বিশ্বকাপ জিততে না পারার আক্ষেপ নিয়েই অবসর নিচ্ছেন ঝুলন গোস্বামী

Jhulan Goswami
Jhulan Goswami. (Photo by Albert Perez/Getty Images)

২৪ সেপ্টেম্বর, শনিবার শেষবার ভারতের জার্সিতে বাইশ গজে দেখা যাবে ঝুলন গোস্বামীকে। রবিবার থেকে ভারতীয়তথা বিশ্ব ক্রিকেটে ঝলন গোস্বামীর নামের পাশে থাকবে প্রাক্তনের তকমা। ইংল্যান্ডের বিরুদ্ধে লর্ডসে শেষ ম্যাচ খেলতে চলেছেন চাকদা এক্সপ্রেস। দীর্ঘদিনের ক্রিকেট কেরিয়ারে বহু চড়াই উতরাইয়ের মধ্যে দিয়ে গিয়েছেন তিন।ি। রয়েছে নানান সাফল্য। এবার সেই ক্রিকেটকেই বিদায় জানানোর পালা।আর সেই মুহূর্তেই বেশ আবেগতাড়িত হয়ে পড়েছেন ঝুলন গোস্বামী।

সেইসঙ্গেই কিছু খারাপ লাগাও রয়েছে তাঁর। ভারতীয় মহিলা ক্রিকেট দলের হয়ে দুবার একদিনের বিশ্বকাপের ফাইনালে পৌঁছেছেন তিনি। কিন্তু একবারও দেশের জার্সিতে বিশ্বকাপ জিততে পারেননি ঝুলন গোস্বামী। আর সেই আক্ষেপটা নিয়েই এবার দেশের জার্সি তুলে রাখার সিদ্ধান্তটা নিতে হচ্ছে তাঁকে। দেশের জার্সিতে বিশ্বকাপ জয়ের স্বাধ অপূর্ণ রেখে অবসর নেওয়ার আক্ষেপটাই মিটছে না ভারতের চাকদা এক্সপ্রেসঝুলন গোস্বামীর। শনিবার ইংল্যান্ডের বিরুদ্ধে কেরিয়ারের শেষ একদিমের ম্যাচে নামবেন ঝুলন গোস্বামী।

শনিবার লর্ডসে ইংল্যান্ডের বিরুদ্ধে শেষ ম্যাচে নামছেন ঝুলন গোস্বামী

ভারতীয় দলের হয়ে একদিনের ক্রিকেটে সর্বোচ্চ উইকেট নেওয়ার রেকর্ড রয়েছে ঝুলন গোস্বামীর। দেশের জার্সিতে ২০৩টি একদিনের ম্যাচ খেলেছেন তিনি।সেখানে ঝুলন গোস্বামীর উইকেট রয়েছে ২৫৩টি। দেশের হয়ে দুবার বিশ্বকাপের ফাইনালেও গিয়েছেন তিনি। ২০০৫ সালে অএবং ২০১৭ সালে। কিন্তু একবারও চ্যাম্পিয়ন হওয়ার স্বাদ পাননি ভারতের এই  তারকা ক্রিকেটার। ভারতীয় মহিলা ক্রিকেট দলকে নেৃত্বও দিয়েছেন তিনি।সেই ঝুলন গোস্বামীই এবার আন্তর্জাতিক ক্রিকেট কেরিয়ারে ইতি টানতে চলেছেন।

এই প্রসঙ্গেই ঝুলন গোস্বামী জানিয়েছেন, “আমি দুটো বিশ্বকাপের ফাইনালে খেলেছি, কিন্তু একবারও চ্যাম্পিয়ন হতে পারিনি। আমার জীবনেরএই একটাই আফসোস সব সময় রয়ে যাবে। কারণ যেকোনও ক্রিকেটারই দীর্ঘ চারছর ধরে প্রতিটি বিশ্বকাপের জন্য প্রস্তুতি সারে। সেখানে কঠিন পরিস্রম চালিয়ে যান যেকোনও ক্রিকেটাররা।  যেকোনও ক্রিকেটারের কাছেই বিশ্বকাপ চ্যাম্পিয়ন হওয়াটা স্বপ্নপূরণের থেকে কম কিছু নয়”।

ভারতীয় দলের হয়ে বহু ম্যাচ জয়ের স্বাক্ষী রয়েছেন তিনি। খেলেছেন তিনটি ফর্ম্যাটেই। দেশের জার্সিতে ১২টি টেস্ট ক্রিকেট খেলেছেন ঝুলন গোস্বাী। একদিনের ক্রিকেটে খেলেছেন ২০৩টি ম্যাচ। শুধু তাই নয় টি টোয়েন্টি ক্রিকেটেও খেলেছেন তিনি ৬৮টি ম্যাচ।  সেই ঝুলন গোস্বামীই এবার ভারতীয় দলকে বিদায় জানাচ্ছেন। এবারের ইংল্যান্ডের বিরুদ্ধেই ফের ভারতীয় দলে ডাকা হয়েছিল তাঁকে।

লর্ডসেই কেরিয়ারের শেষ ম্যাচ খেলতে নামছেন ঝুলন গোস্বামী। অন্যদিকে ঝুলনের এই ম্যাচকে আরও স্মরণীয় করে রাখতে শনিবার জায়ান্ট স্কৃণে এই ম্যাচ দেখানোর ব্যবস্থা করেছে সিএবি।

close whatsapp