রোহিত শর্মা খেলতে না পারলে ইংল্যান্ডের বিরুদ্ধে ওপেনিংয়ের দৌড়ে যে তিন ক্রিকেটার
আপডেট করা - Jun 26, 2022 3:02 pm

আগামী ১ জুলাই ইংল্যান্ডের বিরুদ্ধে বহু কাঙ্খিত সেই টেস্ট ম্যাচে নামছে ভারত। সেই ম্যাচে নামার আগেই বড়সড় ধাক্কা ভারতীয় শিবিরে। প্রস্তুতি ম্যাচ চলাকালীনই হঠাত্ করোনায় আক্রান্ত হয়েছেন রোহিত শর্মা। আর ততেই যেন ভারতীয় শিবিরে চিন্তা বেড়েছে। ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট ম্যাচ শুরু হওয়ার আগে সময়ও খুব একটা বেশী নেই। এমন সময় দলের অধিনায়ক তথা ভারতীয় দলের সেরা ওপোরের করোনায় আক্রান্ত হওয়া চিন্তা যে বাড়িয়ে দিচ্ছে তা বলার অপেক্ষা রাখে না।
শনিবার প্রস্তুতি ম্যাচে ব্যাটিং করতে নামেননি রোহিত শর্মা। সেই সময় থেকেই জল্পনাটা শুরু হয়েছিল। রবিবার সকালেই রোহিত শর্মার করোনায় আক্রান্ত হওয়ার খবরটা সকলের সামনে আসে। আর সেই খবর ছড়িয়ে পড়ার পর থেকেই শুরু হয় আরেক জল্পনা। ইংল্যান্ডের বিরুদ্ধে সেই গুরুত্বপূর্ণ ম্যাচে রোহিত শর্মা নামতে পারবেন তো। করোনায় আক্রান্ত হয়ে আপাতত আইসোলেশনে রয়েছেন ভারতীয় দলের অধিনায়ক। কিন্তু টিম ইন্ডিয়ার অন্দর মহলে কিন্তু আস্বস্তি বেড়েই চলেছে।
ইতিমধ্যেই চোটের জন্য ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট ম্যাচ থেকে ছিটকে গিয়েছেন লোকেশ রাহুল। সেইসঙ্গো রোহিত শর্মাও যদি নামতে না পারেন, তাহলে ইংল্যান্ডের বিরুদ্ধে নামার আগেই যে ভারতীয় দল অনেকটা পিছিয়ে পড়বে তা বলার অপেক্ষা রাখে না। গত বছর রোহিত শর্মা এবং লোকেশ রাহুল জুটিই ভারতের সিরিজে এগিয়ে থাকার পিছনে সবেয়ে বড় ভূমিকা পালন করেছিল। চার টেস্টে রোহিত শর্মা করেছিলেন ৩৬৮ রান। একইসঙ্গে তাঁর ঝুলিতে ছিল একটি শতরানও। লোকেশ রাহুলেরও ছিল ৩০০-এর ওপর রান। কিন্তু করোনা সারিয়ে রোহিত যদি সময়ের মধ্যে সুস্থ হয়ে উঠতে না পারেন তবে ওপেনিংয়ে শুভমন গিলের সঙ্গে কে খেলবেন।
ইতিমধ্যেই ভারতীয় দলের ওপেনিং নিয়ে নানান জল্পনা শুরু হয়ে গিয়েছে। এমন পরিস্থিতিতে ভারতীয় দলে তিনজন ক্রিকেটারের নাম ঘোরাফেরা করছে। রোহিত শর্মা যদি একান্তই সুস্থ হতে না পারে, তবে এই তিনজনের মধ্যে যেকোনও একজনকে দেখা যেতেই পারে ভারতীয় দলের ওপেনিংয়ে।
হনুমা বিহারি
টেস্টের গুরুত্বপূর্ণ সময়ে বেশকয়েকবারই ভারতীয় দলের ত্রাতা হয়ে উঠতে দেখা গিয়েছে হনুমা বিহারীকে। অস্ট্রেলিয়ার মাটিতে ভারতের সাফল্যের পিছনে অন্যতম কারিগড় ছিলেন হনুমা বিহারী। সিডনি টেস্টে চোট নিয়েও মাঠে নেমে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ঢাল হয়ে দাঁড়িয়েছিলেন হনুমা বিহারী। ২৩ রানে ইনিংস খেললেও চোট নিয়ে মাঠে দাঁড়িয়েছিলেন ২৩৭ মিনিট। এরপর জোহানেসবার্গ টেস্টেও বিরাট কোহলির জায়গায় দলে সুযোগ পেয়েছিলেন তিনি। েখানে প্রথম ইনিংসে না পারলেও দ্বিতীয় ইনিংসে তাঁর ৪০ রানে ভর করেই লড়াই করার জায়গায় পৌঁথকে পেরেছিল ভারতীয় দল। মেলবোর্নে ২০১৮ সালে ভারতীয় দলের হয়ে ওপেনিংও করতে দেখা গিয়েছিল তাঁকে।
চেতেশ্বর পূজারা
শ্রীলঙ্কার বিরুদ্ধে না থাকলেও, ফের ইংল্যান্ড টেস্ট সিরিজের জন্য ভারতীয় দলে ফিরে এসেছেন চেতেশ্বর পূজারা। ভারতীয় দলের ওপেনার হিসাবে তাঁকেও দেখা যেতে পারে। ২০১৫ সালে শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্টে ওপেন করতে দেখা গিয়েছিল এই তারকা ক্রিকেটারকে। সেই ম্যাচে সেঞ্চুরীও ছিল তাঁর। এছাড়া সদ্য ইংল্যান্ডে কাউন্টি ক্রিকেটেও দুর্ধর্ষ পারফরম্যান্স প্রদর্শন করেছেন পূজারা। ৭২০ রান রয়েছে তাঁর। সেক্ষেত্রে রোহিত শর্মা খেলতে না পারলেও তাঁকে ওপেনিংয়ে দেখা যেতেই পারে।
ঋষভ পন্থ
আবার সকলকে চমকে দিয়ে ঋষভ পন্থকেও ওপেনিংয়ে পাঠাতে পারে ভারতীয় দল। এই মুহূর্তে সাদা বলের ফর্ম্যাটে রান নেই ঋষভের ব্যাটে। কিন্তু লাল বলের ফর্ম্যাটে নেমে কিন্তু ভারতীয় শিবিরকে খানিকটা স্বস্তিই দিয়েছেন তিনি। প্রস্তুতি ম্যাচে ৭৬ রানের ইনিংস খেলেছেন ঋষভ পন্থ। শুধু তাই নয় সম্প্রতি টেস্ট ক্রিকেটে কিন্তু সাফল্যও রয়েছে এই তরুণ ক্রিকেটারের। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে শেষ টেস্টে দুর্ধর্ষ সেঞ্চুরী করেছিলেন তিনি। এছাড়া ঘরের মাঠে শ্রীলঙ্কার বিরুদ্ধে দুর্ধর্ষ পারফরম্যান্স দেখিয়েছেন তিনি। ৯৬, ৩৯ এবং ৫০ রান রয়েছে তাঁর।
যদিও করোনা সেরে রোহিক শর্মার শীঘ্র মাঠে ফেরারই কামনা করছেন সকলে। কারণ ইংল্যান্ডের বিরুদ্ধে রোহিত শর্মার না থাকাটা ভারতের কাছে একটা বড় চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে।