ফিটনেস টেস্টে পাস করলেন হার্দিক
আপডেট করা - Oct 27, 2021 9:56 pm

অবশেষে ফিটনেস টেস্টে পাস করলেন ভারতের তারকা অলরাউন্ডার হার্দিক পাণ্ডিয়া। কিন্তু রবিবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে তাঁকে কি প্রথম একাদশে দেখা যাবে ? এটাই এখন সবচেয় বড় প্রশ্ন। কারণ, তাঁর ফর্ম এবং বোলিং আদৌ করতে পারবেন কি না সেই নিয়ে যথেষ্ট সংশয় রয়েছে। সেই জায়গায় ইশান কিসান ফর্মে রয়েছেন। তাই তারঁ পক্ষে সওয়াল ওঠাই স্বাভাবিক।
ব্যাট করার সময়ে ডান কাঁধে চোট পেয়েছিলেন হার্দিক। সঙ্গে সঙ্গেই অবশ্য তাঁকে স্ক্যান করতে পাঠানো হয়েছিল। তবে চোট গুরুতর ছিল না বলে পরে জানা যায়। এর আগে সংবাদসংস্থা এএনআই সূত্রে খবর পাওয়া গিয়েছিল, হার্দিক পান্ডিয়া এবং টিম ইন্ডিয়ার জন্য স্বস্তি, হার্দিক পান্ডিয়া এখন অনেকটাই সুস্থ৷ তাঁর স্ক্যান রিপোর্টে সেভাবে কিছুই পাওয়া যায়নি ৷ বিশ্বকাপের মঞ্চে কোনওপ্রকার ঝুঁকি না নিয়ে স্ক্যান করা হয়েছিল হার্দিকের কাঁধের ৷ কিন্তু রিপোর্ট নর্মালই এসেছে ৷
এমতবস্থায় জানা গিয়েছে, হার্দিক নাকি ফিটনেস টেস্টে পাস করেছেন। বুধবার ভারতীয় দলের প্র্যাকটিসের সময়ে নেটে বহুক্ষণ বল করেন হার্দিক। ব্যাট হাতে ছন্দে নেই তিনি। তাই বল হাতে নিজেকে প্রমাণ করতে মরিয়া। স্বভাবতই নিউজিল্যান্ডের বিরুদ্ধে তাঁকে দলে রাখতে সমস্যা নেই। তবে ফিট হয়ে দলে ঢুকলেও তিনি কতটা পারফরম্যান্স করতে পারবেন, তা নিয়ে প্রশ্ন রয়ে গিয়েছে।
প্রসঙ্গত, ১০ উইকেটে পাকিস্তানের কাছে হেরেছে ভারতের। সেই নিয়ে চর্চা চলছেই। তবে ম্যাচ হেরে এবার ডু অর ডাই পরিস্থিতি ভারতের। আগামী রবিবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ জিততেই হবে বিরাট কোহলিদের। ওই ম্যাচে হারলেই সেমিফাইনালে যাওয়া অনেকটাই কঠিন হয়ে যাবে টিম ইন্ডিয়ার কাছে। তবে বাকি তিনটে ম্যাচ তুলনায় সহজ বলেই আশা ভারতীয় সমর্থকদের।