বিরাট কোহলি বনাম প্রোটিয়া পেসারদের লড়াই দেখার অপেক্ষায় এডেন মার্করাম
আপডেট করা - Oct 29, 2022 4:29 pm

এবারের টি টোয়েন্টি বিশ্বকাপে দুর্ধর্ ফর্মে রয়েছেন বিরাট কোহলি। প্রথম ম্যাচ থেকেই বিরাট কোহলির ব্যাটে রয়েছে রানের ঝলক। পাকিস্তানের বিরুদ্ধে একাই শেষ করে দিয়েছিলেন শাহিন আফ্রিদি, হারিস রওফদের। এবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে নামবে টিম ইন্ডিয়া। সেই ম্যাচেই দক্ষিণ আফ্রিকার পেস আক্রমণের বিরুদ্ধে বিরাট কোহলির লড়াইটা দেখার জন্য মুখিয়ে রয়েছেন এডেন মার্করাম। রবিবারই পার্থে দক্ষিণ আপ্রিকার বিরুদ্ধে নামছে ভারতীয় দল। এই ম্যাচ ঘিরে এখন থেকেই উত্তেজনার পারদ তুঙ্গে।
এবারের এশিয়া কাপেই নিজের ফর্মে ফিরেছিলেন বিরাট কোহলি। কিন্তু সকলেই তাঁর দিকে তাকিয়েছিলেন বিশ্বকাপ নিয়ে। গতবারের বিশব্কাপে পাকিস্তানের রাছে হেরেই স্বপ্নভঙ্গ েহয়েছিল ভারতীয় দলের। এবারও টি টোয়েন্টি বিশ্বকাপের প্রথম ম্যাচে সেই পাকিস্তানের বিরুদ্ধেই নেমেছিল ভারতীয় দল। সেখানেই টিম ইন্িয়ার নায়ক বিরাট কোহলি। কঠিন পরিস্থিতি থেকে দলকে টেনে তোলার থেকে পাকিস্তানের বিররুদ্ধে ভারতীয় দলকে জয়ের স্বাদ এনে দেওয়া। সবকিছুরই নায়ক বিরাট কোহলি।
এবারের বিশ্বকাপে সর্বোচ্চ রানের তালিকায় তৃতীয় স্থানে বিরাট কোহলি
শেষপ্রযন্ত ক্রিজে দাঁড়িয়ে থেকে পাকিস্তান বধের প্রধান নায়ক সেদিন ছিলেন বিরাট কোহলি। এরপরই ভারতীয় দল নেমেছিল নেদারল্যান্ডসের বিরুদ্ধে। সেই ম্যাচেও টিম ইন্ডিয়ার জয়ের নায়ক ছিলেন সেই বিরাট কোহলি। এদিন অবশ্য ভারতীয় দল শুরুটা খানিকটা ধীর গতিতেই করেছিল। সেখানেও প্রথমে রোহিত শর্মার সঙ্গে। এরপর সূর্যকুমার যাদবের সঙ্গে পার্টনারশিপ তৈরি করেছিলেন বিরাট কোহলি। আর তাতেই শেষ করে দিয়েছিল সকলকে। নেদারল্যান্ডসের বোলারদের মাথা তুলে দাঁড়াতেই দেননি সেই ম্যাচে। বিরাট কোহলির ব্যাটেই ছিল ভারতীয় দলের সর্বোচ্চ রান।
এবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে নামতে চলেছেটিম ইন্ডিয়া। সেখানে রয়েছেন কাগিসো রাবাডা, নরিতজেদের মতো তারকা বোলাররা। তাদের বিরুদ্ধেই বিরাট কোহলিকে দেখার জন্য মুখিয়ে রয়েছেন এডেন মার্করাম। এই প্রসঙ্গে তিনি জানিয়েছেন, “এটা দেখার জন্যই খুব উত্তেজিত হয়ে রয়েছি। আমাদগের পেসাররাও বিরাট কোহলিকে বোলিং করার অপেক্ষায় রয়েছেন। তিনিও নিজের ফর্ম ফিরে পেয়েছেন। কিন্তু এই মুহূর্তে আমাদের বোলাররা কিন্তু অসাধারণ বোলিং করছেন”।
এই মুহর্তে বিশ্বকাপের সর্বোচ্চ রানের তালিকায় তৃতিয় স্থানে রয়েছেন বিরাট কোহলি। মাত্র দুই ইনিংস কেলেই তৃতীয় স্থানে নিজের জায়গা পাকা করে নিয়েছেন তিনি। অন্যদিকে দক্ষিণ আপ্রিকার বোলাররাও রয়েছেন ছন্দে। পার্থের পিচে বিরাট কোহলিকে কঠিন চ্যালেঞ্জ দেওয়ার জন্য প্রস্তুত রয়েছেন তারা। বিরাট সেই চ্যালেঞ্ের মোকাবিলা কেমনভাবে করেন সেটাই এখন দেখার।