টি টোয়েন্টি বিশ্বকাপে বিরাট কোহলির সাফল্য নিয়ে আশাবাদী সুনীল গাভাসকর
আপডেট করা - Oct 21, 2022 8:07 pm

শনিবার থেকে শুরু হয়ে যাচ্ছে টি টোয়েন্টি বিশ্বকাপ। সেখানেই ২৩ অক্চোবর পাকিস্তানের বিরুদ্ধে নামবে ভারত। সেই ম্যাচে নামারপ আগেই এবার বিরাট কোহলিকে নিয়ে বিরাট আশাবাদী প্রাক্তন কিংবদন্তী ক্রিকেটার সুনীল গাভাসকর। এবারের এশিয়া কাপ থেকেই ফর্মে ফিরেছেন ভারতীয় দলের প্রাক্চন অধিনায়ক বিরাট কোহলি। এবারের এসিয়া কাপে তাঁর ব্যাট থেকে দুর্ধর্ষ পারফরম্যান্স দেখা গিয়ছে। শুদুমাত্র তাই নয় ঘরের মাঠেও সিরিজে সেই পারফরম্যান্সের ধারা অব্যহত ছিল বিরাট কোহলির।
বিরাট কোহলির ব্যাটতেকে এমন পারফরম্যান্স দোর পর থেকেই তাঁকে নিয়ে াশাবাদী প্রার্তম কিংবদন্তী ক্রিকেটার সুনীল গাভাসকর। তাঁর মতে এবারের টি টোয়েন্টি বিশ্বকাপে ভারতীয় দলের হয়ে বিরাট কোহি যদি বড় পারফরম্যান্স প্রদর্শন করেন তাতে হয়ত খুব একটা অবাক হওয়ার মতো কিছুই থাকবে না। বিশেষ করে সম্প্রতি যেমন পারফর্মযান্স তিনি দেখিয়েছেন, তা দেখার পর থেকেই প্রাক্তন বারত অধিনায়ককে নিয়ে আশার সুর শোনাযাচ্ছে সুনীল গাভাসকরের মুখ থেকে।
এবারের এশিয়া কাপে দ্বিতীয় সর্বোচ্চ রানের মালিক বিরাট কোহলি
প্রায় ১০২০ দিন। বিরাট কোহলির ব্যাটে কোনও সেঞ্চুরীর দেখা ছিল না। শুধু তাই নয় দেশের জার্সি থেকে আইপিএের মঞ্চ। সব জায়গাতেই চূ়ান্ত ব্যর্থ হতে হয়েছিল বিরাট কোহলিকে। কিন্তু এশিয়া কাপের মঞ্চ থেকেই ঘুরে দাঁড়িয়েছেন তিনি। সুপার ফোরে শ্রীলঙ্কার বিরুদ্ধে ম্যাচ বাদ দিলে প্রতিটি ম্যাচেই বিরাট কোহলির ব্যাটে ছিল রানের ঝলক। আফগানিস্তানের বিরুদ্ধে তো বিরাট কোহলি ছিলেন বিধ্বংসী মেজাজে। সেখানেই কেরিয়ারের ৭১তম সেঞ্চুরী পেয়েছিলেন তিনি। এমন পারফরম্যান্স দেখার পর থেকেই আপ্লুত হয়েছেন সুনীল গাভাসকর।
বিরাট কোহলির ব্যাট থেকে টি টোয়েন্টি বিশ্বকাপে বিরাট পারফম্যান্স প্রসঙ্গে সুনীল গাভাসকর জানিয়েছেন, “যখন দল কোনও বড় ম্যাচে নাম সেই পরুস্থিতিতে দলের সবচেয়ে সেরা ব্যাটার গোটা দলকে সাহস যোগায়। তিনিই সবাইকে আশ্বস্ত করেন যে তিনি লড়াইয়ের জন্য প্রকস্তু রয়েছেন এবং ভাল পারফরম্যান্স প্রদর্শনের জন্য একেবারে তৈরি রয়েছেন। এসিয়াকাপ থেকেই লক্ষ্য করা যাচ্ছে যে তার শট নির্বাচনের ক্ষেত্রেও অনেক উন্নত হয়েছে”।
এশিয়াকাপের পর থেকেই বিরাট কোহিকে নিয়ে ফের স্বস্তির আবহ তৈরি হয়েছে ভারতীয় ক্রিকেট মহলে। ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজে খেলতে নেমেছিল ভারতীয় দল। সেখানেও ভারতের ত্রাতা ছিলেন এই বিরাট কোহলি। সিরিজ নির্ণায়ক মঞ্চে বিরাট কোহলির ইনিংসটাই ভারতের জয়ের রাস্তাটা একেবারে পাকা করে দিয়েছিল। শুধুমাত্র তাই নয় এশিয়াকাপেও দ্বিতীয় সর্বোচ্চ রানের মালিক ছিলেন বিরাট কোহলি।