স্মৃতি মন্ধনার মুকুটে নতুন পালক, ভাঙলেন মিতালী রাজের রেকর্ড

Smriti Mandhana
Smriti Mandhana. (Photo by Alex Davidson/Getty Images)

ইংল্যান্ডের বিরুদ্ধে দুর্ধর্ষ ফর্মে রয়েছেন ভারতের তারকা মহিলা ক্রিকেটার স্মৃতি মন্ধনা। প্রথম ম্যাচে ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতীয় মহিলা ক্রিকেট দলের জয়ের প্রধান কারিগড় ছিলেন স্মৃতি মন্ধনা। এবার সেই স্মৃতি মন্ধনার মুকুটেই নতুন পালক। দ্রুততম ভারতীয় মহিলা ক্রিকেটার ক্রিকেটার হিসাবে একদিনের ক্রিকেটে ৩০০০ রানের মালিক হলেন স্মৃতি মন্ধনা ভেঙে দিলেন মিতালী রাজ ও হরমনপ্রীত কৌরের রেকর্ড। শুধু তাই নয় তৃতীয় ভারতীয় ক্রিকেটার হিসাবে একদিনের ক্রিকেটে ৩০০০ রান পেলেন তিনি।

ইংল্যান্ডের বিরুদ্ধে এবার দুর্ধর্ষ ফর্মে রয়েছেন স্মৃতি মন্ধঝনা। প্রথম ম্যাচেই ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতের জয়ের অন্যতম প্রধান অস্ত্র ছিলেন তিনি। একাই করেছিলেন সেই ম্যাচে ৯১ রান। মাত্র ৯ রানের জন্য সেঞ্চুরী হাতছাড়া হয়েছিল স্মৃতি মন্ধনার। কিন্তু ভারতের সেই ম্যাচ জিততে কোনও অসুবিধা কিন্তু হয়নি। ঝুলন গোস্বামীকে ইংল্যান্ডের বিরুদ্ধে বিদায় মঞ্চে সিরিজ জয়ই উপহার দিতে চান তিনি। সেই লক্ষ্যে এগিয়ে চলার সঙ্গেই কেরিয়ারের নতুন মাইলস্টোন গড়ে ফেললেন এই তারকা মহিলা ক্রিকেটার।

দ্রুততম ভারতীয় মহিলা ক্রিকেটার হিসাবে একদিনের ক্রিকেটে ৩০০০ রান করলেন স্মৃতি মন্ধনা

বুধবার ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় একদিনের ম্যাচে নেমেছিলেন স্মৃতি মন্ধনা। সেই ম্যাচেই মিতালী রাজ, হরমবনপ্রীত তৌরদের সমস্ত রেকর্ড ভেঙে দেন স্মৃতি মন্ধনা। তৃতীয় ভারতীয় মহিলা ক্রিকেটার হিসাবে ৩০০০ রানের মাইলস্টোন তো গড়েছেনই। সেইসঙ্গে নাত্র ৭৬ ইনিংস খেলেই দ্রুততম ভারতীয় মহিলা ক্রিকেটার হিসাবে ৩০০০ রানের লক্ষ্যপূরণ করেছেন তিনি। তাঁর সামনে এতদিন ছিলেন মিতালী রাজ ও হরমনপ্কীত কৌর। সেই দুই তারকাকেও পিছনে ফেলে দিয়েছেন স্মৃতি মন্ধনা।

৮৮টি একদিনের ইনিংস খেলে মিতালী রাজ  ৩০০০ রানের মাইলস্টোন গড়েছিলেন। এই মুহূর্তে স্মৃতি মন্ধনার সামনে রয়েছেন দুই অজি তারকা ক্রিকেটার মেগ ল্যানিং ও বেলিন্ডা  ক্লার্ক। যদিও তাদের আর টপকাতে পারেননি স্মৃতি মন্ধনা। কিন্তু ভারতীয় মহিলা ক্রিকেটারের এই রেকর্ড নিয়ে ক্রিকেট মহলে সকলেই যথেষ্ট আপ্লুত।

ভারতীয় দলের হয়ে বহু সাফল্যের স্বাক্ষী স্মৃতি মন্ধনা। এই মুহূর্তে ভারতীয় মহিলা ক্রিকেট দলের সহ অধিনায়কের দায়িত্বে রয়েছেন তিনি। এদিনও ইংল্যান্ডের বিরুদ্ধে তাঁর এবং শেফালী বর্মার ওপেনিং পার্টনারশিপে ভর করেই বড় স্কোরে পৌঁছেছে ভারতীয় দল। এছাড়া ভারতের হয়ে এবারের কমনওয়েলথ গেমসে রুপো জয়ী দলেরও সদস্য ছিলেন তিনি। দেশের জার্সিতে স্মৃতি মন্ধনা আরপও কী কী রেকর্ড গড়েন সেটাই এখন দেখার।

close whatsapp