১১ বর্ষীয় দ্রুসিল শর্মার সঙ্গে নেটে প্রস্তুতি সারলেন অধিনায়ক রোহিত শর্মা
আপডেট করা - Oct 16, 2022 6:57 pm

ব্রিসবেনে পৌঁছে গিয়েছে ভারতীয় দল। সোমবারই প্রথম প্রস্তুতি ম্যাচে নামবে টিম ইন্ডিয়া। প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। তার আগেই প্রস্ততিতে নেমে সকলের মন জিতে নিলেন রোহিত শর্মা। বিশেষ করে ১১ বর্ষীয় ছোট্ট দ্রুসিল শর্মার। শুধু তাই নয় অস্ট্রেলিয়ার মাটিতে থাকা ১১ বর্ষীয় দ্রুসিলকে ভারতে আসার আমন্ত্রনও জানালেন ভা্রতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা। এদিন প্রস্ততি ফাঁকে এই ছোট্ট বোলারের বলেই বেশ কিছুক্ষণ নেটে অনুশীলনও সারলেন ভারত অধিনায়ক রোহিত শর্মা।
এই ছবি সোশ্যাল মিডিাতেই ছড়িয়ে পড়তেউ এখন ভাইরাল। হবে নাই বা কেন, ভারত অধিনায়কের প্রতিপক্ষে দাঁড়িয়ে বোলিং করলেন ১১ বর্ষীয় দ্রুসিল শর্মা। টি টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতিতে এবার কোনওরকম খামতি রাখতে চাইছে না ভারতীয় শিবির। সোমবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে নামবে তারা। তার আগেই অবশ্য এই ১১ বর্ষীয় ক্রিকেটারের সঙ্গে নেটে বিশেষ প্রস্তুতি সারলেন রোহিত শর্মা। যা দেখে সকলেই এদিন আপ্লুত।
সোমবার রোহিত শর্মার নেতৃত্বে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নামছে ভারতীয় দল
ব্রিসবেনে রবিবার প্রথম প্রস্তুতিতে নেমেছিল ভারতীয় দল। সেই প্রস্তুতিতে নামার আগেই ভারতীয় ক্রিকেটাররা লক্ষ্য করেন যে মাঠে ছোটরা ক্রিকেট প্র্যাকটিস করছেন। সেখানেই রোহিত শর্মার চোখে পড়েন এই ১১ বর্ষীয় ছোট্ট দ্রুসিল শর্মা। তাঁর বোলিং পারফরম্যান্সই মুগ্ধ করেছিল ভারতীয় দলের অধিনায়ককে। এরপরই সেই ১১ বর্ষীয় েই ক্রিকেটারকে ডেকে পাঠান তিনি এবং ভারতীয়দলের নেটে বোলিং করার আমন্ত্রন জানান রোহিত শর্মা। নেটে এই বাঁহাতি সিমারের বলের বিরুদ্ধে বেশকিছুক্ষণ প্রস্তুতিও সারেন রোহিত শর্মা।
𝗗𝗢 𝗡𝗢𝗧 𝗠𝗜𝗦𝗦!
When a 11-year-old impressed @ImRo45 with his smooth action! 👌 👌
A fascinating story of Drushil Chauhan who caught the eye of #TeamIndia Captain & got invited to the nets and the Indian dressing room. 👏 👏 #T20WorldCup
Watch 🔽https://t.co/CbDLMiOaQO
— BCCI (@BCCI) October 16, 2022
প্রস্তুতি শেষে দ্রুসিল শর্মা নিজেই সেই কথা জানিয়েছেন। সেখানেই রোহিত শর্মার সহ্গে তাঁর কথোপকথোনেরও উল্লেখ করেছেন এই কিশোর ক্রিকেটার। তাঁর বাহাতি বোলিং দেখে খুশি হয়েছেন রোহিত শর্মা। শুধু তাই নয়। তাঁকে ভারতে ঈসারও আমন্ত্রন নাকি জানিয়েছেন ভারতীয় দলের অধিনায়ক। যদিও ১১ বর্ষীয় দ্রাসুলের অবশ্য ভারতে আসার ইচ্ছা কিন্তু রয়েছে। শুধুমাত্র তাই নয় সে একজন প্রফেশনাল ক্রিকেটারও হতে চান। শেষপর্যন্তকী হয় সেতো অবস্য সময়ই বলবে।
ভারতীয় দলের অ্যানালিসিস্ট জানিয়েছেন, “আমরা যখন ওয়াকায় এদিন নেমেছিলাম সেই সময় দেখি প্রায় ১০০সজন ছোট ক্রিকেটার এখানে তাদের সকালের সেশনের প্রস্তুতি চালাচ্ছেন। সেখানেই একজন কিশোর ক্রিকেটার ভারতীয় দলের সকলের নজর কেড়েছিলেন তাঁর বোলিং দক্ষতা প্রদর্শন করে। রোহিত শর্মাই প্রথম সেই কিশোর বোলারকে দেখেছিলেন।মাত্র ২ থেকে ৩টি বল দেখেই ভারতীয় দলের সকলে তাঁকে নিয়ে মুগ্ধ েহয়েছিলেন। বিশেষ করে তাঁরপ বোলিং দক্ষতা এবং অসাধারণ রানআপ। এরপরই ড্রেসিংরুম থেকে বাইরে এসে সেই বোলারকে ডেকে পাঠান রোহিত শর্মা ও তাঁর বিরুদ্ধে বেশকিছুক্ষণ নেটে প্রস্তুতিও সারেন”।