জসপ্রীত বুমরার না থাকা ভারতের কাছে অপূরণীয় ক্ষতি, মত সাবা করিমের
আপডেট করা - Sep 30, 2022 3:24 pm

এশিয়া কাপের পর টি টোয়েন্টি বিশ্বকাপ। ভারতীয় দলের চিন্তাটা কমেও যেন কমছে না। এবার টি টোয়েন্টি বিশ্বকাপ থেকেও ছিটকে গিয়েছেন জসপ্রীত বুমরাহ। দক্ষিণ আফ্রিকা সিরিজ তো বটেই, টি টোয়েন্টি বিশ্বকাপের আগে যে জসপ্রীত বুমরার দল থেকে ছিটকে যাওয়াটা ভারতীয় দলের কাছে বিরাটধাক্কা তা বলার অপেক্ষা রাখে না। এই একই কতা এবার শোনা গেল সাবা করিমেরপ মুখেও। জসপ্রীত বুমরার অনুপস্থিতিতে ভারতীয় দল বড়সড় সমস্যায় পড়বে বলেই মনে করেন সাবা করিম।
এশিয়া কাপের দল ঘোষণার আগেই ভারতীয়দল তেকে ছিটকে গিয়েছিলেন জসপ্রীত বুমরাহ। এশিয়া কাপের আগে পিঠের সমস্যার জেরে ছিটকে গিয়েছিলেন ভারতীয় দলের প্রধান পেসার। টি টোয়েন্টি বিশ্বকাপের কথা মাথায় রেখেই সেই সময় জসপ্রীত বুমরাহকে নিয়ে বিশেষ ঝুঁকি নিতে চায়নি ভারতীয় টিম ম্যানেজমেন্ট। এবার টি টোয়েন্টি বিশ্বকাপের আগেও চিত্রটা কিন্তু একই রয়েছে। সেই পুরনো পিঠের চোটের সমস্যাতেই ভারতীয় দল থেকে ছিটকে গিয়েছেন জসপ্রীত বুমরাহ।
টি টোয়েন্টি বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছেন জসপ্রীত বুমরাহ
যদিও এখনও পর্যন্ত সরকারীভাবে বোর্ডের তরফে সেভাবে কিছু জানানো হয়নি। কিন্তু জসপ্রীত বুমরাহ যে ভারতীয় দলের হয়ে টি টোয়েন্টি বিশ্বকাপ খেলতে বারবেন না তা একপ্রকার নিশ্চিত। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে এই মুহূর্তে টি টোয়েন্টি সিরিজ খেলছে ভারতীয় দল। সেখানেই প্রথম ম্যাচে নামার আগে জসপ্রীত বুমরাহ ছিটকে গিয়েছিলেন। সেই থেকেই শুরু হয়েছিল একটা জল্পনা। ম্যাচ শুরুর আগেই পিঠের চোটে ফের সমস্যা দেখা গিয়েছিল তাঁর। আর তাতেই জসপ্রীত বুমরার টি টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে দেখা দিয়েছিল নানান জল্পনা।
আর সেই সম্ভাবনাই গত শুক্রবার সত্যি হয়েছে। টি টোয়েন্টি বিশ্বকাপ থেকেও এবার ছিটকে গিয়েছেন জসপ্রীত বুমরাহ। আর ভারতীয়দলের কাছেযে বিরাট একটা ধাক্কা তা বলার অপেক্ষা রাখে না। এই প্রসঙ্গেই স্পোর্টস এইট্টিনকে দেওয়াএক সাক্ষাতকারে সাবা করিম জানিয়েছেন, “জসপ্রীত বুমরাহ একজন সত্যিই ইউনিক বোলার। তিনি নতুন বলে যেমন বল করতে পারেন তেমনই পারেন শেষের দিকে আবার ডেথ ওভারেও জসপ্রীত বুমরার পারফরম্যান্স অসাধারণ। তিনি যতটা গুরুত্বপূর্ণ ততটাই ভারতীয় বোলিং লাইন আপকে আবার নেতৃত্ব দেওয়ারও দক্ষতা রাখেন”।
সেই জসপ্রীত বুমরাই এবারের টি টোয়েন্টি বিশ্বকাপে নেই। তাঁর মতো ক্রিকেটার দলে না থাকা মানে যে ভারতীয় দলের অপূরণীয়ক্ষতি তা মানতে কোনও দ্বিধা নেই সাবা করিমের। তাঁর জায়গায়এখন কাকে খেলানো হবে তানিয়েই চলছে জোর জল্পনা। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতীয় দলে এসেছেন মবম্মদ সিরাজ। মহম্মদ সামিকে নিয়েও চলছে নানান কথাবার্তা। শেষপর্যন্ত কী হয় সেটাই এখথন দেখার।