ওমানের পরিবর্তে আসন্ন লেজেন্ডস লিগ ক্রিকেট হতে চলেছে ভারতে

legends
legends. ( Photo Source: Twitter)

দীর্ঘ দুবছর পর ভারতের মাটিতে ফিরেছে আইপিএল। এবার ভারতের মাটিতে হতে চলেছে আরও এক বড় প্রতিযোগিতা। আগামী সেপ্টেম্বর মাসে ফের একবার ভারতের মাটিতে নামতে চলেছেন তাবড় তাবড় তারকারা। তবে বর্তমান ক্রিকেটাররা নন, প্রাক্তন ক্রিকেটারদেরই একবার ফের একসঙ্গে দেখা যাবে ভারতীয় দলে। ওমান নয়, আসন্ন লেজেন্ডস লিগ ক্রিকেট প্রতিযোগিতার আসর এবার বসতে চলেছে ভারতের মাটিতে। শনিবারই প্রতিযোগিতার আয়োজকদের তরফে ঘোষণা করা হয়েছে এই সিদ্ধান্ত।

আগামী ২০ সেপ্টেম্বর থেকে শুরু হওয়ার কথা লেজেন্ডস লিগ ক্রিকেটের দ্বিতীয় সংস্করণ। সেখানেই এবার দেখাযাবে একঝাঁক প্রাক্তন ক্রিকেটারদের। প্রথম সংস্করণ ওমানের মাটিতে হলেও এবার আর সেখানে প্রতিযোগিতা হবে না। সমর্থকদের ডাকেই সাড়া দিয়ে এবার ভারতের মাটিতে হতে চলেছে লেজেন্ডস লিগ ক্রিকেট প্রতিযোগিতার দ্বিতীয় সংস্করণ। গতবারই এই প্রতিযোগিতা নিয়ে উত্তেজনার পারদ তুঙ্গে পৌঁছেছিল। ভারতেও এই প্রতিযোগিতার জনপ্রিয়তা পৌঁছেছিল তুঙ্গে।

ভারতীয় ক্রিকেট ভক্তদের ডাকে সাড়া দিয়ে ভারতের মাটিতে লেজেন্ডস লিগ ক্রিকেট করার সিদ্ধান্ত

ইতিমধ্যেই বিভিন্ন দেশের প্রাক্তন ক্রিকেটাররা এই প্রতিযোগতায় নিজেদের অংশগ্রহনের কথা জানিয়ে দিয়েছেন। শোনাযাচ্ছে এবারও চার দলেরই হবে এই প্রতিযোগিতা। আর সেখানে নাকি প্রায় ১১০ জন ক্রিকেটারকে দেখা যেতে পারে। দ্বিতীয় সংস্করণে যে  এই প্রতিযোগিতা ঘিরে উন্মাদনা আরও তুঙ্গে পৌঁছবে তা বলাই বাহুল্য। আর ভারতের মাটিতে এই প্রতিযোগিতার অগুন্তী ভক্ত রয়েছেন। তাদের কথা বিচার করেই এবার ভারতের মাটিতে আয়োজিত হতে চলেছে লেজেন্ডস লিগ ক্রিকেটের দ্বিতীয় সংস্করণ।

এঅ প্রসঙ্গে এই প্রতিযোগিতার সিইও রমন রাহেজা জানিয়েছেন, আমরা ক্রমাগতই ভারতের সমর্থকদের থেকে ভারতের মাটিতে এই প্রতিযোগিতা আয়োজনের আবেদন পেয়ে আসছি। আর ঘরের মাটিতে লেজেন্ডস লিগ ক্রিকেট ফেরাতে পেরে আমরাও যথেষ্ট উচ্ছ্বসিত হয়ে রয়েছি। ভারতের মাটিতে আমাদের এই প্রতিযোগিতার অগুন্তী ভক্ত রয়েছে।

প্রতিদিনই কোনও না কোনও প্রাক্তন তারকা ক্রিকেটার এই প্রতিযোগিতায় খেলার কথা জানাচ্ছেন। শুক্রবারই ডেল স্টেন, জ্যাক কালিসের মতো ক্রিকেটাররা নিজেদের খেলার কথা ঘোষণা করেছেন। এছাড়া শোনাযাচ্ছে ব্রেট লি, শেন ওয়াটসনের মতো প্রাক্তন তারকা ক্রিকেটারও এবারের প্রতিযোগিতায় খেলতে পারেন। এছাড়া ভারতীয় তারকারাও রয়েছেন এই প্রতিযোগিতা খেলার দৌড়ে।

বীরেন্দ্র সেওয়াগ, হরভজন সিং, ইরফান পাঠান , ইউসুফ পাঠানদের মতো তারকা ক্রিকেটাররাও এবারের লেজেন্ডস লিগ ক্রিকেটে নামতে চলেছেন। সেই প্রতিযোগিতাই যদি এবার ভারতের মাটিতে হয় তবে উচ্ছ্বাস যে বাধনছাড়া হবে তা নিয়ে কোনও সন্দেহ নেই।

close whatsapp