টি টোয়েন্টি বিশ্বকাপে হার্দিক পান্ডিয়া ও বেন স্টোকসকে নিয়ে আশাবাদী জ্যাক কালিস

Jacques Kallis
Jacques Kallis. (Photo by Neville Hopwood/Getty Images)

হাতে আর কয়েকদিন মাত্র সময় রয়েছে। এরপরই টি টোয়েন্টি বিশ্বকাপে নামবে ভারতীয় দল। টি টোয়েন্টি বিশ্বকাপ ঘিরে চড়তে শুরু করেছে পারদ। সেখানেই এবার কোন দুই অল পাউন্ডার সবচেয়ে বেশী প্রভাব ফেলবে তা নিয়েই মুখ খুলেছেন প্রাক্তন প্রোটিয়া অল রাউন্ডার জ্যাক কালিস। তাঁর মতে এবারের টি টোয়েন্টি বিশ্বকাপে হার্দিক পান্ডিয়া ও ইংল্যান্ডের বেন স্টোকস, এই দুই অল রাউন্ডাপই তাদের দলের হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে চলেছেন। আগামী ১৬ অক্টোবর থেকে শুরু হতে চলেছে এবারের টি টোয়েন্টি বিশ্বকাপ।

চোট সারিয়ে আইপিএল দিয়েই ফের বাইশগজে প্রত্যাবর্তন করেছেন হার্দিক পান্ডিয়া। সেখানেই দুর্ধর্ষ পারফর্ম্যান্স দেখিয়েছিলেন তিনি। গুজরাত টাইটান্সের অধিনায়কের ভূমিকায় এবার ছিলেন হার্দিক পান্ডিয়া। প্রথম ম্যাচ থেকেই দুর্ধর্ষ ফর্মে ছিলেন তিনি। ব্যাট থেকে বল হাতে প্রতি ম্যাচেই হার্দিক পান্ডিয়া সকলকে ছাপিয়ে গিয়েছেন। দিন যত এগিয়েছে ততই হার্দিক পান্ডিয়ার পারফরম্যান্সের গতি বেড়েছে। আবারো সেই পুরনো ফর্মে ফিরতে দেখা গিয়েছে হার্দিক পান্ডিয়াকে।

এই মুহূর্তে এনসিএ-তে ফিটনেস ট্রেনিং সারছেন হার্দিক পান্ডিয়া

গুজরাত টাইটান্সকে শুধু চ্যাম্পিয়নই করেননি,  নিজেকেও ফের একবার প্রমাণ করেছে হার্দিক পান্ডিয়া। এবার গুজরাত টাইটান্সের অধিনায়রই শুধু নয়, সর্বোচ্চ রানের মালিকও হয়েছেন তিনিই। এরপর থেকেই ফের ভারতীয় দলের সদস্য হয়েছেন হার্দিক পান্ডিয়া। দেশের জার্সিতে একের পর এক ম্যাচ দুর্ধর্ষ পারফরম্যান্স প্রদর্শন করেছেন তিনি। এমনকী ইংল্যান্জের বিরুদ্ধে ব্যাটিং এবং বোলিংয়েও নিজের দক্ষতা প্রমাণ করে সিরিজের সেরা হয়েছিলেন হার্দিক পান্ডিয়া।

অন্যদিকে বেন স্টোকসও রয়েছেন যথেষ্ট ভাল ফর্মে। এই প্রসঙ্গে এনডিটিভিতে জ্যাক কালিস জানিয়েছেন, এই মুহূর্তে হার্দিক পান্ডিয়া ও বেন স্টোক বিশ্বের অন্যতম সেরা অল রাউন্ডার। অল রাউন্ডাররা হল এমন ক্রিকেটার, যাদের দিকে গোটা প্রতিযোগিতায় সকলের নজর থাকে। আমি নিশ্চিত যে এই দুই ক্রিকেটারই তাদের দলের জন্য এবার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এবারের টি টোয়েন্টি বিশ্বকাপে এই দুই তারকার মধ্যে লড়াইটাও বেশ ভাল হবে।

একইসঙ্গে এবারের টি টোয়েন্টি বিশ্বকাপে ভারত ও দক্ষিণ আফ্রিকাকেও যথেষ্ট শক্তিশালী প্রতিপক্ষ হিসাবে দেখছেন জ্যাক কালিস। তাঁর মতে দুই দলই এবার ভাল পারফরম্যান্স  দেখাবেন। সেইসঙ্গে এই মুহূর্তে দক্ষিণ আফ্রিকা এবং ভারত সিরিজও খেলছে। এটা যে দুই দলের জন্যই যথেষ্ট গুরুত্বপূর্ণ একটা সিরিজ হতে চলেছে তা মানতে কোনও দ্বিধা নেই প্রাক্তন প্রোটিয়া ক্রিকেটারের।

close whatsapp