আমার মেয়ে ক্রিকেট খেললে আমি তাকে ঝুলনের মতো হতে বলতাম: সৌরভ গাঙ্গুলী
২৪শে সেপ্টেম্বর কেরিয়ারের শেষ ওডিআই খেলবেন ঝুলন গোস্বামী
আপডেট করা - Sep 23, 2022 1:12 pm

ভারতের অভিজ্ঞ পেসার ঝুলন গোস্বামী ২৪শে সেপ্টেম্বর (শনিবার) ইংল্যান্ডের বিপক্ষে তাঁর শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলতে চলেছেন। ডানহাতি পেসার নারীদের ক্রিকেটের ইতিহাসে সর্বোচ্চ উইকেট শিকারী হিসেবে তাঁর কেরিয়ার শেষ করবেন।
এদিকে, বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই) সভাপতি সৌরভ গাঙ্গুলী অভিজ্ঞ পেসারের প্রশংসা করেছে। তিনি বলেছেন যে এই খেলার একজন “আদর্শ কিংবদন্তি” এবং মহিলা ক্রিকেটের বিকাশের বিষয়ে সিনিয়র পেসারের সাথে তাঁর বেশ কয়েকটি আলোচনার কথাও জানিয়েছেন তিনি।
তার সাথে আমার খুব সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক: ঝুলনের প্রতি সৌরভ
“ঝুলন গোস্বামী একজন আদর্শ কিংবদন্তী। নারী ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে বেশি উইকেট নিয়েছে সে। সে বাংলার চাকদহ থেকে এসেছে। ওর সাথে আমার খুব সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক। মহিলাদের ক্রিকেট উন্নয়ন নিয়ে ঝুলন গোস্বামীর সঙ্গে আমার অনেক আলোচনা হয়েছে। আমি স্মৃতি মান্ধানা ও হরমনপ্রীত কউরের সাথেও আলোচনা করেছি,” গাঙ্গুলী কলকাতায় একটি অনুষ্ঠানে বলেছেন।
ঝুলন মহিলাদের খেলার ইতিহাসে অনেক দিন ধরেই সর্বোচ্চ উইকেট শিকারীর রেকর্ডের অধিকারী। ডানহাতি পেসার আন্তর্জাতিক অঙ্গনে ৩৫০-রও বেশী উইকেট শিকার করেছেন এবং খেলা ছাড়ার আগে তাঁর বর্তমান উইকেটসংখ্যা ৩৫৩-কে আরও উন্নত করতে চাইবেন। সিনিয়র পেসার ছয়টি ৫০ ওভারের বিশ্বকাপে ভারতীয় দলে ছিলেন।
সৌরভের মেয়ে সানা ক্রিকেটের প্রতি বিশেষ উৎসাহ না দেখালেও বোর্ড সভাপতি ঝুলনের প্রশংসা করতে গিয়ে তাঁর সন্তানের প্রসঙ্গ টেনে আনেন। “আমার মেয়ে যদি ক্রিকেট খেলত, তা হলে আমি তাকে ঝুলনের মতো হওয়ার পরামর্শ দিতাম কিন্তু দুর্ভাগ্যবশত সে ক্রিকেট খেলছে না। আমি তার সর্বোত্তম কামনা করি,” যোগ করেছেন সৌরভ।
এদিকে, শনিবার লর্ড’স ক্রিকেট গ্রাউন্ডে ভারত শেষ ওডিআই ম্যাচে স্বাগতিক ইংল্যান্ডের মুখোমুখি হবে। উইমেন ইন ব্লু ইতিমধ্যেই প্রথম দুটি ম্যাচে জয় নিশ্চিত করে সিরিজ দখল করেছে এবং তারা তৃতীয় ম্যাচেও তাদের আধিপত্য বিস্তার করতে চাইবে। অন্যদিকে সফরকারী দলের বিপক্ষে হোয়াইটওয়াশ এড়াতে সর্বাত্মক চেষ্টা করবে ইংল্যান্ড।