ফ্লোরিডাতেই শেষ দুটো টি টোয়েন্টি, ভিসার ছাড়পত্র পেলেন দুই দলের ক্রিকেটাররা
আপডেট করা - Aug 4, 2022 1:58 pm

অবশেষে স্বস্তি। ওয়েস্ট ইন্ডিজের নয়, ক্যারিবিয়ান ব্রিগেডের বিরুদ্ধেশেষ দুটো টি টোয়েন্টি ম্যাচে ফিলোরিডাতেই খেলতে চলেছে ভারতী. গল। বৃহস্পতিবারই ভিসার ছাড়পত্র এসে গিয়েছে দুই দলের। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সিরিজ খেলবে ভারত। এরপরই এশিয়া কাপে নামবে তারা। পাঁচ ম্যাচের মধ্যে তিনটি টি টোয়েন্টি ম্যাচ খেলা হবে ওয়েস্ট ইন্ডিজেক মাটিতে। বাকি দুটো ম্যাচ হওয়ার কথা আমেরিকার ফ্লোরিড়ায়। কিন্তু সেই দুই ম্যাচ ম্যাচ নিয়েই কয়েকদিন আগে দেখা দিয়েছিল জল্পনা।
ফ্লোরিডিয়া আগদামী ৬ ও ৭ অগস্ট ওয়েস্ট ইন্ডিজের বিরুদধে সিরিজের সেষ দুটো টি টোয়েন্টি ম্যাচ খেলার কথা রয়েছে ভারতের। সিরিজ নির্ণয়ও হবে এই দুই ম্যাচেই। কিন্তু হঠাত্ই ফ্লোরিডিয়া ম্যাচ হওয়া নিয়ে দেখা দিয়েছিল সংশয়। তৃতিয় টি টোয়েন্টিতে নামার আগেও আমেরিকয় যাওয়ার ভিসার ছাড়পত্রে মেলেনি দুই দলের। সেই ঘনাই ওয়ে্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডকে বেশ চিন্তায় ফেলে দিয়েছিল।
আগামী ৬ ও ৭ অগস্ট শেষ দুটো টি টোয়েন্টিতে নামবে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ
আমেরিকার মাটিতে এই প্রথমবার ক্রিকেটের বাইশগজে নামার কথা ভারতের। কিন্তু সেই ঐতিহাসিক মুহূর্ত তৈরি হওয়ার আগেই ঘোর অনিশ্চয়তা দেখা দিয়েছিল সেই ম্যাচ আয়োজনকে ঘিরে। ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড চেষ্টা চালালেও, শেষ দুই ম্যাচের জন্য বিকল্প রাস্তাতেও হাঁটা শুরু করেছিলেন তারা। শোনা যাচ্ছিল এতান্তই যদি আমেরিকায় যাওয়ার ভিসার ছাড়পত্র না মেলে, তবে রোহিত শর্মাদের বিরুদ্ধে ঘরের মাঠেই খেলার ব্যবস্থা করছিল ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড।
ঘরের মাঠে পোর্ট অব স্পেনেই বাক দুই টি টোয়েন্টি ম্যাচের আয়োজন করছিল ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড। কিন্তু শেষপর্যন্ত স্বস্তি ফিরেছে তাদের। বৃহ্স্পতিবারই দুই দলের ক্রিকেটারদের ভিসার ছাড়পত্র এসে গিয়েছে। এবার শুধুই আমেরিকার মাটিতে ক্রিকেট খেলতে নামার অপেক্ষা রয়েছে তাদের। গুয়ানার প্রেসিডেন্টের হস্তক্ষেপেই শেষপর্যন্ত ভিসার ছাড়পত্র এসে গিয়েছে দুই দলের ক্রিকেটারদের। আগামী ৬ ও ৭ অগস্ট ফ্লোরিডায় দুই দল নামবে শেষ দুটো টি টোয়েন্টি ম্যাচে নামবে তারা।
ওয়েস্ট ইন্ডিজ থেকে চার্টার্ড প্লাইটেই এবার আমেরিকায় যাবেন রোহিত শর্মারা। তবে সরা সরি নয়। প্রথমে মায়ামিতে যাবেন রাহুল দ্রাবিড়, রোহিত শর্মারা। সেখান থেকেই ফ্লোরিডায় পৌঁছবেন তারা। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে এই মুহূর্তে সিরিজে ২-১-এ এগিয়ে রয়েছে ভারতীয় দল। তৃতীয় টি টোয়েন্টিতে ক্যারিবিয়ান ব্রিগেডের বিরুদ্ধে বিরাট ব্যবধানে জিতেছে টিম ইন্ডিয়া। এবার আমেরিকার মাটিতে সিরিজ জয়েের লক্ষ্যে রয়েছেন রোহিত শর্মারা।