লেজেন্ডস লিগ ক্রিকেটের প্রথম দুই ম্যাচে নেই ইন্ডিয়া মহারাজাসের অধিনায়ক সেওয়াগ

Virender Sehwag
Virender Sehwag. (Photo by INDRANIL MUKHERJEE/AFP via Getty Images)

বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে লেজেন্ডস লিগ ক্রিকেট। আর সেই মঞ্চে যাত্রা শুরুর আগেই ধাক্কা ইন্ডিয়া মহারাজাস শিবিরে। প্রথম দু ম্যাচেই নেই ভারতীয় দলের প্রাক্তন তারকা ক্রিকেটার বীরেন্দ্র সেওয়াগ। চোট নয় অবশ্য, ব্যক্তিগত কারণের জন্যই লেজেন্ডস লিগ ক্রিকেটের প্রথম দুই ম্যাচে দেখা যাবে না ভারতীয় মহারাজদের অধিনায়ককে। তার জায়গায় প্রথম দুই ম্যাচে অধিনায়কত্ব সামলাবেন মহম্মদ কাইফ। সুলতান অব নফরগঞ্জের বিধ্বংসী খেলা পের দেখার অপেক্ষা থাকলেও, লেজেন্ডস লিগের শুরুতেই তা দেখা সম্ভব হবে না।

প্রথমবার বিশ্ব ক্রিকেটে লেজেন্ডদের নিয়ে শুরু হতে চলেছে ক্রিকেট লিগ। ক্রিকেটের বাইশগজে এ যেন প্রাক্তন তারকাদের রিইউনিয়ন। আর তাদের ফের মাঠে দেখার জন্য মুখিয়ে রয়েছে গোটা বিশ্ব। তিন দলের এই প্রতিযোগিতায় রয়েছে ইন্ডিয়া মহারাজাস। ভারতীয় ক্রিকেট প্রেমীরা তো বহুদিন ধরেই অধীর আগ্রহে বসেছিলেন এই প্রতিযোগিতা দেখার জন্য। হবে নাই বা কেন, ফের যে মাঠে সেওয়াগ, যুবরাজ, পাঠান, হরভজনদের দেখা যাবে একসঙ্গে।

কিন্তু প্রথম দুই ম্যাচে বিধ্বংসী প্রাক্তন ভারতীয় তারকাকে দেখা যাবে না। বীরেন্দ্র সেওয়াগের সেই বাউন্ডারি, ওভার বাউন্ডারির ঝলক দেখা যাবে না প্রথম দুই ম্যাচে। আর তাঁর জায়গায় ইন্ডিয়া মহারাজাসের অধিনায়কত্ব সামলাবেন মহম্মদ কাইফ। তিন দলের এই প্রতিযোগিতায় ইন্ডিয়া মহারাজাস ছা্ড়াও রয়েছে ওয়ার্ল্ড জায়ান্টস ও এশিয়ান লায়ন্স। প্রতিযোগিতা শুরুর আগেই অধিনায়ক বাছা হয়ে গিয়েছে তিন দলেরই।

আর সেখানেই ইন্ডিয়া মাহারাজাসের অধনায়ক হয়েছেন বীরেন্দ্র সেওয়াগ। এই প্রতিযোগিতা ঘিরে ইতিমধ্যেই উত্তেজনার পারদ তুঙ্গে। ম্যাচ ঘিরে এখন থেকেই চলছে নানান হিসাব নিকাশ। কিন্তু প্রথম দুই ম্যাচে দলের সেরা তারকাকে পাবে না ইন্ডিয়া মহারাজাস। তাঁর জায়গায় দায়িত্ব সামলাবেন মহম্মদ কাইফ। তিনি জানান, “কোনও একটা বিশেষ কারণে এই দুই ম্যাচে ইন্ডিয়া মহারাজাসের হয়ে খেলতে পারবেন না বীরেন্দ্র সেওয়াগ। তবে কয়েকদিনের মধ্যেই দলের সঙ্গে যোগ দেবেন সেওয়াগ। আপাতত তাঁর জায়গায় দায়িত্ব সামলাবো আমি”।

ইন্ডিয়া মাহারাজাসে সেওয়াগ ছাড়াও রয়েছেন যুবরাজ সিং, হরভজন সিং, মহম্মদ কাইফ, ইরফান পাঠান, ইউসুফ পাঠানদের মতো ভারতীয় দলের প্রাক্তন তারকারা। প্রথম মরসুমেই চ্যাম্পিয়ন হওয়ার জন্য মুখিয়ে রয়েছে ইন্ডিয়া মহারাজাস। বেশ কয়েকদিন আগে থেকেই প্রস্তুতিতেও নেমে পড়েছেন প্রাক্তন তারকারা। আর তাদের ফের একবার বাইশগজে দেখার জন্য মুখিয়ে রয়েছেন সকলে।

বৃহবস্পতিবার এশিয়ান লায়ন্সের বিরুদ্ধে লেজেন্ডস লিগ ক্রিকেটে যাত্রা শুরু করবে ইন্ডিয়া মহারাজাস। এশিয়া শিবিরে রয়েছে মুতাইয়া মুরলীথরণ, চামিন্ডা ভাসদের মতো তারকারা। প্রথম ম্যাচেই ইন্ডিয়া মহারাজাস সাফল্য পায় কিনা সেদিকেই তাকিয়ে সকলে।

close whatsapp