোগ হয়নি যুজবেন্দ্র চাহালের। তবে এবার ভারতীয়দলে সুযোগ পেয়েছিন তিনি। ভারতীয় দলের সঙ্গে গত শুক্রবারই অস্ট্রেলিয়ায় পৌঁছে গিয়েছেন যুজবেন্দ্র চাহাল। সেখানেই এখন জোরকদমে প্রস্তুতি চালাচ্ছে টিম ইন্ডিয়া। পরপর দুই দিন ৫ ঘন্টা করে প্রস্তুতি চালিয়েছে টিম ইন্ডিয়ার ক্রিকেটাররা। অস্ট্রেলিয়ার পিচেই এবার নিজেরে প্রমাণ করার লক্ষ্য যুজবেন্দ্র চাহালের সামনে। তিনি প্রস্তুতিও রয়েছেন। নিজের অভিজ্ঞতা দিয়েই সেই লক্ষ্যে এগিয়ে যেতে চান যুজবেন্দ্র চাহাল।
প্রথমবার টি টোয়েন্টি বিশ্বকাপ খেলছেন যুজবেন্দ্র চাহাল
অস্ট্রেলিয়ায় পার্থের ওয়াকায় প্রস্তুতি সারছে ভারতীয় দল। অস্ট্রেলিয়ার মাটি যে খুব একটা স্পিন সহায়ক নয়, সেই কথা যুজবেন্দ্র চাহালও যথেষ্ট ভালভাবেই জানেন। অতীতেও এখানে বহু ম্যাচ খেলেছেন তিনি। সেই অভিজ্ঞতাগুলো কাজে লাগিয়েই নিজেকে প্রমাণ করতে চাইছেন তিনি। এই অস্ট্রেলিয়ার মাটিতে ক্যানবেরাতেই ৩ উইকেট রয়েছে যুজবেন্দ্র চাহালের। এই পিচেই নিজের স্পিনের জাদু দেখানোর অপেক্ষায় রয়েছেন যুজবেন্দ্র চাহাল।
বিসিসিআইয়ের ওয়েবহ সাইটে এই প্রসঙ্গেই যুজবেন্দ্র চাহাল জানিয়েছেন, “আমি যথেষ্ট উত্তেজিত হয়েরয়েছি। কারণ বিশ্বকাপ সবসময়ই একটা আলাদা মঞ্চ। এখানে আমি আগেও খেলেছি এবং এখানকার পরিস্থিতি ও পরিবেশ সম্বন্ধেও যথেষ্ট অবগত রয়েছি। এছাড়া আগেও আমি এখানে যথেষ্ট ভাল পারফরম্যান্স দেখিয়েছি। যখন আমাদের প্রস্তুতি শুরু হবে সেই সময়থেকেই আমরা পরবর্তী পরিকল্পনা শুরু করে দেব। এখানকার পরিস্থিতি অনুযায়ী কী ধরণের বোলিং ডেলিভারি করা হবে সেটাই সেই মুহূর্তে ঠিক করা হবে”।
এবারের আইপিএল থেকেই বল হাতে দুর্ধর্ষ ফর্মে রয়েছেন যুজবেন্দ্র চাহাল। রাজস্থান রয়্যালসের ফাইনালে পৌঁছনের পথেঅন্যতম প্রধান কান্্ডারী ছিলেন েই তারকা বোলার। শুধু তাই নয় এরপর দেশেপ জার্সিতেও যথেষ্ট সফল হয়েছেন এই তরুণ তারকা ক্রিকেটার। এবার ভারতের বিশ্বকাপের দলেও সুযোগ পেয়েছেন তিনি। অস্ট্রেলিয়ার মাঠে প্রথম ম্যাচ থেকেই যুজবেন্দ্র চাহালের জাদু দেখা যায় কিনা সেটাই এখন দেখার।