বুমরা-সামির দাপটে প্রথম ম্যাচেই ইংল্যান্ডকে হেলায় হারিয়ে বিশ্ব রেকর্ড ভারতের
আপডেট করা - Jul 12, 2022 9:48 pm

টি টোয়েন্টি সিরিজের পর এবার ইংল্যান্ডের ঘরের মাঠে তাদের বিরুদ্ধে একদিনের সিরিজ জয়ের লক্ষ্যে টিম ইন্ডিয়া। তার শুরুটা যে এমনভাবে করবে ভারতীয় দল তা হয়ত কেউই ভাবতে পারেননি। জসপ্রীত বুমরার ১৯ রানে ৬ উইকেটের বিদ্বংসী পাররম্যান্সটাই এদিন ভারতের জয়ের রাস্তাটা তৈরি করে দিয়ে এসেছিল। ইংল্যান্ডকে প্রথমবার একদিনের ক্রিকেটে ১০ উইকেটে হারিয়ে ইতিহাস তৈরি ভারতের। সেটাও হল ইংল্যান্ডের মাটিতেই। বুমরাহদের তৈরি করা রাস্তায় হেঁটে মাত্র দেড় ঘন্টার মধ্যেই ওভালে জস বাটলারের ইংল্যান্ডকে ১০ উইকেটে হারিয়ে সিরিজে এগিয়ে গেল টিম ইন্ডিয়া।
ম্যাচ শুরুর বেশকিছুক্ষণ আগে ইংল্যান্ডের দল নিয়ে এক বিরাট ভবিষ্যদ্বানী করেছিলেন প্রাক্তন ব্রিটিশ তারকা ক্রিকেটার মাইকেল ভন। নেদারল্যান্ডসের মতো ৪৯৮ রান করতে না পারলেও, ভারতের বিরুদ্ধে এই ইংল্যান্ড ৪০০ রান করলে তিনি অবাক হবেন না। সেই কথাটা বোধহয় জসপ্রীত বুমরার কানে পৌঁছে গিয়েছিল। আর সেজন্যই ব্রিটিশ বাহিনীর তারকাখচিত ব্যাটিংকে এদিন একাই বিধ্বস্ত করে দেন তিনি। তাঁর ধাক্কাতে তাসের ঘরের মতো ভেঙে পড়ে ইংল্যান্ডের ব্যাটিং লাইনআপ।
একদিনের ক্রিকেটে প্রথমবার ইংল্যান্ডকে ১০ উইকেটে হারাল ভারত
অবশ্য জসপ্রীত বুমরাহ একাই নন, সেইসঙ্গে মহম্মদ সামিও। দুই তারকার মিলিত উইকেট ৯। ৪০০ রানতো দূরস্ত। কোনওরকমে এদিন ভারতের সামনে ইংল্যান্ড ১০০ রানের গন্ডী টপকে ঘরের মাঠে লজ্জা এড়িয়েছিল। টস জিতে এদিন প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন অধিনায়ক রোহিত শর্মা। বিরাট কোহলি চোটের জন্য এই ম্যাচে ছিলেন না। যদিও এদিন ভারতীয় ব্যাটারদের বিশেষকিছু পরিশ্রম করতে হয়নি ম্যাচ জয়ের জন্য।
A clinical performance from #TeamIndia to beat England by 10 wickets 👏👏
We go 1️⃣-0️⃣ up in the series 👌
Scorecard ▶️ https://t.co/8E3nGmlNOh #ENGvIND pic.twitter.com/zpdix7PmTf
— BCCI (@BCCI) July 12, 2022
A comfortable 🔟 wicket win at the Oval as Rohit Sharma smashed 7️⃣6️⃣*(58) to help #TeamIndia go 1️⃣-0️⃣ up in the series. 🙌
Next stop: Lord’s. 👊#PlayBold #ENGvsIND pic.twitter.com/CTdJ2EB9R6
— Royal Challengers Bengaluru (@RCBTweets) July 12, 2022
Rohit Sharma and the pull shot. The love story continues…..
— Harsha Bhogle (@bhogleharsha) July 12, 2022
Thumping 50 by @ImRo45 – almost on cue because people were questioning him also! Brilliant game skipper Rohit #RohitSharma #INDvsENG
— Vikrant Gupta (@vikrantgupta73) July 12, 2022
One day cricket or Test cricket, no better pair in world cricket. Bumrah and Shami are a class apart . #INDvsENG pic.twitter.com/p4Zu2nd7FH
— Virender Sehwag (@virendersehwag) July 12, 2022
ব্রিটিশ শিবিরে এদিন ফিরেছিলেন জো রুট, বেন স্টোকসরা। ২০১৯ বিশ্বকাপের পর এই প্রথমবার পূর্ণশক্তির ব্যাটিং লাইনআপ নিয়ে মাঠে নেমেছিল ইংল্যান্ড। কিন্তু জসপ্রীক বুমরার সামনে মাথা তুলে দাঁড়াতেই পারলেন না। জেসন রয়, জো রুট তো জসপ্রীত বুমরার বোলিংয়ের সামনে রানের খাতাই খুলতে পারেনি এদিন। বেয়ারস্টোকেও ৭ রানেই সাজঘরের রাস্তা দেখিয়ে দেন বুমরাহ। এরপর ছিল সামির দাপট। বেন স্টোকসকেও শূন্য রানে সাজঘরে ফেরান তিনি। ২৬ রানের মধ্যেই ৫ উইকেট তুলে নিয়ে তখনই ম্যাচের ভাগ্য নিশ্চিত করে দিয়েছিলেন বুমরাহ এবং সামি।
Lovely show out there @ImRo45 setting the tone with beautiful stroke play for a 10 wicket win! #ENGvIND
— Reema Malhotra (@ReemaMalhotra8) July 12, 2022
The Oval pitch has great bounce but Indian bowlers bowled the right lengths & that made all the difference.
A great bowling performance by India’s pace attack especially Bumrah who was just phenomenal. pic.twitter.com/7Y3I6pbIRF
— Sachin Tendulkar (@sachin_rt) July 12, 2022
England’s pace bowlers have tried to trap #RohitSharma with short-pitched stuf and he’s made@mincemeat of the tactic, hooking and pulling superbly. All told, Bumrah’s match. His outstanding bowling made it a cakewalk for the batting
— Cricketwallah (@cricketwallah) July 12, 2022
👏 @BCCI win the first ODI in the Royal London Series at The Oval.
All set now for Thursday's match at Lord's 👍#LoveLords | #ENGvIND pic.twitter.com/ywgFlhqmUe
— Lord's Cricket Ground (@HomeOfCricket) July 12, 2022
লিয়াম লিভিংস্টোনকেও ০ রানেই আউট করেন বুমরাহ। আর খানিকটা লড়তে থাকা জস বাটলারকে থামিয়ে দেন মহম্মদ সামি। মাত্র ১৯ রান দিয়ে একাই ৬ উইকেট নিয়ে এদিন ম্যাচের সেরা যে জসপ্রীত বুমরাহ ছাড়া আর কেউ নন তা বলাই বাহুল্য। ১১০ রানেই শেষ হয়ে যায় ইংল্যান্ড শিবির।
১৯ রানে ৬ উইকেট নিয়ে ম্যাচের সেরা হয়েছেন জসপ্রীত বুমরাহ
ভারতীয় ব্যাটারদের সামনে তখন সহজ লক্ষ্য। ওপেনিংয়ে রোহিত শর্মা ও শিখর ধওয়ান। মাঠে নেমেই প্রথমে দ্বিতীয় ভারতীয় ওপেনিং জুটি হিসাবে ৫০০০ রানের মাইলস্টোন গড়েন তারা। এরপর ধীরে ধীরে ইংল্যান্ডের বিরুদ্ধে রান এগোনো শুরু। সেইসঙ্গে মাঝেমধ্যেই ছিল রোহিত শর্মার বড় শট। ইংল্যান্ডের বোলাররা তাদের কাছে এদিন নেহাতই অসহায় ছিল।
দীর্ঘদিন রান না পাওয়া রোহিত শর্মাও এদিন রানের মুখ দেখেন। ওভার বাউন্ডারি হাকিয়েই অর্ধশতরান করেন তিনি। ৫৮ বলে ৭৬ রানের দুর্ধর্ষ ইনিংস খেলেন তিনি। তাঁর গোটা ইনিংসে রয়েছে ৭টি চার ও ৫টি ওভার বাউন্ডারি। মাত্র ১৮.৪ ওভারেই ১০ উইকেটে ইংল্যান্ডকে হারিয়ে সিরিজে এগিয়ে গেল টিম ইন্ডিয়া।