পাকিস্তান ম্যাচের আগে রোহিত শর্মার উদ্দেশ্যে বিশেষ পরামর্শ অনিল কুম্বলের
আপডেট করা - Oct 22, 2022 10:05 pm

টি টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে ভারতীয় দল জিততে পারবে কিনা তা তো সময়ই বলবে। গতবারের স্মৃতি এখনও টাটকা রয়েছে সকলের মনে। পাকিস্তানকে হারিয়ে প্রতিশোধ নিয়েই যে এবারের টি টোয়েন্টি বিশ্বকাপে যাত্রা শুরু করতে চাইবে ভারতীয়দল তা বলার অপেক্ষা রাখে না। সেই মতো করেই চলছেটিম ইন্ডিয়ার শেষ মুহূর্তের প্রস্তুতিও। এমন পরিস্থিতিতেই রোহিত শর্মার উদ্দেশ্যে বিশেষ পরামর্শ দিলেন প্রাক্তন ভারতীয় দলের কোচ অনিল কুম্বলে। বিশেষ করে শাহিন আফ্রিদির মোকাবিলা করার জন্যই দিলেন সেই পরামর্শ।
টি টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে গতবার এই শাহিন আফ্রিদির আক্রমণেরই কোনওরকম জবাব ছিল না রোহিত শর্মার কাছে। তাঁর বোলিংয়ের সামনে শূন্য হাতেই সাজঘরে ফিরতে হয়েছিল ভারতীয় দলের বর্তমান অধিনায়ককে। বূরাবরই বাঁ হাতি সিমারদের বিরুদ্ধে সেভাবে খেলতে পারেন রোহিত শর্মা। আর সেই কারণেই রোহিত শর্মাকে এই বিশেষ পরামর্শ দিলেন প্রাক্তনম ভারতীয়দলের কোচ অনিল কুম্বলে। তাঁর মতে শাহিন আফ্রিদির বিরুদ্ধে খানিকটা সময় নিয়েই খেলা উচিত্ রোহিত শর্মার।
শাহিন আফ্রিদির মোকাবিলার জন্য বিশেষ প্রস্তুতি সেরেছেন রোহিত শর্মা
বাঁ হাতি সিমারদের বিরুদ্ধে তাঁর সমস্যার কথা জেনেই, এবার মেলবোর্নে বিশেষ প্রস্তুতি সেরেছেন রোহিত শর্মা। শুক্রবারই তাঁকে দেখা গিয়েছে নেটে দীরপ্ঘক্ষণ সময় কাটাতে। শুধু তাই নয়, নেটে বাঁ হাতি বোলারদের বিরুদ্ধেই থ্রো ডাউন প্র্যাকটিস করচিলেন রোহিত শর্মা। শাহিন আফ্রিদির মোকাবিলা করার জন্যই যে এই ব্যবস্থা তিনি নিয়েছিলেন তা বলার অপেক্ষা রাখে না। তিনি নিজেও তো পাকিস্তানের বোলিং লাইনআপকে চ্যালেঞ্জিং বলেছিলেন।
এই প্রসঙ্গে অনিল কুম্বলে জানিয়েছেন, “বাঁ হাতি সিমারদের মোকাবিলা করার ক্ষেত্রে সবসময়ই রোহিত শর্মার উচিত্ নিজেকে খানিকটা সময় দেওয়া। যেদিন ম্যাচ হচ্ছে, সেইদিন কী ঘটছে তাপর ওপর নির্ভর করেই সবসময় খেলা উচিত্। আগে কী হয়ে গিয়েছে সেটা ভেবে কখনোই সেই অনুযায়ী খেলার পরিকল্পনা করা উচিত্ নয়”।
২০২১ সালের টি টোয়েন্টি বিশ্বকাপে শেষবার রোহিত শর্মা শাহিন আফ্রিদির মুুখোমুখি হয়েছিলেন। সেখানেই চূড়ান্ত ব্যর্থ হয়েছিলেন ভারতীয় দলের দ্য হিটম্যান। ব্যর্থ হয়েছিলেন লোকেশ রাহুলও। যদিও এবারের প্রস্তুতি ম্যাচে দুরন্ত পারফরম্যান্স দেখিয়েছেন তিনি। এবারের এশিয়া কাপেও কিন্তু রোহিত শর্মা সেভাবে নিজের পারফরম্যান্স দেখাতে পারেননি। তবে টি টোয়েন্টি বিশ্বকাপে কোনওরকম খামতি রাখতে চাননা তিনি। নিজের সেরাটাই এবার দিতে চাইছেন ভারত অধিনায়ক।