অ্যাডাম জাম্পার ৫ উইকেট, নিউ জিল্যান্ডকে ৮২ রানে শেষ করে সিরিজ অস্ট্রেলিয়ার
আপডেট করা - Sep 8, 2022 6:04 pm

অস্ট্রেলিয়ার মাটিতে ১৩ বছর পর প্রথম একদিনের সিরিজ জয়ের স্বপ্ন নিয়ে এবার এসেছিলেন কেন উইলিয়ামসনরা। কিন্তু সেই অপেক্ষাটা আরও বেড়ে গেল। অ্যাডাম জাম্পার স্পিনের ম্যাজিকে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মাত্র ৮৩ রানেই শেষ হয়ে গেল নিউ জিল্যান্ড। সেইসঙ্গে নতুন রেকরডের মালিকও হয়ে গেলেন অ্যাডাম জাম্পা। প্রথম অস্ট্রেলিয়ান ক্রিকেটার হিসাবে একদিন ও টি টোয়েন্টি দুই ফর্ম্যাচেই পাঁচ উইকেট নেওয়ার রেকর্ড গড়লেন তিনি। সেইসঙ্গে অস্ট্রেলিয়াও এক ম্যাচ বাকি থাকতেই একদিনের সিরিজও জিতে নিল।
নিউ জিল্যান্ডের বিরুদ্ধে প্রথম ম্যাচে জয় তিলে নিয়ে আগেই সিরিজে এগিয়ে গিয়েছিল। কিন্তু এদিন ঘরের মাঠে কিউই বোলারদের দাপটের সামনে অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইনআপ কিন্তু তাসের ঘরের মতোই ভেঙে পড়েছিল। ডেভিড ওয়ার্নার, অ্যারণ ফিঞ্চ, মার্নাস লাবুশানে এবং মার্কাস স্টয়নিসদের মতো তারকা ব্যাটাররা চূডান্ত ব্যর্থ হয়েই এদিন সাজঘরে ফিরে গিয়েছিলেন। স্টিভ স্মিথ রান না পেলে, অস্ট্রেলিয়া এদিন একশো রানের গন্ডী টপকাতে পারত কিনা সন্দেহ রয়েছে।
প্রথম অস্ট্রেলিয় ক্রিকেটার হিসাবে টি২০ ও একদিনের ক্রিকেট অ্যাডাম জাম্পা পেলেন ৫ উইকেট
টস জিতে নিউ জিল্যান্ড এদিন প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল। শুরু থেকেই অজি ব্যাটারদের বিরুদ্ধে দাপুটে পারফরম্যান্স ছিল কিউই বোলারদের। অস্ট্রেলিয়ার ওপেনিং জুটি ডেভিড ওয়ার্নার এবং অ্যারণ ফিঞ্চকে সাজঘরে ফিরিয়ে দেন ম্যাট হেনরি। মার্নাস লাবুশানে ফেরেন ৫ রানে এবং মার্কাস স্টয়নিস রানের খাতাই খুলতে পুারেননি। অস্ট্রেলিয়ামন ব্যাটারদের মধ্যে এদিন সর্বোচ্চ রান করেছেন স্টিভ স্মিথ। কঠিন পরিস্থিতিতে ৯৪ বল খেলে ৬১ রানের ইনিংস খেলেন তিনি। আর শেষের দিকে গ্লেন ম্যাক্সওয়েলের ২৫ রানের ইনিংস। ১৯৫ রানেই শেষ হয়ে যায় অস্ট্রেলিয়া।
৫০ ওভারের ম্যাচে সেই সময় নিউ জিল্যান্ডের সামনে সহজ লক্ষ্য। কিন্তু এই নাটকের আসল ক্লাইম্যারক্সটা যে তখনই অপেক্ষা করছে তা হয়ত কেউই টের পাননি। বাইশদজে শুরু অ্যাডাম জাম্পার স্পিনের দাপট। তাঁর সামনে এদিন মাথা তুলে দাঁড়াতেই পারেনি কিউই ব্যাটাররা। সেইসঙ্গে একদিনের ক্রিকেটে চতুর্থ সর্বনিম্ম স্কোর করল নিউ জিল্যান্ড বাহিনী। এদিন নিউ জিল্যান্ডের বিরুদ্ধেই একাই পাঁচ উইকেট তুলে নিয়েছেন অ্যাডাম জাম্পা।
কেন উইলিয়ামসন, ড্যাকিল মিচেল, ম্যাট হেনরি, ট্রেন্ট বোল্ট এবং টিম সাউদিদের সাজঘরের রাস্তা দেখিয়ে দেন অস্ট্রেলিয়ার এই তরুণ স্পিনার। প্রথম অস্ট্রেলিয়া ক্রিকেটার হিুসাবে একদিন এবং টি টোয়েন্টিতে পাঁচ উইকেট নেওয়ার রেকর্ডও গড়লেন অ্যাডাম জাম্পা। ৮২ রানেই শেষ হয়ে যায় এদিন নিউ জিল্যান্ড। সেইসঙ্গে সিরিজও অস্ট্রেলিয়ার পকেটে।