স্মিথ বা ওয়ার্নারের ওডিআই অধিনায়ক হওয়া নিয়ে ফিঞ্চের কোন আপত্তি নেই

ফিঞ্চের অবসরের পরে নতুন অধিনায়ক বাছা ক্রিকেট অস্ট্রেলিয়ার সামনে বড় চ্যালেঞ্জ

Aaron Finch
Aaron Finch. (Photo by Robert Cianflone/Getty Images)

ওডিআই ফর্ম্যাট থেকে অবসর নেওয়ার কথা ঘোষণা করার পর অ্যারন ফিঞ্চ তাঁর উত্তরসূরী হিসাবে ভবিষ্যতের ওডিআই অধিনায়ক সম্বন্ধে তাঁর মতামত প্রকাশ করেছেন। তাঁর মতে স্যান্ডপেপার কাণ্ডে জড়িত স্টিভেন স্মিথ বা ডেভিড ওয়ার্নারকে অস্ট্রেলিয়ার ওডিআই অধিনায়ক হিসেবে না দেখার কোন সম্ভাবনা নেই কারণ সেই ক্ষত অনেক দিন আগেই সেরে গেছে।

গত গ্রীষ্মে যখন ক্রিকেট অস্ট্রেলিয়া প্যাট কামিন্সকে টেস্ট দলের অধিনায়ক হিসেবে নিযুক্ত করেছিল। সেই সময় প্রশাসকরা সিদ্ধান্ত নিয়েছিলেন যে স্মিথকে কামিন্সের সহকারী হিসেবে রাখা হবে। ফিঞ্চের অবসরের পরে একজন যোগ্য প্রার্থী দ্রুত নির্বাচন করতে হবে ক্রিকেট অস্ট্রেলিয়াকে কারণ ২০২১ ওডিআই বিশ্বকাপ শুরু হতে এখন কেবল এক বছর সময় বাকি।

টেস্ট অধিনায়ক হিসেবে নিযুক্ত হওয়ার সময় সাংবাদিক সম্মেলনে কামিন্স স্পষ্ট করে দিয়েছিলেন যে অস্ট্রেলিয়ার সাদা বলের দলগুলোর অধিনায়ক হিসেবে দায়িত্ব পালনে তার কোন আগ্রহ নেই। ফিঞ্চ শনিবার মন্তব্য করেছেন যে তিনি মনে করেন কামিন্স একাধিক দায়িত্ব নিতে পারেন। তবে অস্ট্রেলিয়ার বিগত ৬৫টি ওডিআইয়ের মধ্যে ২৮টি না খেলা কামিন্স ওডিআই অধিনায়ক হওয়ার দাবিদার হিসেবে অনেকটাই পিছিয়ে।

ফিঞ্চ তাঁর ওপেনিং সঙ্গী ওয়ার্নারের অধিনায়ক হিসেবে দায়িত্ব পাওয়ার সুযোগকে সমর্থন করেন

“আমি মনে করি না [এটি একটি সমস্যা হবে]। প্যাট কোভিডের কারণে না থাকায় সে (স্মিথ) অ্যাডিলেডে একটি টেস্ট ম্যাচে অধিনায়কত্ব করেছিল। তাই আমি মনে করি যে এই প্রসঙ্গটা মৃত,” স্যান্ড-পেপার কাণ্ডে জড়ানো সত্ত্বেও স্মিথের পক্ষে অধিনায়ক হওয়া সম্ভব কিনা সেই সম্পর্কে বলেছেন ফিঞ্চ।

ওয়ার্নারের কারণে সিএ-র আরও একটি সমস্য রয়েছে। আজীবন নেতৃত্বের নিষেধাজ্ঞা এখনও রয়েছে তাঁর উপর। তবে সিএ নিষেধাজ্ঞা তুলে নেওয়ার কথা বিবেচনা করতে পারে। ফিঞ্চ শনিবার বলেছেন যে তাঁর ওপেনিং সঙ্গীকে সুযোগ দেওয়া হলে তিনি ভালো পারফর্ম করবেন। ফিঞ্চ এও জানিয়েছেন যে তিনি মনে করেন নিষেধাজ্ঞা প্রত্যাহার করা উচিত।

“সে [ওয়ার্নার] এমন একজন যার অধীনে অস্ট্রেলিয়ার হয়ে আমি কয়েকবার যখন সে অধিনায়কত্বের সুযোগ পেয়েছিল। সে দুর্দান্ত করেছিল। সে একজন অবিশ্বাস্য কৌশলী অধিনায়ক এবং সেই সময়ে ছেলেরা তার অধীনে খেলতে পছন্দ করত। আমি কি তার নিষেধাজ্ঞা উঠে যেতে দেখতে চাই? হ্যাঁ, অবশ্যই। একজন খেলোয়াড় হিসেবে সে এখনও কী দিতে পারবে বা ভবিষ্যতে কোচিং করে পরবর্তী প্রজন্মের খেলোয়াড়দের কতটা সাহায্য করতে পারবে তা খুবই গুরুত্বপূর্ণ। সে তার শাস্তি ভোগ করে নিয়েছে,” ফিঞ্চ বলেছেন।

close whatsapp