জাডেজা, বুমরাহর অনুপস্থিতিকে “একটি নতুন চ্যাম্পিয়ন আবিষ্কার করার সুযোগ” মনে করছেন রবি শাস্ত্রী
ভারতীয় দল এখনও বুমরাহর পরিবর্ত খেলোয়াড়ের না ঘোষণা করেনি
আপডেট করা - Oct 7, 2022 11:13 am

আসন্ন টি-২০ বিশ্বকাপ ২০২২-এ অংশগ্রহণের জন্য টিম ইন্ডিয়া ৬ই অক্টোবর, বৃহস্পতিবার, অস্ট্রেলিয়ার উদ্দেশে রওনা হয়েছে। তবে, তাদের দুই তারকা খেলোয়াড় রবীন্দ্র জাদেজা এবং জসপ্রিত বুমরাহ্ চোটের কারণে টুর্নামেন্ট থেকে বাদ পড়ায় দলের শক্তি খানিক খর্ব হয়েছে।
জাডেজা ও বুমরাহর অনুপস্থিতি ভারতীয় দলকে সমস্যায় ফেললেও প্রাক্তন প্রধান কোচ রবি শাস্ত্রী মনে করেন এই পরিস্থিতিটি দলের জন্য শাপে বর এবং এই সুযোগে বৈশ্বিক ইভেন্টে মেন ইন ব্লু একজন নতুন চ্যাম্পিয়ন খুঁজে পেতে পারে। উল্লেখ্য, ভারতোই দল জাডেজার পরিবর্ত হিসাবে অক্ষর প্যাটেলকে পেলেও, বুমরাহর পরিবর্ত কে হবেন তা এখনও নিশ্চিত নয়।
চোট নিয়ে কিছুই করার থাকে না: রবি শাস্ত্রী
“[এটি] দুর্ভাগ্যজনক। এখন অনেক ক্রিকেট খেলা হচ্ছে, এবং মানুষ আহত হতেই পারে। সে চোটগ্রস্ত, কিন্তু এটা অন্য কারো জন্য একটা সুযোগ। চোট নিয়ে কিছুই করার থাকে না,” চেন্নাইয়ে ভারত অরুণ এবং আর শ্রীধরের সাথে তাঁর নতুন উদ্যোগ ‘কোচিং বিয়ন্ড’-এর সূচনায় বুমরাহর চোট সম্পর্কে বলার সময় শাস্ত্রী ইএসপিএন ক্রিকইনফো দ্বারা উদ্ধৃত হয়েছেন।
“আমি মনে করি আমাদের যথেষ্ট শক্তি আছে এবং আমাদের দলটিও ভালো। আমি সবসময় বিশ্বাস করি আপনি যদি সেমিফাইনালে উঠতে পারেন তবে এটি যে কোন দলের টুর্নামেন্ট হতে পারে। চেষ্টা করতে হবে ভালো শুরু করার, সেমিফাইনালে যাওয়া এবং তারপরে আপনার কাছে সম্ভবত [বিশ্ব] কাপ জেতার জন্য যথেষ্ট শক্তি থাকবে। বুমরাহ সেখানে নেই, জাডেজা নেই – এটি দলকে বাধা দেয় – তবে এটি একটি নতুন চ্যাম্পিয়ন আবিষ্কার করার সুযোগ,” পরিচিত ধারাভাষ্যকার মন্তব্য করেছেন।
হাঁটুর চোটের কারণে রবীন্দ্র জাডেজা টি-টোয়েন্টি বিশ্বকাপের এক মাস আগেই বাদ পড়ে গিয়েছিলেন এবং তাঁর পক্ষে ২০২৩-এর আগে ফেরা প্রায় অসম্ভব। অন্যদিকে, বুমরাহ্ চোটের কারণে এশিয়া কাপ থেকে বাদ পড়ার পরে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-২০ সিরিজে দলে ফিরলেও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-২০ সিরিজে পিঠের সমস্যার কথা জানিয়েছিলেন এবং তাঁর চোট পরীক্ষা করে জানা যায় আসন্ন আইসিসি টুর্নামেন্টে তিনি অংশ নিতে পারবেন না।
বুমরাহর পরিবর্তে হিসাবে এখনও পর্যন্ত মূলত তিনটি নাম শোনা যাচ্ছে – মহম্মদ শামি, মহম্মদ সিরাজ ও দীপক চাহার। সিরাজ ও চাহার সম্প্রতি টি-২০ খেললেও শামি শেষবার আন্তর্জাতিক টি-২০ খেলেছিলেন গত বছরের টি-২০ বিশ্বকাপের সময়।
২৩শে অক্টোবর মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে ভারত তাদের অভিযান শুরু করবে। তার আগে ১৭ ও ১৯শে অক্টোবর যথাক্রমে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিরুদ্ধে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে টিম ইন্ডিয়া।