মেলবোর্নে একের পর এক ম্যাচ পরিত্যক্ত বৃষ্টির কারণে, ম্যাচ আয়োজনের উপায় বাতলালেন মাইকেল ভন

২৮শে অক্টোবরের নির্ধারিত দুটি ম্যাচই বাতিল হয়ে যায়

Michael Vaughan
Michael Vaughan. (Photo by Philip Brown/Popperfoto/Popperfoto via Getty Images)

প্রাক্তন ইংল্যান্ড অধিনায়ক মাইকেল ভন মনে করেন যে চলমান পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২২-এর আয়োজক অস্ট্রেলিয়ার স্টেডিয়ামগুলি ছাদের আচ্ছাদনবিশিষ্ট হওয়া উচিত ছিল। বৈশ্বিক ইভেন্টটি অস্ট্রেলিয়ায় বর্ষার মরসুমে অনুষ্ঠিত হচ্ছে, এবং একাধিক ম্যাচ বৃষ্টির কারণে প্রভাবিত হওয়ায় দলগুলির বেশ কিছু পরিকল্পনা ও লক্ষ্য ভেস্তে গেছে।

আয়ারল্যান্ডের বিরুদ্ধে ইংল্যান্ডের খেলা বৃষ্টির কারণে প্রভাবিত হয়েছিল এবং আয়ারল্যান্ড ডিএলএস পদ্ধতিতে ম্যাচটি ৫ রানে জিতেছিল। ওই একই দিনে হওয়া নিউজিল্যান্ড ও আফগানিস্তানের ম্যাচটি টস না হয়েই বাতিল হয়ে গিয়েছিল। জিম্বাবোয়ের বিপক্ষে দক্ষিণ আফ্রিকা যখন টার্গেট থেকে মাত্র ১৩ রান দূরে তখন বৃষ্টির কারণে ম্যাচ ভেস্তে যায়।

তবে সেইসব পরিত্যক্ত ও ক্ষতিগ্রস্ত ম্যাচকে ছাপিয়ে গেছে ২৮শে অক্টোবরে নির্ধারিত ম্যাচ দুটি। দুটি ম্যাচই মেলবোর্নে আয়োজিত হওয়ার কথা ছিল এবং বৃষ্টির কারণে দুটি ম্যাচই পণ্ড ঘয়ে যায়। প্রথমে আয়ারল্যান্ডের বিপক্ষে আফগানিস্তানের ম্যাচকে বাতিল ঘোষণা করা হয়। আফগানিস্তান পরপর দুই ম্যাচ কোন বল না খেলেই এক-এক করে দুই পয়েন্ট পেল।  

ভারত বনাম পাকিস্তানের পর সবাই যে ম্যাচের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিল তা ছিল দুই তীব্র প্রতিদ্বন্দ্বী অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের মধ্যে। তবে নিরন্তর বৃষ্টির কারণে আপামর ক্রিকেটপ্রেমীদের হতাশ করে দিয়ে এই ম্যাচও পরিত্যক্ত ঘোষণা করতে বাধ্য হন ম্যাচ অফিশিয়ালরা।

মেলবোর্নের আবহাওয়া এবং তার জন্য প্রভাবিত হওয়া ম্যাচ নিয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন ইংল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার ভন। তিনি পরামর্শ দিয়েছেন মেলবোর্নের এমসিজিতে ম্যাচ আয়োজনের পরিবর্তে মাঠের উপরে ছাদ ঢাকা যায় এমন কোন স্টেডিয়ামে ম্যাচ আয়োজন করা যেতে পারত।

একের পর এক ম্যাচ বাতিল হওয়ায় মাইকেল ভন অসন্তুষ্ট

টুইটারে ভন লিখেছেন, “অস্ট্রেলিয়ায় বর্ষার মরসুম .. মেলবোর্নের ছাদযুক্ত স্টেডিয়াম .. !!!!! এটা ব্যবহার করা কি বুদ্ধিমানের কাজ হতো না??? #JustSaying #ICCT20WorldCup2022।”

সেখানেই না থেমে ভন বিষয়টির আরও গভীরে গিয়ে মন্তব্য করেছেন: “আমি কি এটাও জিজ্ঞাসা করতে পারি যে যেখানে শ্রীলঙ্কায় প্রচণ্ড বজ্রপাতপাতযুক্ত বৃষ্টি হয় সেখানে তারা সমস্ত মাঠ ঢেকে ফেলে এবং দ্রুত খেলা শুরু করে… সেখানে কেন এমসিজি হয়নি গত ২ দিন সম্পূর্ণভাবে আচ্ছাদিত হয়নি?????? #JustAsking #ICCT20WorldCup2022।”

 

close whatsapp