“কোহলির পরিসংখ্যান মাথা খারাপ করে দেওয়ার মতো” – শেন ওয়াটসন

জয়াবর্ধনেকে টপকে কোহলি টি-২০ বিশ্বকাপের শীর্ষ রান সংগ্রাহক হয়েছেন

Virat Kohli
Virat Kohli. (Photo by Cameron Spencer/Getty Images)

চলমান আইসিসি টি-২০ বিশ্বকাপ ২০২২-এ ভারতের হয়ে বিরাট কোহলি স্বপ্নের ফর্মে রয়েছেন। এইবারের সংস্করণে বিরাট মেন ইন ব্লু-র হয়ে সর্বোচ্চ রান সংগ্রহ করছেন এবং তাঁর অবদান দলকে ব্যাপকভাবে সাহায্য করেছে। বাংলাদেশের বিপক্ষে তাঁর সাম্প্রতিক ইনিংসে তিনি মাত্র ৪৪ বলে ৬৪* রান করেছিলেন যা তাঁকে টুর্নামেন্টের ইতিহাসে সর্বোচ্চ রান সংগ্রাজক করে তুলেছে।

শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ক মাহেলা জয়াবর্ধনের রানসংখ্যাকে টপকে গেছেন কোহলি। এতদিন জয়াবর্ধনে ৩১ ইনিংসে ১০১৬ রান করে শীর্ষে ছিলেন। তবে কোহলি রেকর্ড দখল করার পরে তাঁর সংগ্রহে ২৩ ইনিংসে ১০৬৫ রান রয়েছে। অস্ট্রেলিয়ার প্রাক্তন অলরাউন্ডার শেন ওয়াটসন ভারতের ব্যাটারের এই রেকর্ড দেখে তাঁর বিস্ময়ের কথা জানিয়েছেন।

“টি-টোয়েন্টি বিশ্বকাপে ৮০-র বেশি গড়ে ১০০০-এর বেশি রান, আমি এই বিষয়টি ভাবতেই পারছি না। টি-টোয়েন্টি ক্রিকেট একটি উচ্চ-ঝুঁকিপূর্ণ খেলা, উচ্চ-ঝুঁকিপূর্ণ ব্যাটিং করতে হয়, এবং সে মনে করে যে সে এটা করতে পারবে সবচেয়ে বড় টুর্নামেন্টে এমন বিপুল গড় নিয়ে এবং তার দেশের হয়ে এতগুলো ম্যাচ জিতবে,” স্টার স্পোর্টসে কথা বলার সময় ওয়াটসন বলেছেন।

“সে একজন জিনিয়াস এবং সেই পরিসংখ্যানগুলিও মাথা খারাপ করে দেওয়ার মতো। এটা অবিশ্বাস্য যে সে এত উচ্চ ঝুঁকিপূর্ণ ফর্ম্যাটে এমনভাবে ব্যাট করতে পারে এবং ধারাবাহিকভাবে রান স্কোর করতে পারে। এটা অভাবনীয়,” ওয়াটসন আরও বলেছেন। 

কোহলি ও রেকর্ড একে অপরের সমার্থক এবং ডান-হাতি ব্যাটার আবারও রেকর্ড ভেঙে দেখালেন এই ফর্ম্যাটে তিনি ভারতীয় দলে কেন অপরিহার্য খেলোয়াড়। কোহলির ইনিংসের সৌজন্যে বাংলাদেশের বিরুদ্ধে ভারত ২০ ওভারে ১৮৪/৬ তুলেছিল। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে বাংলাদেশ ডাকওয়ার্থ-লিউইস-স্টার্ন মেথডে ৫ রানের ব্যবধানে হেরে যায়।

গ্রুপ ২ থেকে সেমি-ফাইনালে ওঠার ক্ষেত্রে এগিয়ে ভারত ও দক্ষিণ আফ্রিকা

সুপার ১২ পর্বে গ্রুপ ১ এবং গ্রুপ ২, উভয় গ্রুপেই বেশ কিছু হাড্ডাহাড্ডি ম্যাচ দেখা গেছে। এখনও কোন দলই নিশ্চিতভাবে শেষ চারে জায়গা পায়নি। গ্রুপ ২-তে ভারত ও দক্ষিণ আফ্রিকা বর্তমানে তালিকার শীর্ষে রয়েছে এবং বৈশ্বিক ইভেন্টের চূড়ান্ত চারে জায়গা করে নেওয়ার মূল দাবীদার এই দুই দল। সেমি-ফাইনাল দুটি খেলা হবে অ্যাডিলেড ও সিডনিতে।

close whatsapp