“আমি মনে করি না আমরা নতুন কিছু করেছি” – রান আউট প্রসঙ্গে হরমনপ্রীত কউর

অধিনায়ক বলেছেন, "আমি ভেবেছিলাম আপনি প্রথম নয়টি উইকেট সম্পর্কে জিজ্ঞাসা করবেন কারণ সেগুলি নেওয়াও সহজ ছিল না'

Deepti Sharma Run out
Deepti Sharma Run out. (Photo Source: Twitter)

ঐতিহ্যশালী লর্ড’সে সিরিজের শেষ ম্যাচ জিতে ৩-০ ব্যবধানে ইংল্যান্ডকে হোয়াইটওয়াশ করেছে ভারতীয় মহিলা ক্রিকেট দল। ২৩ বছর পর ইংল্যান্ডে ওডিআই সিরিজ জেতার পাশাপাশি এই প্রথম উইমেন ইন ব্লু ইংল্যান্ডে সিরিজ হোয়াইটওয়াশ করে রেকর্ড গড়েছে।

জয়ের পর অধিনায়ক হরমনপ্রীত কউর সতীর্থদের উচ্চমানের পারফর্ম্যান্সের প্রশংসা করেছিলেন এবং ঝুলন গোস্বামীর আন্তর্জাতিক কেরিয়ার জয়ের সঙ্গে শেষ হওয়ায় তিনি অত্যন্ত খুশি হয়েছিলেন। তবে হরমনপ্রীত অলরাউন্ডার দীপ্তি শর্মার আলাদা করে প্রশংসা করেছিলেন। চাপের মুহূর্তে মাথা ঠাণ্ডা রেখে শেষ উইকেটটি রান আউটের মাধ্যমে অর্জন করে দীপ্তি তাঁর ম্যাচ-সচেতনতার পরিচয় রেখেছিলেন।

একটি অল্প রানের ম্যাচে খেলায় ভারতীয় বোলাররা দাপট দেখালেও লোয়ার অর্ডারের প্রতিরোধে ইংল্যান্ডকে জয়ের জন্য মাত্র কয়েক রান দরকার ছিল এবং ম্যাচ জেতার জন্য ভারতের প্রয়োজন ছিল মাত্র একটি উইকেট। দীপ্তি শর্মা ডেলিভারি করার আগেই ক্রিজ ছেড়ে চলে গিয়েছিলেন নন স্ট্রাইকারের প্রান্তে দাঁড়ানো চার্লি ডিন। তাঁকে রান আউট করে উপস্থিতবুদ্ধির প্রদর্শন করেছিলেন দীপ্তি।

যদিও স্টেডিয়ামে অনেক ইংলিশ ভক্ত, ধারাভাষ্যকার এবং খেলোয়াড়রা এই পদক্ষেপকে সমর্থন করেননি, তবে হরমনপ্রীত বলেছিলেন যে পুরো ঘটনাটিই আইনত বৈধ ছিল এবং আরও বলেন যে এমন পদ্ধতিতে আউট করা এখন আইসিসির বিধানের অন্তর্ভুক্ত।

ম্যাচের পরের পুরস্কার বিতরণী অনুষ্ঠানের সময় প্লেয়ার অফ দ্য সিরিজের পুরস্কার গ্রহণ করা হরমনপ্রীত রান আউট সম্পর্কে বলেছেন, “আমি ভেবেছিলাম আপনি প্রথম নয়টি উইকেট সম্পর্কে জিজ্ঞাসা করবেন কারণ সেগুলি নেওয়াও সহজ ছিল না। আমি মনে করি না আমরা নতুন কিছু করেছি। আমি যা মনে করি যা ঘটেছে তা হল ব্যাটাররা কী করছে সে সম্পর্কে দলের সচেতনতা। আমি আমার খেলোয়াড়কে সমর্থন করব কারণ আমি মনে করি না যে সে এমন কিছু করেছে যা আইসিসির নিয়মে নেই।”

এভাবে রান আউট হয়েছিলেন চার্লি ডিন

হরমনপ্রীত ঝুলন গোস্বামীর প্রশংসা করেছেন

হরমনপ্রীত কউর ঝুলন গোস্বামীর জন্যও বিশেষ প্রশংসাসূচক মন্তব্য করেছিলেন এবং এটিও প্রকাশ করেছিলেন যে কিংবদন্তী ক্রিকেটার তাঁর কঠিন সময়ে তাঁকে সমর্থন করেছিলেন। “যখন আমি আত্মপ্রকাশ করি তখন সে অধিনায়ক ছিল। যখনচ আমি আমার সেরা সময়ের মধ্য দিয়ে যাচ্ছিলাম তখন অনেক লোক আমাকে সমর্থন করেছিল। কিন্তু আমার খারাপ সময়ে একমাত্র সেই আমাকে সমর্থন করেছিলেন।

“আমি শুধু তাকে ধন্যবাদ জানাতে চেয়েছিলাম। সে সবসময় আমাদের পাশে থাকবে। শুধু কেবল একটি কল করার অপেক্ষা। আমরা সত্যিই কৃতজ্ঞ যে আমরা তার সাথে খেলার সুযোগ পেয়েছি। আমার খারাপ সময়ে আমি কী করব তা নিয়ে আলোচনা করতাম এবং সে সবসময় আমাকে গাইড করত,” হরমনপ্রীত যোগ করেছেন।

close whatsapp