বিরাট কোহলিকে জন্মদিনে কে কী লিখলেন দেখে নিন
আপডেট করা - Nov 5, 2021 3:49 pm

৩১ শে পা দিলেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। কোহলির জন্মদিনে আজ সোশ্যাল মিডিয়ায় জুড়ে শুভেচ্ছার ঝড়। ভারতের প্রাক্তন থেকে বর্তমান ক্রিকেটাররা বিরাটকে জন্মদিনে শুভেচ্ছা জানান। সেই সঙ্গে বিরাটের অগুণিত অনুরাগী এদিন সোশ্য়াল মিডিয়ায় বিভিন্ন প্ল্যাটফর্মে জন্মদিনের শুভেচ্ছা বার্তা। কিছু বাছাই করা উইশ আপনাদের সামনে তুলে ধরছি – ভারতীয় বোর্ড টুইট করে জানিয়েছে যে ২৩,১৫৯ আন্তর্জাতিক রান এবং আরও বাড়ছে। অধিনায়ক এবং আধুনিক যুগের সেরা ব্যাটসম্যানদের একজন বলে বিরাট কে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছে তারা। গোলাপি বলের টেস্টে তার দুর্দান্ত সেঞ্চুরি আবার একবার দেখতে পাওয়ার আশাও প্রকাশ করেছে তারা।
বীরেন্দ্র শেহওয়াগ টুইট করে শুভেচ্ছা জানিয়ে বলেছেন যে কঠিন সময় বেশিদিন স্থায়ী হয় না কিন্তু কঠিন লোকেরা থাকে। এরপরেই আগামি বছরের জন্য শুভেচ্ছা জানিয়েছেন তিনি।
টূইট করে বিরাট কে শুভেচ্ছা জানিয়েছেন ভারতীয় দলের টেস্ট দলের সহ অধিনায়ক অজিঙ্ক্য রাহানে। আগামি বছরের জন্য সুস্বাস্থ খুশির কামনা করেছে তিনি।
ভিভিএস লক্ষ্মণ লিখেছেন “কোহলি কে জন্মদিনের অনেক শুভেচ্ছা। আগামী দিনে আপনার ভালবাসা, সাফল্য এবং সুস্বাস্থ্য কামনা করছি”।
অন্যদিকে, আজ সুপার টুয়েলভের ম্যাচ রয়েছে ভারতের। আফগানিস্তান ম্যাচে পুরো ভারতীয় টিম ছন্দে রয়েছে বলেই দেখা গিয়েছে। আজকের ম্যাচেও বড় জয় চাইবে বিরাট বাহিনী। কারণ, এখন নিজেদের হাতে বলতে শুঝু রান রেট বাড়িয়ে নেওয়া। আর সেই কাজটাই করবেন টিম ইন্ডিয়ার ব্যাটাররা। আফগানিস্তান ম্যাচে টি ২০ বিশ্বকাপের টুর্নামেন্টের সবচেয়ে বেশি রান করেছে ভারত। সেই সঙ্গে ওপেনিং পার্টনারশিপের রেকর্ড গড়েছে রোহিত শর্মা এবং কেএল রাহুল। দুজনে ১৪০ রানের পার্টনারশিপ খেলেছে। আজকেও ভারতীয় সমর্থকরা তাঁদের কাছে বড় পার্টনারশিপের আশায় থাকবেন।