রোহিত শর্মার আক্রমণাত্মক ক্রিকেটের পরিকল্পনাতে শিখর ধওয়ান নেই বলেই মনে করেন অজয় জাদেজা
আপডেট করা - Jul 23, 2022 5:32 pm

ছয় মাস আগে ভারতীয় দলে শেষবার দেখা গিয়েছিল শিখর ধওয়ানকে। দীর্ঘদিন পর ফের ইংল্যান্ড সফরেই ভারতীয় দলে ডাক পেয়েছেন শিখর ধওয়ান। এরপরই ওয়েস্ট ইন্ডিজ সফরে একদিনের সিরিজে ভারতীয় দলের অধিনায়ক নির্বাচিত হয়েছেন তিনি। কিন্তু শিখর ধওয়ান রোহিত শর্মার দলে সুযোগ পাবেন কিনা তা নিয়ে কিন্তু সংশয় রয়েছে প্রাক্তন ক্রিকেটার অজয় জাদেজার। তাঁর মতে রোহিত শর্মা যেমন অতি আক্রমণাত্মক ক্রিকেটের কথা বলেছেন, সেই জায়গায় শিখর ধওয়ান নাকি খুব একটা মানানসই নন।
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে একদিনের সিরিজে একাধিক তারকা ক্রিকেটারদেকে বিশ্রামের সিদ্ধান্ত নিয়েছেন ভারতীয় দলের নির্বাচকরা। সেখানেই টিম ইন্ডিয়ার অধিনায়কের দায়িত্ব উঠেছে শিখর ধওয়ানের কাঁধে। আর সিদ্ধান্তটাই আবার চমকে দুচ্ছেন প্রাক্তন ক্রিকেটার অজয় জাদেজাকে। তাঁর মতে কেন হঠাত্ শিখর ধওয়ানকে ছয় মাস পর দলে ফিরিয়ে অধিনায়কের দায়িত্ব দেওয়া হয়েছে সেটাই যেন বুঝে উঠতে পারছেন না।
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম ম্যাচে ৩ রানের জন্য সেঞ্চুরী হাতছাড়া করেছেন শিখর ধওয়ান
ইংল্যান্ড সফর চলাকালীনই নিজের খেলার দর্শন নিয়ে মুখ খুলেছিেন রোহিত শর্মা। টি টোয়েন্টি হোক কী একদিনের ক্রিকেট। রোহিত শর্মা কিন্তু অতি আক্রমণাত্মক ক্রিকেট খেলার কথা জানিয়েছিলেন। তিনি বলেছিলেন যে একদিনের ক্রিকেটেও নাকি টি টোয়েন্টি মতো আগ্রাসন প্রয়োজন। আর সেই সিস্টেমেই শিখর ধওয়ান একেবারে বেমানান বলে মনে করছেন অজয় জাদেজা। নির্বাচকদের সিদ্ধান্ত নিয়ে তাই খানিকটা হতচকিত হয়ে পড়েছেন অজয় জাদেজা।
এই প্রসঙ্গে ফ্যান কোডে জাদেজা জানিয়েছেন, “এই মুহূর্তে শিখর ধওয়ান প্রসঙ্গ নিয়ে আমি খুবই কনফিউজ। ছয় মাস আগে এই ধওয়ানই দল থেকে বাদ পড়েছিলেন। কয়েকদিন আগেই ভারতীয় দল লোকেশ রাহুল ও তরুণ ক্রিকেটারদের দিকে এগিয়ে গিয়েছিল। এরপরই হঠাত্ ওয়েস্ট ইন্ডিজ সফরে শিখর ধওয়ানকে অধিনায়ক করে দেওয়ার সিদ্ধান্ত। কয়েকদিন আগেই রোহিত শর্মা বলেছিলেন যে আমরা অতি আক্রমণাত্মংক ক্রিকেট খেলতে চাই। আমার মনে হয় সেই পরিকল্পনাতে তিনি নিশ্চয়ই নেই”।
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে শিখর ধওয়ানের নেতৃত্বে জয় দিয়েই এবার যাত্রা শুরু করেছে ভারতীয় দল। প্রথম ম্যাচে মাত্র ৩ রানে জিতেছে। এই ম্যাচেই আবার বড় রান পেয়েছেন শিখর ধওয়ানও। মাত্র ৩ রানের জন্য সেঞ্চুরী হাতছাড়া হয়েছে তাঁর। কিন্তু শিখর ধওয়ানের ক্রিকেট খেলার প্রশংসা কিন্তু অনেকের মুখেই শোনা গিয়েছে। যদিও অজয় জাদেজা কিন্তু অন্য সুরেই কথা বলছেন।