লেজেন্ডস লিগের প্রথম ম্যাচে নামার আগে উত্তেজিত গৌতম গম্ভীর
আপডেট করা - Sep 17, 2022 5:51 pm

লেজেন্ডস লিগ ক্রিকেটের ঢাতে কাঠি পড়ে গিয়েছে শুক্রবারই। লেজেন্ডস লিগ ক্রিকেট শুরু হওয়ার আগেই ইডেন গার্ডেন্সে হয়ে গিয়েছে বিশেষ ম্যাচ। ইন্ডিয়া মহারাজাস বনাম ওয়ার্ল্ড জায়ান্টসের। সেই ম্যাচেই দুর্ধর্। পারফরম্যান্স দেখিয়েছিলেন ইউসুফ পাঠান। শনিবার থেকে শুরু হচ্ছে লেজেন্ডস লিগ ক্রিকেটের প্রথম পর্বের ম্যাচ। সেখানেই প্রথম ম্যাচে মুখোমুকি বীরেন্দ্র সেওয়াগ ও গৌতম গম্ভীর। দীর্ঘদিন পর ফের সেই ইডেন গার্ডেন্সে ফিরেছেন গৌতম গম্ভীর। খানিকটা নস্টালজিক তো বটেই। সেইসঙ্গে বেশ উত্তেজিতও হয়ে রয়েছেন তিনি।
প্রথমবার লেজেন্ডস লিগ ক্রিকেটের মঞ্চে নামছেন গৌতম গম্ভীর। অবসর নেওয়ার পর প্রথমবার আবার ক্রিকেটের বাইশগজের লড়াইয়ে নামছে এই প্রাক্তন ক্রিকেটার। এবারের লেজেন্ডস লিগে প্রাক্তনদের তাড়কাদের ভিড়। প্রথম ম্যাচেই ইডেন গার্ডেন্সে মুখোমুখি হয়েছে ইন্ডিয়া ক্যাপিটালস ও গুজরাত জায়ান্টস। একসময় ভারতীয়দলের ওপেনিং জুটিছিলেন গৌতম দম্ভীর ও বীরেন্দ্র সেওয়াগ। কিন্তু লেজেন্ডস লিগ ক্রিকেটে তারা এখন একে অপরের প্রতিপক্ষ। ম্যাচ শুরুর আগে থেকেই বেশ উত্তেজিত হয়েরয়েছেন গৌতম গম্ভীর।
ইন্ডিয়া ক্যাপিটালসের অধিনায়কের দায়িত্বে রয়েছেন এবার গৌতম গম্ভীর
দীর্ঘদিন পর মাঠে নামছেন তিনি। ক্রিকেটের প্র্যাকটিসের থেকেও বেশ কয়েকবছর নিজেকে সরিয়ে রেখেছিলেন গৌতম গম্ভীর। এই লেজেন্ডস লিগ ক্রিকেট দিয়েই ফের মাঠে ফিরতে চলেছেন তিনি। সেখানেই নামার আগেই খানিকটা উত্তেজিত হয়ে রয়েছেন গম্ভীর। আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক করার সময়ও নাকি এতটা উত্তেজিত ছিলেন না তিনি। এই লেজেন্ডস লিগে নামার নিয়ে যথটা উত্তেজিত হয়েরয়েছেন গৌতম গম্ভীর।
ম্যাচ শুরু হওয়ার আগে গৌতম গম্ভীর জানিয়েছেন, “আমি যথেষ্ট উত্তেজিত হয়ে রয়েছি। সত্যি কথা বলতে কী আমি অত্যন্ত উত্তেজিত হয়ে রয়েছি। সত্যি কথা বলতে কী আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক করার সময়ও আমি এতটা উত্তেজিত ছিলাম না কখনও। আসলে দীর্ঘদিন আমি ক্রিকেটের মধ্যে ছিলাম না। তবে আমার অত্যন্ত আনন্দও লাগছে। এমন একটি প্রতিযোগিতায় আমি খেলতে নামছি , যেখানে আমি সেইসকল তারকাদের পাব, কখনও যাদের সঙ্গে খেলেছি আবার বিপক্ষে”।
ইডেন গার্ডেন্সের সঙ্গে গৌতম গম্ভীরের সম্পর্কটা কিন্তু বহু পুরনো। হবে নাই বা কেন, দীর্ঘদিন কলকাতা নইট রাইডার্সের অধিনা.ক ছিলেন তিনি। সেই সময় এই ইডেন গার্ডেন্সইতো ছিল গৌতম গম্ভীরের ঘরের মাঠে। শুধু তাই কলকাতা নাইট কাইডার্সের হয়ে আইপিএ চ্যাম্পিয়ন হয়ে এই ইডেন গার্ডেন্সে শেষবার তাঁর হাত ধরেই তো ঢুকেছিল আইপিএলের ট্রফিটা। এবার সেই গৌতম গম্ভীরই নামছেন লেজেন্ডস লিগের মঞ্চে। তাঁকে আবারও সেই পুরনো মেজাজে দেখা যায় কিনা সেটাই দেখার।