পাকিস্তানের বিরুদ্ধে একাই ৪ উইকেট ভুবনেশ্বর কুমারের, টুইটারে শুভেচ্ছা বার্তার ঢল

Bhuvneshwar Kumar
Bhuvneshwar Kumar. ( image source: twitter )

দুর্ধর্ষ বোলিং ভুবনেশ্বর কুমারের। পাকিস্তানের অসাদারণ ব্যাটিং লাইনআপ একাই সেষ করে দিলেন এদিন ভুবনেশ্বর কুমার। শুরুটা যেমন করলেন, শেষটাও তেমনই করলেন তিনি। তাঁর হাত ধরেই দুবাইয়ে এশিয়া কাপে পাকিস্তানের বিরুদ্ধে পিচে একাই দাপট দেখালেন ভুবনেশ্বর কুমার। আর তাঁর সেই পারফরম্যান্স দেখে আপ্লুত সকলে। সোশ্যাল মিডিয়ায় এদিন শুধুই ভুবনেশ্বর কুমারকে নিয়ে চর্চা শুরু। হবে নাই বা কেন তিনি একাই যে ২৬ রান দিয়ে ৪ উইকেট তুলে নিয়েছেন। শুধু তাই নয় ভারত বনাম পাকিস্তান টি টোয়েন্টি ম্যাচে সর্বোচ্চ উইকেটও নিলেন তিনি।

একইসঙ্গে এদিন রেকর্ডও গড়েছেন ভুবনেশ্বর কুমার। রবিবার পাকিস্তানের বিরুদ্ধে যে প্রথম একাদশ ভারতীয় দল নামিয়েছিল, সেই এখনও পর্যন্ত কোনও বোলারই বাবর আজমের উইকেট পাননি। সেখানেই বাবর আজমকে সাজঘরে ফিরিয়ে, রীতিমত ইতিহাস তৈরি করে ফেললেন ভুবনেশ্বর কুমার। সেইসঙ্গে পাকিস্তান ব্যাটিং লাইনআপের ভিতটাও এদিন তিনিই নাড়িয়ে দেন। এরপর আর ভারতীয় বোলারদের সামনে মাথা তুলে দাঁড়াতেই পারেননি পাকিস্তানের ব্যাটাররা।

ভারত বনাম পাকিস্তান টি২০-তে সর্বোচ্চ উইকেট নেওয়ার রেকর্ড করলেন ভুবনেশ্বর কুমার

টস জিত এদিন প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন রোহিত শর্মা। শুরু থেকেই লক্ষ্য পাকিস্তান ব্যাটারদের শত তাড়াতাড়ি সম্ভব সাজঘরের রাস্তা দেখিয়ে দেওয়া। বিশেষ বাবর আজম ও মহম্মদ রিজওয়ানকেই ফেরানোটা প্রধান লক্ষ্য ছিল ভারতীয় দলের। প্রথম োবারেই সেই চেষ্টাটা করেছিলেন ভুবনেশ্বর কুমার। যদিও সেই সময় ভাগ্য দেবতা প্রসন্ন ছিলেন না। কিন্তু নিজের দ্বিতীয় ওভারে এসে আর কোনও ভুল করেননি  ভিবনেশ্বর কুমার।
https://twitter.com/alwayspranay7/status/1563919707585265664

তাঁর বাউন্সারের কোনও জবাব ছিল না এদিন বাবর আজমের কাছে। ১৩ রানের মংদ্যেই সাজঘরে ফিরে যান তিনি। আর সেই থেকে শুরু  এদিনের ম্যাচে ভুবনেশ্বর কুমারের দাপট। আর তাঁকে যোগ্য সঙ্গ দিয়েছেন হার্দিক পান্ডিয়া ও অর্শদীপ সিং। মাত্র ২৬ রান দিয়ে এদিন ভুবনেশ্বর কুমার একাই তুলে নিয়েছেন ৪ উইকেট। আফসোস শুধু একটাই, তাঁর হ্যাটট্রিকটা হল না।


https://twitter.com/Loyalsachfan01/status/1563922178978234368

বাবর আজম, শাদাব খান, আসিফ আলি এবং নাসিম শাহ-কে এদিন সাজঘরের রাস্তা দেখিয়ে দিয়েছিলেন ভুবনেশ্বর কুমার। আর তাতেই আপ্লুত সকলে। সোশ্যাল মিডিয়া জুড়ে এখন শুধুই ভুবনেশ্বর কুমারকে ঘিরে শুভেচ্ছা বার্তার ঢল। এই পারফরম্যান্স দেখিয়ে ভুবনেশ্বর কুমারও যে টি টোয়েন্টি বিশ্বকাপের দৌড়ে চলে এসেছেন তা নিয়ে কোনও সন্দেহ নেই।

close whatsapp