রোহিত শর্মা খেলতে না পারলে সেই জায়গায় বুমরাকে অধিনায়ক করা উচিত্, মনে করেন মোহিত শর্মা
আপডেট করা - Jun 27, 2022 3:13 pm

করোনায় আক্রান্ত রোহিত শর্মা। ১ জুলাই ইংল্যান্ডের বিরুদ্ধে সবচেয়ে গুরুত্বপূর্ণ টেস্ট ম্যাচে নামবে ভারত। সেই ম্যাচ শুরু হওয়ার আগেই দলের অধিনায়ক তথা সেরা ওপেনার অনিশ্চিত। ৩০ জুন রাতের করোনা পরীক্ষার ফলাফলের ওপরই নির্ভর করছে তাঁর মাঠে নামা। কিন্তু রোহিত শর্মা যদি নামতে না পারেন সেক্ষেত্রে কী হবে। রোহিত যদি একান্তই খেলতে না পারেন সেক্ষেত্রে অধিনায়ক হিসাবে কাকে দেখা যেতে পারে তা নিয়ে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে জল্পনা। রোহিত শর্মার অনুপস্থিতিতে অধিনায়কের দায়িত্ব জসপ্রীত বুমরার কাঁধেই দেওয়ার মত মোহিত শর্মার।
বিরাট কোহলি টেস্ট অধিনায়কত্ব ছাড়ার পর থেকেই ভারতীয় দলের টেস্ট অধিনায়ক কে হবেন তা নিয়ে নানান আলোচনা শুরু হয়েছিল। সেই সময় ঋষভ পন্থ, লোকেশ রাহুলের নাম যেমন উঠে এসেছিল, তেমনই কারও কারও মুখে জসপ্রীত বুমরার নামও শোনা গিয়েছিল। এবার মোহিত শর্মাও জসপ্রীত বুমরাকেই অধিনায়ক করার কথা জানিয়েছেন। তাঁর মতে রোহিত শর্মার অনুপস্থিতিতে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্টে জসপ্রীত বুমরার কাঁধে অধিনায়কের দায়িত্ব দেওয়া যেতেই পারে।
দেশের জার্সিতে এখনও পর্যন্ত কখনও জসপ্রীত বুমারহকে নেতৃত্ব দিতে দেখা যায়নি। কিন্তু মোহিত শর্মার মতে জসপ্রীত বুমরার মধ্যে নাকি সেই দক্ষতা রয়েছে। শুধুমাত্র ব্যাটাররাই অধিনায়কের দায়িত্ব পাবেন এই রীতি ভাঙা উচিত্ বলেও মনে করেন তিনি। সেই প্রসঙ্গে রপিল দেবের উপমাও টেনে এনেছেন মোহিত শর্মা।
করোনায় আক্রান্ত হয়ে পাঁচ দিনের আইসোলেশনে রয়েছেন রোহিত শর্মা
মোহিত শর্মা জানিয়েছেন, “আমি জানি না জসপ্রীত বুমরাহকে আপনারা কতটা ভালভাবে চেনেন। আমি কিন্তু তাঁকে খুব ভালভাবে চিনি। আমরা একসঙ্গে বহু ক্রিকেট খেলেছি। তিনি কতটা ঠান্ডা মস্তিষ্কের ক্রিকেটার তা আমি জানি”।
মোহিত শর্মা আরও জানিয়েছেন, “অধিনায়ক হিসাবে কপিল দেব কী করেছেন সেটা আমরা সকলেই দেখেছি। এই মুহূর্তে প্যাট কামিন্স অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দিচ্ছেন। তাই যদি জসপ্রীত বুমরাহকে অধিনায়ক করা হয় তবে ভারতীয় দলের জন্য সেটা যথেষ্ট ভাল হবে”।
ইংল্যান্ডের বিরুদ্ধে নামার আগে লেস্টারশায়ারের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে নেমেছিল ভারত। সেখানেই তৃতীয় দিন আর ব্যাটিং করতে নামেননি রোহিত শর্মা। এরপরই শোনাযায় যে তিনি করোনায় আক্রান্ত হয়েছেন। আপাতত পাঁচদিনের আইসোলেশনে রয়েছেন ভারতীয় দলের তারকা অধিনায়ক। সেই জায়গাতেই জসপ্রীত বুমরাহকে দায়িত্ব দেওয়ার কথা শোনাযাচ্ছে মোহিত শর্মার মুখে।
যদিও এখনই নেতৃত্ব নিয়ে কিছু ঠিক হয়নি। আগামী ২৮ জুন ইংল্যান্ডে পৌঁছবেন প্রধান নির্বাচক চেতন শর্মা। এরপরই নেতৃত্ব নিয়ে কথা হবে।