লেজেন্ডস লিগ ক্রিকেটের দ্বিতীয় মরসুমে বড় আকর্ষণ হতে চলেছেন মুত্তাইয়া মুরালিথারান
এবারের সংস্করণে থাকছেন মন্টি পানেসার, প্রবীণ তাম্বে, স্টুয়ার্ট বিনিও
আপডেট করা - Jul 7, 2022 6:50 pm

আসন্ন লেজেন্ডস লিগ ক্রিকেটে বীরেন্দ্র সেহওয়াগ, ইরফান পাঠান এবং ইউসুফ পাঠানের খেলার ঘোষণার পর, বিশ্ব রেকর্ডধারী মুত্তাইয়া মুরালিথারানও দ্বিতীয় মরসুমে অংশ নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তাদের পাশাপাশি মন্টি পানেসার, নমন ওঝা, স্টুয়ার্ট বিনি, প্রবীণ তাম্বে, বদ্রিনাথ এবং আসগর আফগানও লিগের আসন্ন প্লেয়ার ড্রাফট প্রক্রিয়ার অংশ হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
কিংবদন্তীদের লিগে অংশগ্রহণ করা প্রসঙ্গে মুরালিথারান বলেন, “এলএলসি সিজন ২ দিয়ে মাঠে ফিরে আসাটা দারুণ হবে। আমরা সিজন ১ পছন্দ করেছিলাম এবং এখন নতুন ফর্ম্যাটে, এটি আরও উত্তেজনাপূর্ণ হবে।”
আমরা ১১০ জন শীর্ষ শ্রেণীর খেলোয়াড়ের নাম ঘোষণা করব, বলেছেন লিগের সিইও রমন রাহেজা
লেজেন্ডস লিগ ক্রিকেটের সহ-প্রতিষ্ঠাতা ও সিইও রমন রাহেজা বলেছেন, “মুরালি একজন কিংবদন্তি এবং এই তালিকায় অন্যরাও রয়েছেন। তাদের একত্রিত করা এবং ভক্তদের সামনে তাদের খেলাতে পারা আমাদের জন্য আনন্দের। আমি আগেই বলেছি, আমাদের কাছে ৪টি ফ্র্যাঞ্চাইজির মালিকানাধীন দল রয়েছে। তারা ২০শে সেপ্টেম্বর থেকে ১০ই অক্টোবর, ২০২২-এর মধ্যে ওমানে ১৫টি ম্যাচ খেলবে। আমরা ১১০ জন শীর্ষ শ্রেণীর খেলোয়াড়ের নাম ঘোষণা করব যাদেরকে ২০২২ সালের অগাস্টের শুরুতে প্লেয়ার ড্রাফ্ট প্রক্রিয়ার মাধ্যমে ৪ দলে রাখা হবে।”
মুরালিথারান, মন্টি পানেসার, এস বদ্রিনাথ, নমন ওঝা, স্টুয়ার্ট বিনি, প্রবীণ তাম্বে এবং আসগর আফগানদের অংশগ্রহণের বিষয়টি নিশ্চিত করে তিনি যোগ করেছেন, “লিগে এই কিংবদন্তিদের পেয়ে আমরা খুশি। ভক্তরা তাদের আবার মাঠে দেখতে পছন্দ করবে।”
প্রতিযোগিতার উদ্বোধনী সংস্করণের কথা বলতে গেলে, অন্যান্য ক্রিকেট দেশগুলির মধ্যে ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডের প্রাক্তন ক্রিকেটাররা অংশ নেন। তাদের অঞ্চলের ভিত্তিতে ভারত, এশিয়া এবং বাকি বিশ্বের প্রতিনিধিত্বকারী ৩টি দলে বিভক্ত করা হয়েছিল। ফ্যানরা তাদের প্রিয় তারকাদের মাঠে ফিরে আসতে দেখে অত্যন্ত বিনোদিত হয়েছিল এবং আসন্ন মরসুমের জন্য প্রত্যাশা আরও বেশী হবে বলেই মনে হয়। বেশ কিছু বর্ষীয়ানকে অনেক দিন পর ২২ গজে ফিরে আসতে দেখা গেলেও, এমন অনেক তারকাও থাকবেন যাঁরা সম্প্রতি অবসরপ্রাপ্ত এবং দুর্দান্ত পারফরম্যান্সের মাধ্যমে আরও একবার বোঝাতে চাইবেন এখনও তাঁরা ছন্দের মধ্যেই আছেন।