ইন্ডিয়া মহারাজাস ও ওয়ার্ল্ড জায়ান্টসের কোচের দায়িত্বে জন বুখানন, লালচাঁদ রাজপুত
আপডেট করা - Sep 13, 2022 6:27 pm

গতবার বিপুল সাড়া পেয়েছিল লেজেন্ডস লিগ ক্রিকেট। এবার ভারতের মাটিতে বসতে চলেছে সেই প্রতিযোগিতা। আবার প্রথম ম্যাচই হবে ইডেন গার্ডেন্সে। লেজেন্ডস লিগ ক্রিকেট নিয়ে এখন থেকেই উত্তেজনার পারদ চড়তে শুরু করেছে। যদিও ইডেন গার্ডেন্সে আগামী ১৬ সেপ্টেম্বর চ্যারিটি ম্যাচে নামবে ইন্ডিয়া মহারাজাস ও ওয়ার্ল্ড জায়ান্ট। দুই দলেই তারকা ক্রিকেটারদের ভিড়। সেখানে যে কোচেদের নামও তারখখচিত হবে তা নি.ে কোনও সন্দেহ নেই। এবার কোচ হিসাবে এই ম্যাচে দেখা যাবে জন বুখানন ও লালচাঁদ রাজপুতকে।
ইডেন গার্ডেন্সে আবারও যেন ফিরপতে চলেছে ৯০ ও বিশের দশকের সেই স্মৃতি। আজ থেকে প্রায় ১২ বছর আগে শেষবার এই ইডেন গার্ডেন্সে কোচ হিসাবে ডাগ আউটে বসতে দেখা গিয়েছিল জন বুখাননকে। লেজেন্ডস লিগ ক্রিকেটের সুবাদে ফের একবার এই মাঠের ডাগ আউটে কোচ হিসাবে দেখা যেতে চলেছে জন বুখাননকে। ২০০৮ সালে আইপিএলের প্রথম মরসুমে এখানেই কলরকাতা নাইট রাইডার্সের কোচ হিসাবে মাঠে নেমেছিলেন জন বুখানন। অধিনায়ক ছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়।
১৬ সেপ্টেম্বর ইডেনে শুরু হচ্ছে লেজেন্ডস লিগ ক্রিকেট
যদিও এবার আর ক্রিকেটার হিসাবে সৌরভ গঙ্গোপাধ্যায়কে মাঠে দেখা যাবে না। প্রমে তিনি খেলার করথা জানালেও, কয়েকদিন আগেই ব্যক্তিগত কারণের জন্য ইন্ডিয়া মহারাজাসের থেকে নাম তুলে নিয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। তাঁর জায়গায় ইন্ডিয়া মহারাজাসকে অধিনায়কত্ব দেবেন বীরেন্দ্র সেওয়াগ। একইসঙ্গে ওয়ার্লড জায়ান্টসের নেতৃত্বের দায়িত্বে রয়েছেন জাক কালিস। এই ম্যাচ ঘিরে এখন থেকেই উত্তেজনা তুঙ্গে পৌঁছেছে। শুধুমাত্র তাই নয়, প্রাক্তন তারকাদের খেলা দেখার জন্য টিকিটের চাহিদাও এখন তুঙ্গে।
সেখানেই মঙ্গলবার দুই দলের কোচেদের নাম ঘোষণা করে দেওয়া হয়েছে। ইন্ডিয়া মহারাজাস ও ওয়ার্ল্ড জায়ান্টসের কোচ হিসাবে দেখা যাবে জন বুখানন ও লালচাদ রাজপুতকে। ইডেন গার্ডেন্সের এই ম্যাচ যদিও একটি চ্যারিটি ম্যাচ। কপিল দেবের খুশি ফাউন্ডেশনের আর্থিক সহায়তার জন্যই এই ম্যাচ খেলা হচ্ছে। সমস্ত অর্থ সেখানেই সাহায্য করা হবে। এই সংস্থা ছোট মেয়েদের লেখাপড়ার যাবতীয় দায়িত্ব গ্রহন করে থাকে। ইতিমধ্যেই এই ম্যাচ ঘিরে শুরু হয়ে গিয়েছে নানান আলোচনা।
ক্রিকেট থেকে অবসর নিয়েছেন বীরেন্দ্র সেওয়াগ, জ্যাক কালিসরা। কিন্তু এইঅ লেজেন্ডস লিগের জন্যই ফের একবার সেই সমস্ত অতীতের তারকা ক্রিকেটারদের ক্রিকেটের বাইশগজে দেখা যাবে। এমন সুযোগ যে কেউই হাতছাড়া করতে চাইছে না তলার অপেক্ষা রাখে না।