সঠিক সময়ে লোকেশ রাহুল ফর্মে ফিরেছেন, মনে করছেন কোবাস অলিভিয়ার
আপডেট করা - Nov 6, 2022 10:15 pm

টি টোয়েন্টি বিশ্বকাপের শুরুটা সেভাবে করতে পারেননি লোকেশ রাহুল। পরপর তিন ম্যাচেই চূড়ান্ত ব্যর্থ হয়ে সাজঘরে পিরেছিলেন ভারতীয় দলের তারকা ওপেনার। অবশেষে বাংলাদেশ ম্যাচ দিয়েই দেশের জার্সিতে রানে ফিরেছেন লোকেশ রাহুল। পরপর দুই ম্যাচেই অর্ধসথরান পেয়েছেন তিনি। আর সেটা যে ভারতীয় দলকে অনেকটাই আত্মবিশ্বা্স যোগাবে তা বলার অপেক্ষা রাখে না। এই মুহূর্তে লোকেশ রাহুলের ফর্মে ফেরাটাকেই ভারতীয় দলের জন্য একটা ভাল দিক হিসাহে দেখছেন কোবাস অলিভিয়ার।
প্রাক্তন এই দক্ষিণ আফ্রিকা ক্রিকেটারের মতে লোকেশ রাহুল নাকি একেবারে সঠিক সময়েই রানের মধ্যে ফিরেছে। আগামী ১০ নভেম্বর সেমিফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে নামতে চলেছে ভারতীয় দল। তার আগে রোহিত শর্মার এমন পারফরম্যান্সই ভারতীয় দলের আত্মবিশ্বাস যোগাচ্ছে বলে মনে করছেন তিনি। সেইসঙ্গে সেমিফাইনালের আগে একেবারে সঠিক সেময়েই লোকেশ রাহুল ফর্মে ফিরেছেন বলে মনে করছেন তিনি। এদিনও জিম্বাবোয়ের বিরুদ্ধে অর্ধশতরানের ইনিংস খেলেছেন লোকেশ রাহুল।
জিম্বাবোয়ের বিরুদ্ধেও ৫১ রানের ইনিংস খেলেছেন লোকেশ রাহুল
গত ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে ৫০ রানের ইনিংস খেলেছিলেন লোকেশ রাহুল। পরের ম্যাচেই ভারতীয় দল জিম্বাবোয়ের বিরুদ্ধে নেমেছিল টিম ইন্ডিয়া। সেখানে রোহিত শর্মা না পারলেও, ওরেনিং লোকেশ রাহুল কিন্তু আত্রকমণাত্মক মেজাজে ছিলেন তা বলাই বাহুল্য। ইংল্যান্ডের বিরুদ্ধে লোকেশ রাহুলের এই ফর্মটাই এখন ভারতীয় দলের বাড়তি আত্মবিশ্বাস যোগাবে বলে মনে করছেন কোবাস অলিভিয়ার। আগামী ১০ নভেম্বর ইংল্যান্ডের বিরুদ্ধে নামছে টিম ইন্ডিয়া।
লোকেশ রাহুলের প্রসঙ্গেই কোবাস অলিভিয়ার জানিয়েছেন, “লোকেশ রাহুল একজন দক্ষ ক্রিকেটার। এই প্রতিযোগিতায় তাঁকে ফর্মে পিরতেই হত। একেবারে সঠিক সময়েই নিজের ফর্মে ফিরেছেন তিনি। তাঁর গত ইনিংসে বাংলাদেশের বিরুদ্ধে অর্ধশতরান করেছিলেন তিনি। এই ম্যাচেও পেয়েছেন। টি টোয়্ন্টি বিশ্বকাপের সেমিফাইনালের আগে একেবারে সঠিক সময়ে নিজের ফর্ম ফিরে পেয়েছেন লোকেশ রাহুল”।
এবারের আইপিএলে লোকেশ রাহুল অসাধারণ পারফরম্যান্স দেখালেও, দক্ষিণ আফ্রিকার সিরিজের আগেই চোটের জন্য ছিটকে গিয়েছিলেন তিনি। প্রায় তিন মাস মাঠের বাইরে ছিলেন লোকেশ রাহুল। জিম্বাবোয়ে সফর দিয়েই ফের দেশের জার্সিতে ফিরেছিলেন। কিন্তু ফর্মে ছিলেন না। এশিয়া কাপেও সেভাবে নিজের পারফরম্যান্স দেখাতে পারেননি। টি টোয়েন্টি বিশ্বককাপের প্রথম তিন ম্যাচেও লোকেশ রাহুল ছিলেন চূড়ান্ত ব্যর্থ।
বাংলাদেশ ও জিম্বাবোয়ের বিরুদ্ধেই পরপর অর্ধশতরান করেছেন তিনি। আর এটাই টিম ইন্ডিয়ার বিশ্বকাপের মাঝে আত্বিশ্বাস বাড়ানোর জন্য যথেষ্ট মনে করচেন কোবাস অলিভিয়ার।