টি-২০ বিশ্বকাপ ২০২২-এর জন্য ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করল ভারত

চোট সারিয়ে প্রত্যাবর্তন করেছেন বুমরাহ্‌ ও হর্ষল

Team India
Team India. (Photo Source: BCCI)

আগামী অক্টোবরে অস্ট্রেলিয়ায় শুরু হতে চলা আইসিসি পুরুষদের টি-২০ বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করল বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। প্রত্যাশামতোই, জসপ্রিত বুমরাহ্‌ ও হর্ষল প্যাটেল চোটমুক্ত হয়ে দলে ফিরে এসেছেন। ২০২২ এশিয়া কাপের হতাশা কাটিয়ে ভারতীয় দল অস্ট্রেলিয়ায় একটি সফল টি-টোয়েন্টি বিশ্বকাপ অভিযানের প্রত্যাশা করবে।

অস্ট্রেলিয়ায় বৈশ্বিক ইভেন্ট শুরু হওয়ার আগে ভারত অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ঘরের মাঠে দুটি সীমিত ওভারের সিরিজ খেলবে। নেতৃত্বে থাকা রোহিত শর্মার সহকারী হিসাবে থাকবেন কেএল রাহুল। এই দুজন ছাড়া প্রাক্তন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি, যিনি আফগানিস্তানের বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টি সেঞ্চুরি করে নিজের ফর্ম আবার আবিষ্কার করেছিলেন, তিনি সূর্যকুমার যাদবের সাথে দলের ব্যাটিং বিভাগের মূল স্তম্ভ হবেন।

এশিয়া কাপের সময় রবীন্দ্র জাডেজার দুর্ভাগ্যজনক চোটের ফলে অক্ষর প্যাটেল অলরাউন্ডার হিসাবে দলে থাকছেন পেস বোলিং অলরাউন্ডার হার্দিক পান্ডিয়ার সঙ্গে। দীপক হুডাও দলে জায়গা ধরে রেখেছেন। আসন্ন টুর্নামেন্টে মেন ইন ব্লু কীভাবে দুই উইকেটকিপার-ব্যাটর ঋষভ পান্ত ও দীনেশ কার্তিককে কাজে লাগায় তা দেখতে আকর্ষণীয় হবে।

সদ্য সমাপ্ত এশিয়া কাপে পান্তের সময় একেবারেই ভালো ছিল না এবং বাঁ-হাতি ব্যাটার হিসাবে দলকে আরও ভারসাম্য দেওয়ার জন্য দীনেশ কার্তিকের আগে তাঁকে বেশ কিছু ম্যাচে বাছাই করা হয়েছিল। এদিকে, কার্তিকের কাছে ফিনিশার হিসাবে যোগ্যতা প্রমাণ করার পর্যাপ্ত সুযোগ ছিল না এবং টি-টোয়েন্টি বিশ্বকাপে আরও বড় ভূমিকা নিতে আগ্রহী হবেন তিনি।

তৃতীয় স্পিনার হিসেবে আছেন রবিচন্দ্রন অশ্বিন

স্পিন-জুটি রবিচন্দ্রন অশ্বিন ও যুজবেন্দ্র চাহাল খেলার সংক্ষিপ্ততম ফর্ম্যাটে তাঁদের বিশাল অভিজ্ঞতার কারণে অস্ট্রেলিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন। তারকা ফাস্ট বোলার জসপ্রিত বুমরাহ্‌ ফিরে আসায় ভারতীয় দলের ডেথ বোলিংয়ের সমস্যা কমবে। হর্ষল প্যাটেলের প্রত্যাবর্তনও ভারতীয় বোলিং লাইনআপকে ভরসা যোগাবে। এ ছাড়া এশিয়া কাপে পাওয়ারপ্লেতে অনবদ্য বোইং করা ভুবনেশ্বর কুমার উপস্থিত থাকছেন তরুণ পেসার অর্শদীপ সিংয়ের সঙ্গে।

টি-২০ বিশ্বকাপের জন্য ভারতের স্কোয়াড: রোহিত শর্মা (অধিনায়ক), কেএল রাহুল (সহ-অধিনায়ক), বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, দীপক হুডা, ঋষভ পান্ত (উইকেটকিপার), দীনেশ কার্তিক (উইকেটকিপার), হার্দিক পান্ডিয়া, রবিচন্দ্রন অশ্বিন, যুজবেন্দ্র চাহাল, অক্ষর প্যাটেল, জসপ্রিত বুমরাহ্‌, ভুবনেশ্বর কুমার, হর্ষল প্যাটেল, অর্শদীপ সিং।

রিজার্ভ খেলোয়াড়: শ্রেয়াস আইয়ার, দীপক চাহার, মহম্মদ শামি, রবি বিষ্ণোই।

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-২০ সিরিজের জন্য ভারতের স্কোয়াড: রোহিত শর্মা (অধিনায়ক), কেএল রাহুল (সহ-অধিনায়ক), বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, দীপক হুডা, ঋষভ পান্ত (উইকেটকিপার), দীনেশ কার্তিক (উইকেটকিপার), হার্দিক পান্ডিয়া, রবিচন্দ্রন অশ্বিন, যুজবেন্দ্র চাহাল, অক্ষর প্যাটেল, ভুবনেশ্বর কুমার, মহম্মদ শামি, হর্ষল প্যাটেল, দীপক চাহার, জসপ্রিত বুমরাহ্‌।

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-২০ সিরিজের জন্য ভারতের স্কোয়াড: রোহিত শর্মা (অধিনায়ক), কেএল রাহুল (সহ-অধিনায়ক), বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, দীপক হুডা, ঋষভ পান্ত (উইকেটকিপার), দীনেশ কার্তিক (উইকেটকিপার), রবিচন্দ্রন অশ্বিন, যুজবেন্দ্র চাহাল, অক্ষর প্যাটেল, অর্শদীপ সিং, মহম্মদ শামি, হর্ষল প্যাটেল, দীপক চাহার, জসপ্রিত বুমরাহ্‌।

close whatsapp