“লর্ডসের কেরিয়ারের শেষ ম্যাচ খেলাটা স্বপ্নের” -ঝুলন গোস্বামীর অবসর প্রসঙ্গে সৌরভ গঙ্গোপাধ্যায়

Jhulan Goswami
Jhulan Goswami. (Photo by MICHAEL BRADLEY/AFP via Getty Images)

শনিবার কেরিয়ারের শেষ একদিমনের ম্যচ  খেলতে নামছেন ঝুলন গোস্বামী। ভারতীয় মহলা ক্রিকেটের একটা অধ্যায় এবার শেষ হওয়ার পথে। এই মুহূর্তে ইংল্যান্ডের বিরুদ্ধে তাদের ঘরের মাঠে একদিনের সিরিজ খেলছে ভারতীয় মহিলা ক্রিকেট দল। বুধবারই ইংল্যান্ডের ঘরের মাঠে  ইতিহাস তৈরি করেছে ভারতীয় মহিলা ক্রিকেট দল।  ২৩ বছর পর ফের একবার ইংল্যান্ডের বিরুদ্ধে তাদের ঘরের মাঠে একদিনের সিরিজ জিতেছে ভারতীয় মহিলা ক্রিকেট দল। সেই ম়ঞ্চেই এবার অবসর নেওয়ার পথে ঝুলন গোস্বামী।

ইংল্যান্ডের বিরুদ্ধে এই একদিনের সিরিজ শুরু হও.ার অনেক আগেই ঝুলন গোস্বামীর ভারতীয়  দল থেকে অবসর নেওয়ার কথাটা শোনা গিয়েছিল। আগামী ২৪ সেপ্টেম্বর ইংল্যান্ডের বিরুদ্ধে তাদের ঘরের মাঠে দেশের জার্সিতে শেষ একদিনের ম্যাচ খেলতে নামছেন ঝুলন গোস্বামী। সেই বাংালী মহিলা ক্রিকেটারকে নিয়েই এবার আবেগতাড়িত হয়েপড়লেন সৌরভ গঙ্গোপাধ্যায়। শুধু তাই নয় তাঁর মতে লর্ডসের মতো মাঠে কেরিয়ারের শেষ ম্যাচ খেলাটা যেকোনও ক্রিকেটারের কাছেই স্বপ্নের মতো।

দেশের জার্সিতে ২০৩টি ম্যাচ খেলে ২৫৩টি উইকেট রয়েছে ঝুলন গোস্বামীর

গত মার্চ মাসে একদিনের বিশ্বকাপের পর এই ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজেই ফিরেছেন ঝুলন গোস্বামী। ভারতীয় মহিলা ক্রিকেটের কিংবদন্তী তিনি। টি টোয়েন্টি থেকে একদিনের ক্রিকেট সব জায়গাতেই বহু সাফল্য রয়েছেন ঝুলন গোস্বামীর। এই মুহূর্তে একদিনের ক্রিকেটে ভারতীয় মহিলা ক্রিকেটার হিসাবে রয়েছে সর্বোচ্চ উইকেটও। ঝুলন গোস্বামী দেশের জার্সিতে ২০৩ টি একদিনের ম্যাচ খেলেছেন এবং উইকেট পেয়েছেন ২৫৩টি। একইসঙ্গে তাঁর ইকনমি রেটও নজর কাড়ার মতো। সেই ঝুলন গোস্বামীই এবার প্যাড গ্লাভস তুলে রাখার সিদ্ধান্ত নিয়েছেন।

ঝুলন গোস্বামী লর্ডসেই তাঁর কেরিয়ারের শেষ একদিনের ম্যাচটা খেলবেন। এই প্রসঙ্গে সৌরভ গঙ্গোপাধ্যায় জানিয়েছেন, “ঝুলন গোস্বামীকে নিয়ে আণি যথেষ্ট খুশি। প্রায় ৪০ বছর বয়স হয়েছে তাঁর। অসাধারণ কেরিয়ার ঝুলন গোস্বামীর।  যেকোনও ক্রিড়া ব্যক্তিত্বেরই খেলাকে বিদায় জানানোর এমন একটা সময় আসে। খেলা জিনিসটাই তো এমন। কিন্তু ঝুলন গোস্বামী খেলার জগতে একটৈা লেগাসী ছেড়ে যাবেন। লর্ডসের মাটিতেই কেরিয়ারের ইতি চানছেন তিনি। লর্ডসের মঞ্চে অবসর নেওয়াটা সত্যিই একটা স্বপ্নের মতো”।

ইংল্যান্ডের বিরুদ্ধে দীর্ঘ ২৩ বছর পর একদিনের ক্রিকেটের সিরিজ জিতেছে ভারতীয় দল। এই মুহূর্তে এই সিরিজে দুর্ধর্ষ ফর্মে রয়েছে ভারতীয় দলের ক্রিকেটাররা। শুধুমাত্র তাই নয়, এই সিরিজ জয় যে ভারতীয় মহিলা ক্রিকেট দল ঝুলন গোস্বামীকেই উতসর্গ করতে চায়, সেই কথা স্মৃতি মন্ধনার মুখে আগেই শোনা গিয়েছে। আগামী ২৪ সেপ্টেম্বর শেষবার মাঠে নামতে চলেছেন চাকদা এক্সপ্রেস।

close whatsapp