লেজেন্ডস লিগের প্রথম ম্যাচেই দুর্ধর্ষ সেঞ্চুরী অ্যাশলে নার্সের
আপডেট করা - Sep 17, 2022 10:00 pm

নামের আগে প্রাক্তন তকমাটা বসলেও, এখনও যে আগের মতোই বিধ্বংসী রয়েছেন তিনি, সেটাবোঝাতে কোনওরকম ভুল করলেন না ক্যারিবিয়ান তারকা বযাটার অ্যাশলে নার্স। ইডেন গার্ডেন্সে এগিন নার্স ঝড় দেখল সকলে। লেজেন্ডস লিগের মঞ্চে চাপের মুহূর্তে যেমন দলকে সামলালেন, তেমনি গুজরাত জায়ান্টসদের বিরুদ্ধে দেখালেন ব্যাটিং দাপট। লেজেন্ডস লিগের শুরুর দিনই সেঞ্চুরী হাঁকালেন প্রাক্তন কারকা ক্রিকেটার অ্যাশলে নার্স। ইডেন গার্ডেন্স জুড়ে দেখা গেল শুধুই চার ও ছয়ের বন্যা।
একসময় যে দলের রান মনে হয়েছিল ১০০ রানের পৌঁছবে কিনা, সেই ইন্ডিয়া ক্যাপিচটালসের রানই অ্যাশলে নার্সের সেঞ্চুরীতে ভর করে পৌঁছল ১৭৯ রানে। ইডেনের গ্যালারীকে এদিন উপহার দিলেন এক অসাধারণ ইনিংস। প্রাক্তন ক্রিকেটারদের তালিকায় তিনি নামটা লিখিয়েছিলেন ঠিকই। কিন্থু সুযোগ পেলে যে এখনও আগের মতো বিধ্বংসী হয়ে উঠচে পারেন তিনি তা বলার অপেক্ষা রাখে না। অশোক দিন্দা থেকে ম্যাকলেনাঘ্যানরা এদিন নীরব দর্শকের ভূমিকাই পালন করলেন।
গুজরাত জায়ান্টসের বিরুদ্ধে ৪৩ বলে ১০৩ রানের ইনিংস খেলেছিলেন অ্যাশলে নার্স
টস জিতে এদিন প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন গুজরাত জায়ান্টস অধিনায়ক বীরেন্দ্র সেওয়াগ। লক্ষ্যটা ছিল প্রতিপক্ষ শিবিরকে যতটা শীঘ্র সম্ভব শেষ করে দেওয়া। আপান্না,তিসারা পেসারাদের হাত ধরে সেই পরিকল্পনাায় সাফল্যও পেয়েছিল খানিকটা বীরেন্দ্র সেওয়াগরা। কিন্তু এরপরই মাঠে শুরু হয়েছিল অ্যাশলে নার্সের দাপুটে ইনিংস। শুরুটা খানিকটা ধীর গতিতে করলেও, সময় যতই এগিয়েছিল ততই বিদ্বংসী হয়ে উঠেছিল এই তারকা ব্যাটার। অ্যাশলে নার্সেই এদিন মুগ্ধ হয়েছে সকলে।
৭৪ রানের মধ্যে ৬ উইকেট খুইয়ে চাপে পড়ে গিয়েছিল ইন্ডিয়া ক্যাপিটালস। সেই জায়গা থেকেই দলকে টেনে তোলার কাজটা শুরু করেছিলেন তিনি। প্রতিপক্ষ বোলারদের বিরুদ্ধে কার্যত ইডেন গার্ডেন্সের বাইশগজে এদিন সাসন করেেছেন অ্যাশলে লার্স। মাত্র ৪৩ বলে ১০৩ রানের বিধ্বংসী ইনিংস খেলেছিলেন এই তারকা ক্রিকেটার। শুধু তই নয়তাঁর হাতধরেই ১৭৯ রানে পৌঁছেও গিয়েছে ইন্ডিয়া ক্যাপিটালস। তাঁর পারফরম্যান্স দেখে সকলেই মুগ্ধ।
অ্যাশলে নার্সের ব্যাট থেকে এদিন শুধুই ছিল চার ও ছয়ের বন্যা। অ্যাশলে নার্সের ১০৩ রানেরপ ইনিংসটি সাজানো রয়েছে ৮টি বাউন্ডারি দিয়ে। ওভার বাউন্ডারির সংখ্যা অবশ্যই বেশী। গোটা ইনিংস জুড়ে অ্যাশলে কিংসের নামে রয়েছে ৯টি ওভার বাউন্ডারি। এবারের লেজেন্ডস লিগে ক্রিকেটের প্রথম সেঞ্চুরীটাও করলেন এই প্রাক্তন ক্যারিবিয়ান তারকা ক্রিকেটার।