“টাইগার আভি জিন্দা হ্যায়”, বিধ্বংসী পারফরম্যান্সের পর ইউসুফের হুঙ্কার

Yusuf Pathan
Yusuf Pathan. (Photo Source: Twitter)

দেশের জার্সি কিংবা আইপিএলের মঞ্চ নয়। বা কোনও প্রতিযোগিতামূলক মঞ্চও নয়। নেহাতই প্রদর্শীমূলক প্রতিযোগিতা। কিন্তু ব্যাট হাতে তিনি যে এখনও সেই বিদ্বংসী ফর্মেই রয়েছেন, তা যেন ফের একবার সকলকে বুঝিয়ে দিলেন ইউসুফ পাঠান। লেজেন্ড লিগ ক্রিকেট হলেও, ইউসুফের হাতে ব্যাট থাকলে এখনও সেই চার ছক্কার ছবি দেখা যায়। এশিয়ান লায়ন্সের বিরুদ্ধে লেজেন্ডস লিগে আবারও যেন সেই পুরনো ইউসুফ পাঠানকে দেখা গেল। আর ম্যাচের পর তাঁর হুঙ্কারও শোনা গেল। টাইগার আভি জিন্দা হ্যায়।

নেহাত মজার ছলে খেলা হলেও, লেজেন্ডস লিগে দুই দলের খেলা দেখে কিন্তু শুধু প্রদর্শনীমূলক ম্যাচ মনে হচ্ছিল না। বরং প্রতিযোগিতামূলক ম্যাচের মতোই ছিল টানটান উত্তেজনা। আর সেখানেই বিদ্বংসী মেজাজে ফের একবার দেকা গেল ইউসুফ পাঠানকে। যাঁর রানের ঝড়ে উড়ে গেলেন আখতার, উমর গল এবং মিসবা দের মতো তারকারা। ৪০ বলে ৮০ রানের ঝোড়ো ইনিংস।

লেজেন্ডস লিগের প্রথম ম্যাচেই এশিয়ান লায়ন্সের বিরুদ্ধে নেমেছিল ইন্ডিয়া মহারাজাস। সেখানেই ইন্ডিয়ান মহারাজাসদের বিরুদ্ধে ১৭৮ রানের লক্ষ্য স্থিক করেছিল এশিয়ার লায়ান্সরা। আর সেখানেই ৪০ বলে ৮০ রানের ঝোরো ইনিংস খেলে ম্যাচের নায়ক ইউসুফ পাঠান। আর ম্যাচ শেষেই ইউসুফের সেই হুঙ্কার। টাইগার আভি জিন্দা হ্যায়। আর এর থেকেও অবাক মাত্র এক ঘন্টার প্রস্তুতিতেই এই পারফরম্যান্স এসেছে ইউসুফ পাঠানের।

বীরেন্দ্র সেওয়াগ নেই। এতবড় রান তাড়া করতে নেমেই দু উইকেট খুইয়ে চাপে পড়ে গিয়েছিল ইন্ডিয়া মহারাজাস। সেখান থেকেই সুরু ইউসুফ ঝড়। মাত্র ২৮ বলে অর্ধশতরান করেন তিনি। যদিও ইউসুফের চার ছয়ে তাতে ভাটা পড়েনি। প্রতিপক্ষ বোলারদের সামনে মাথা তুলে দাঁড়াতেই দেননি তিনি। সেই যেই হোক না কেন। মুরলী থেকে আখতার সকলেই এদিন আত্মসমর্পণ করতে বাধ্য হয়েছিল তাঁর সামনে।

তবে ম্যাচের শেষপর্যন্ত থাকতে পারেননি। রান আউট হয়ে ৮০ রানে ফিরে যান ইউসুফ পাঠান। গোটা ম্যাচে পাঠান একাই মারেন ৯টি চার ও ৬টি ওভার বাউন্ডারি। দিশেহারা করে দেন বোলারদের। আর ম্যাচ জয়ের পর অত্যন্ত খুশি ইউসুফ পাঠান। সেখানেই তো তিনি জানান, “এই জয়ে আমি অত্যন্ত খুশি। প্রতিযোগিতার আগে মাত্র ২ থেকে৩ সেশন নেট প্র্যাকটিস করেছি। সব মিলিয়ে এক ঘন্টা। টাইগার আভি জিন্দা হ্যায়”।

ইউসুফের পারফরম্যান্সে আপ্লুত সকলে। তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন নাইট রাইডার্স থেকে অন্যান্য সকলেই।

close whatsapp