তাদের মতো সাহসী দল কেউ নয়, ভারতকে হারিয়ে ফের হুঙ্কার বেন স্টোকসের

Ben Stokes and Joe Root
Ben Stokes and Joe Root. (Photo Source: Twitter/Barmy Army)

ভারতের বিরুদ্ধে অজবাস্টন টেসটে নামার আগেই ইংল্যান্ড দলকে নিয়ে হুঙ্কার শোনা গিয়েছিল বেন স্টোকসের গলায়। এই ইংল্যান্ড সম্পূর্ণ আলাদা একটা দল। ভারতের বিরুদ্ধে নামার আগে ব্রিটিশ অধিনায়ক বেন স্টোকস যে একেবারে ভুল কিছু বলেননি, তা এখন পুরোপুরি স্পষ্ট। সত্যিই এই ইংল্যান্ড যেন একেবারে আলাদা। ম্যাচ শেষেও তাই হুঙ্কার দিতে ভুললেন বেন স্টোকস। তাদের মতো শক্তিশালী দল অনেকেই হতে পারে, কিন্তু এই ইংল্যান্ডের মতো সাহসী দল আর কেউ নেই।

হাতে ছিল দেড় দিন। আর জয়ের জন্য ইংল্যান্ডের সামনে লক্ষ্য ছিল ৩৭৮ রান। এখনও পর্যন্ত টেস্টের মঞ্চে এত রান তাড়া করে কখনও জিততে পারেনি ব্রিটিশরা। কিন্তু বেন স্টোকসের নেতৃত্বাধীন নতুন ইংল্যান্ড দল যেন সমস্ত অসাধ্য সাধন করতেই এন প্রস্তুত। ভারতকে হারিয়ে টেস্টে সবচেয়ে বেশী তাড়া করে জিতে ইতিহাস তৈরি করল ব্রিটিশ বাহিনী। আর সেই পথে ইংল্যান্ডের কান্ডারী জো রুট ও জনি বেয়ারস্টো।

টেস্টের ইতিহাসে সর্বোচ্চ রান তাড়া করে জিতল ইংল্যান্ড

চতুর্থ দিন চা বিরতির পর লড়াইটা শুরু হয়েছিল।  ভারতীয় বোলারদের বিরুদ্ধে মাটি আঁকড়ে পড়েছিলেন জো রুট ও জনি বেয়ারস্টো। ভারতীয় বোলাররা চেয়েও তাদেরকে আটকাতে পারছিল না। জসপ্রীত বুরাহ, মহম্মদ সামি থেকে সিরাজ। সকলেই চূড়ান্ত ব্যর্থ হয়েছেন এই দুই তারকা ব্রিটশ ব্যা্টারের সামনে। চতুর্থ দিনই কার্যত ম্যাচের ভবিষ্যত্টা পরিষ্কা্র করে ফেলেছিলেন তারা। পঞ্চম দিন মাত্র দেড় ঘন্টাতেই খেলা শেষ করে দিল দুই ক্রিকেটার।

আর তাতেই আপ্লুত বেন স্টোকস। ঘরের মাঠে ভারতের বিরদ্ধে সিরিজ ড্র করে দিল ভারত। এরপরই বেন স্টোকসের সেই হুঙ্কার। তিনি জানিয়েছেন, “আমরা স্কোরবোর্ড ছিনিয়ে নিয়েছিলাম এবং লক্ষ্য চিল কত রান করতে হবে আমাদের। অবশ্যই কোনও না কোনও সময়ে অন্যান্য দল আমাদের থেকে ভাল হতেই পারে, কিন্তু আমাদের মতো সাহসী হতে পারবে না কেউ”।

অধিনায়ক হিসাবে টানা চার টেস্টে অপরাজিত বেন স্টোকস

পঞ্চম দিন ভারতীয় বোলারদের সামনে বিধ্বংসী মেজাজে ছিলেন জনি বেয়ারস্টো ও জো রুট। বিরাট কোহলির রেকর্ড ভেঙে এদিনই টেস্টে ২৮টি সেঞ্চুরীর নজির গড়েছেন জো রুট। তাঁর অপ্রতিরোধ্য  ব্যাটিংয়ার সামনে ভারতীয় বোলিং লাইনআপ কার্যত দিশাহারা হয়ে গিয়েছিল। সেইসঙ্গে প্রথম ইনিংসের পর দ্বিতীয় ইনিংসেও দুর্ধর্ষ পারফরম্যান্স দেখিয়েছেন জনি বেয়ারস্টো।

জো রুট করেন ১৪২ রান, তাঁর সঙ্গে দাঁড়িয়ে জনি বেয়ারস্টোর রানও ১১২। ভারতের বিরুদ্ধে দুর্ধর্ষ ইনিংস খেলে ম্যাচের সেরারর তকমাটা এদিন নিয়ে নেন জনি বেয়ারস্টো। আর সর্বোচ্চ রান করে সিুরিজের সেরা জো রুট।

close whatsapp