বুমরার অনুপস্থিতি ডেথ ওভারে বাকিদের দায়িত্ব নেওয়ার পরামর্শ সাবা করিমের

Saba Karim
Saba Karim. (Photo by MANJUNATH KIRAN/AFP via Getty Images)

টি টোয়েন্টি বিশ্বকাপ শুরু হওয়ার আগেই বিরাট ধাক্কা খেয়েছে ভারতীয় দল। পিঠের সমস্যার কারণে ভারতীয় দল থেকে ছিটকে গিয়েছেন জসপ্রীত বুমরাহ। আর সেটাই যে টিম ইন্ডিয়ার অন্যতম প্রধান সমস্যার কারণ হয়ে গিয়েছে তা বলার অপেক্ষা রাখে না। এই মহূর্তেই টিম ইন্ডিয়ার উদ্দেশ্যেবিশেষ বার্তা দিয়েছেন প্রাক্তন ক্রিকেটার সাবা করিম। জসপ্রীত বুমরার অনুপস্থিতিতে ডেথ ওভারে বাকি বোলারদের বেশী দায়িত্ব নেওয়া উচিত্ বলেই মনে করছেন সাবা করিম।

টি টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে বাকি রয়েছে আর মাত্র ১৬দিন। তার আগেই ভারতীয় দলের প্রধান বোলার জসপ্রীত বুমরাহ টিম থেকে ছিটকে গিয়েছেন। এই পরিস্থিতিতে ভারতীয়দলের অস্বস্তি যে বহুগুনে বেড়ে গিয়েছেতা নিয়ে কোনও সন্দেহ নেই। বিশেষকরে টি টোয়েন্টি ক্রিকেটে ডেথ ওভারটাই হল সহবচেয়ে গুরুত্বপূর্ণ একটা সময়। বুমরার অনুপস্থিতিতে সেই জায়গাটা নিয়েভারকতীয়দল সম,্যায়পড়বে বলেই মনে কতরছেন সাবা করিম। আর সেখানে বাকি বোলারদের বাড়তি দায়িত্ব নেওয়ার পরামর্শ দিচ্ছেন তিনি।

টি টোয়েন্টি বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছেন জসপ্রীত বুমরাহ

যদিও দলে ভুবনেশ্বর কুমার রয়েছেন। কিন্তু এশিয়া কাপের মঞ্চে কিন্তু সেভাবে সফল হতে পারেননি তিনি। আর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম ম্যাচে  তো প্রচুর রানও দিয়েছিলেন ভুবনেশ্বর কুমার। ডেথ ওভার বোলার হিসাবে অবশ্য  অর্শদীপ সিংকে এবার ভারতীয় দলে নেওয়া হয়েছে। কিন্তু তিনি এখনও অনভিজ্ঞ ক্রিকেটার। সে কারণেই দলের প্রতিটি বোলারকে ডেথ ওভারের সময় বেশী দায়িত্ব নিতে বলছেন সাবা করিম।

এই প্রসঙ্গে সাবা করিম জানিয়েছেন, “চাপের মুহূর্তে বিশেষ করে ডেথ ওভার বোলিংটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয়। এমন একজন বোলারকেই সেখানে ব্যবহার করতে হবে যে নিজের দক্ষতা সম্বন্ধেসেই পরিস্থিতিতে বোলিং করার জন্য একেবারে অবগত রয়েছেন। আমার মতে সেই পরিস্থিতিতে জসপ্রীত বুমরার জায়গায় দলের ডেথ ওভার পজিশন সামাল দিতে দলের বাকি বোলারদেরই এগিয়ে আসতে হবে। এমন পরিস্থিতিতে কাজটা যে একেবারেই সহজ হবে না তা বলাই যায়”।

আগামী ১৬ অক্টোবর থেকে শুরু হচ্ছে এবারের টি টোয়েন্টি বিশ্বকাপ। সেখানেই ভারতীয় দলের প্রথম ম্যাচ সেই পাকিস্তানের বিরুদ্ধে। সেই ম্যাচে নামার আগেই টিম ইন্ডিয়ার প্রধান বোলার জসপ্রীত বুমরাহ ছিটকে গিয়েছেন ভারতীয় দল থেকে। আর তাতেই চিন্তা ক্রমশ বাড়তে শুরু করেছে। যদিও শোনাযাচ্ছে জসপ্রীত বুমরার জায়গায়নাকি ভারতীয় দলে আসতে চলেছেন মহম্মদ সামি। একইসঙ্গে আবার মহম্মদ সিরাজকে নিয়েও কথাবার্তা শুরু হয়ে গিয়েছে।

close whatsapp